কৃষি সময়
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাট গবেষণার মহাপরিচালকের দায়িত্বে ড. এম এম আলমগীর সাঈদ

কৃষি সময় প্রতিবেদক

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মহাপরিচালকের (রুটিন দায়িত্ব) দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির ডাইং ও প্রিন্টিং বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এম আলমগীর সাঈদ। তিনি কৃষিবিদ ড. নার্গীস আক্তারের স্থলাভিষিক্ত হলেন।

কৃষি মন্ত্রণালয় আজ রোববার এক অফিস আদেশে ড. এম এম আলমগীর সাঈদকে এ দায়িত্ব প্রদান করে। মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. হাতেম আলী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের (রুটিন) দায়িত্ব পালন করতে হবে।

৫আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিজেআরআই-এর মহাপরিচালকের (রুটিন দায়িত্ব) দায়িত্ব পালন করে আসছিলেন ড. নার্গীস আক্তার। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট খামারবাড়ি সড়কে শেখ হাসিনাতেই আস্থা শ্লোগানে কথিত শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন। শুরু থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও বাধ্যতামূলক অবসরে যাওয়া কৃষি সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ানের ঘনিষ্ঠজন হিসেবে ডিজি পদে বহাল থাকেন। শেষ পর্যন্ত তাকে সরিয়ে দিল সরকার। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুগের পর যুগ যেখানে যুগলজীবনের শুরু

1

বর্ষা বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুরে বাজারে উত্তাপ

2

বৃষ্টির অভাবে আমন মাঠ ফেটে চৌচির

3

বান্দরবানে খাদ্য সংকটে গাইড-মাঝি

4

আলো ছড়াচ্ছে যমুনাপাড়ের সোলার পার্ক

5

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

6

বিশ্বজুড়ে গম উৎপাদন কমতে পারে

7

লক্ষীপুরে ৭০ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

8

পুরো গাছই এখন পাখির বাসা

9

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

10

বগুড়ায় আউশের ফলনে কৃষকের মুখে হাসি

11

ময়লার ভাগাড় অপসারণের দাবিতে বিক্ষোভ

12

বরফ সংকটে সাগরে যেতে পারছে না মাছের ট্রলার

13

৫০ হাজার চিংড়ি পিএল জব্দ

14

বৃষ্টিতে কোটি টাকার সবজির চারা নষ্ট

15

কোল্ড স্টোরেজে বিদ্যুতের বিল বাড়ায় প্রভাব পড়তে যাচ্ছে কৃষকের

16

পাখির গ্রাম কিশোরনগর

17

টেন্ডার না পেয়ে খামারবাড়িতে‘পিডিকে থাপ্পড় মারার হুমকি’

18

বদলগাছীতে আমন চারার হাট জমে উঠেছে

19

কৃষিপণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনা, দেশে চালু হলো গামা ইরেডিয়ে

20