কৃষি সময়
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বদলগাছীতে আমন চারার হাট জমে উঠেছে

নওগাঁ সংবাদদাতাঃ 
নওগাঁর বদলগাছীতে বিবিন্ন হাট-বাজারে আমন ধানের চারা কেনা বেচা জমে উঠেছে। অতিবৃষ্টিতে বীজতলা নষ্ট হওয়া এবং আউশ ও পাট কাটার পর জমি ফাঁকা হওয়ায় চারার চাহিদা বেড়েছে। চাহিদা বেশি থাকায় ভালো দাম পাচ্ছেন বিক্রেতারা।

স্থানীয় কৃষি বিভাগের তথ্যমতে,চলতি আমন মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৪৯৪ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ১২ হাজার ২১০ হেক্টর জমিতে চারা রোপণ শেষ হয়েছে। বর্তমানে আউশ ও পাট কাটার পর বাকি জমিতেও পুরোদমে রোপণ কাজ চলছে। এ জন্য ধান চারার চাদিা বেড়েছে। 

বদলগাছী ও ভান্ডারপুর হাট ঘুরে দেখা যায়, সকাল থেকেই কৃষকেরা হাটে চারা নিয়ে আসছেন। কেউ আসছেন চারা বিক্রি করতে। অনেকে নিজের চাষ করা জমিতে লাগানোর চারা কিনতে। হাটে ক্রেতা-বিক্রেতার বেম ভীড় জমেছে। হাটে প্রতি পণ (৮০টি) চিনি আতব ও গোল্ডেন আতবের চারা ৮০০ থেকে ১ হাজার টাকা। স্বর্ণা-৫ জাতের চারা ২৫০ থেকে ৪০০ টাকা এবং ৯০ জাতের চারা ৬০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

উপজেলার জিধিরপুর গ্রামের কৃষক রশিদ জানান, পাটের জমিতে রোপণের জন্য তিনি ৯০ জাতের চারা কিনতে হাটে এসেছেন। অন্যদিকে কার্তিকাহার গ্রামের কৃষক ইমরান বলেন, বৃষ্টিতে বীজতলা ডুবে চারা পচে গেছে, তাই বাধ্য হয়ে বাজার থেকে চারা কিনছি।
বদলগাছী হাটের খাস আদায়কারী আল আশারি জানান, প্রতিটি হাটে প্রতিদিন গড়ে ৬০ থেকে ১০০ পণ চারা বিক্রি হচ্ছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান বলেন, আউশ ও পাট কাটার পর জমিগুলোতে এখন আমন রোপণ চলছে, ফলে বাজারে চারার চাহিদা বেড়েছে। তিনি কৃষকদের পরামর্শ দিয়ে বলেন, ২৫ থেকে ৩০ দিন বয়সের চারা রোপণ করলে ফলন ভালো হয়। বেশি বয়সের চারা রোপণে ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপুকুরে তৈরি হচ্ছে বিষাক্ত গুড়

1

কাদায় বন্দি ৪ মহিষ উদ্ধার করলেন ইউএনও

2

পৌরবর্জ্যে নষ্ট লেমুঝিড়ির ফসলি জমি জীববৈচিত্র্য

3

পাহাড়ে জুমের ধানকাটা শুরু

4

বনভূমি দখল রুখে দিল বন বিভাগ

5

১০ লাখ পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও

6

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

7

কুড়িগ্রামে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

8

২ শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

9

পাহাড়ে হাতির অভয়াশ্রম

10

এক জালেই ধরা পড়ল ৯৫ মণ ইলিশ

11

বাগেরহাটের ঢেঁড়স চাষীরা হতাশ

12

উল্লাপাড়ায় বাড়ছে আখ চাষাবাদ

13

বিদ্যুৎ বিভ্রাটে মারা গেছে ১৫ কোটি টাকার মাছ

14

প্লানিং কমিশনের সদস্যের বক্তব্য অবাক হয়ে শুনলেন সবাই ।। ড. ক

15

আগরে বদলাচ্ছে গারো পাহাড়ের অর্থনীতি

16

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

17

বাগেরহাটে অসময়ে লাউ চাষে কৃষকদের ভাগ্য বদল

18

তরমুজ চাষে কৃষকের সাফল্য

19

হাতিয়ায় সংরক্ষিত বন কেটে নদীতে ঘের, আটক ২২

20