কৃষি সময় ডেস্কঃ
কিশোরগঞ্জের ভৈরবে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে সাড়ে ৫টার দিকে ভৈরব পুলতাকান্দা এলাকার নৈশ্যকালীন মৎস্য আড়তে এ অভিযান চালানো হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ভৈরব পুলতাকান্দা নৈশ্যকালীন মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে। অভিযানে ডলফিন মৎস্য আড়তে জেলি মিশ্রিত ২৫ কেজি, অন্তর ফিস এন্টারপ্রাইজ থেকে ৩৫ কেজি, বিসমিল্লাহ মৎস্য আড়তের ১০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়। একই সাতে এসব প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক।
অভিযান শেষে জব্দকৃত জেলি মিশ্রিত চিংড়ি মাছ মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।
কৃ/স/জয়