কৃষি সময়
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেঁচো সারে স্বাভলম্বী ১২০ পরিবার

ময়মনসিংহ সংবাদদাতাঃ  
কেঁচো সার উৎপাদন করে একটি গ্রামের নারীরা রেকর্ড সৃষ্টি করেছে। এ গ্রামের ১২০টি পরিবার এখন এই সার উৎপাদন করে আয় রোজগার করছেন। এর মাধ্যমেই চলছে তাদের সংসার। তাদের উৎপাদিত সার যাচ্ছে বিভিন্ন এলাকায়। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাটুয়াপাড়া গ্রামের নারীরা এভাবে সার উৎপাদন করছেন। 

জানা যায়, ২০১৬ সালে গ্রামের পাঁচ হতদরিদ্র নারী আমেনা খাতুন, সাজেদা খাতুন, রাশিদা খাতুন, শাহিনা ও মিনারা খাতুন তিন দিনের কেঁচো সার তৈরির প্রশিক্ষণ নেন। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন তাদের এই সুযোগ করে দেয়। এই প্রশিক্ষণ এখন তাদের জীবন বদলে দিয়েছে।

 প্রশিক্ষণ শেষে প্রত্যেককে বিনামূল্যে ২৫০ গ্রাম কেঁচো ও দুটি করে চাড়ি দেওয়া হয়। তবে কাজটি শুরু করা সহজ ছিল না। পরিবারের বাধা, কুসংস্কার ও সামাজিক অবহেলার মুখে পড়তে হয়েছিল তাদের। তবে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যয় নিয়ে তারা কাজ চালিয়ে যান। তাদের সাফল্য দেখে গ্রামের অন্য নারীরাও কেঁচো সার উৎপাদনে আগ্রহী হন। সেই উদ্যোগ ছড়িয়ে পড়ে বাড়ি থেকে বাড়িতে। বর্তমানে গ্রামের ১২০টি পরিবার এ কাজে যুক্ত। সব মিলিয়ে মাসে ১০ থেকে ১২ টন কেঁচো সার উৎপাদন ও বিক্রি করছেন তারা।

এই কাজে নারীরা যুক্ত আগে তাদের পরিবারে অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। অধিকাংশ পরিবারে উপার্জনক্ষম ব্যক্তিরা দিনমজুরি করে সংসার চালাতেন। সেই গ্রামের চিত্র এখন বদলে গেছে। বাড়ির আঙিনায় কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন নারীরা। তাদের দেখানো পথ ধরে গ্রামের ১২০টি পরিবার এখন এ কাজে যুক্ত। স্থানীয়ভাবে গ্রামটি এখন ‘কেঁচো সারের গ্রাম’ হিসেবে পরিচিত।

শুরুর পাঁচ নারীর একজন মিনারা খাতুন। তার ভাষায়, প্রতিটি চাড়ি থেকে মাসে ২০-২৫ কেজি সার পাওয়া যায়। পাইকারি প্রতি কেজি ৭-৮ টাকা এবং খুচরা ১০ টাকা বিক্রি করেন। সার ও কেঁচো বিক্রি করে মাসে ৪ থেকে ৫ হাজার টাকা বাড়তি আয় হয়। কোনো কোনো মাসে আয় আরও বেশি হয়। তার মতে, কেঁচো ও গোবরের সরবরাহ ঠিক থাকলে সার উৎপাদন বাড়ানো সম্ভব।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল পরামর্শে নষ্ট ১৬ লাখ টাকার টমেটো ক্ষেত

1

বগুড়ায় বিশ্ববিদ্যালয় বিল পাস

2

পদ্মা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ

3

সৌদি খেজুর চাষে দম্পতির ভাগ্য বদল

4

মায়ের জন্য বাসার ছাদে আনার বাগান

5

পাট গবেষণার মহাপরিচালকের দায়িত্বে ড. এম এম আলমগীর সাঈদ

6

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে

7

শিবগঞ্জে সারবোঝাই দুই ট্রলি আটক

8

মহাস্থান হাটে সবজির দামে ধস

9

মাছ-সংকটে ২০০ টন শুঁটকির লক্ষ্যমাত্রায় শঙ্কা

10

দখল-দূষণে নালায় পরিণত নবগঙ্গা

11

জনবল সংকটে বন্ধ প্রাণী কল্যাণ কেন্দ্র

12

বন্যাকবলিত এলাকার কৃষকদের জরুরী সহায়তা দেয়া হবে-কৃষি মন্ত্রী

13

নলডাঙ্গায় আমনে রোপণে ব্যস্ত কৃষক

14

উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১১০৩৬৪ কৃষক- কৃষি

15

পাহাড়ে সম্ভাবনা দেখাচ্ছে লেমন গ্রাস

16

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

17

বড় বাজেট, কৃষির হিস্যা ছোট

18

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

19

করমুক্ত আয়সীমা পৌনে চার লাখ টাকা করার প্রস্তাব

20