কৃষি সময়
প্রকাশ : Nov 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

১ কেজি চালের দামে ১০ কেজি ফুলকপি

চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ 
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আগাম ফুলকপির বাজারে ব্যাপক ধ্বস নেমেছে। এ উপজেলায় ৫টাকা কেজি কেজি দরে ফুলকপি বিক্রি হচ্ছে। চাষীরা বলছেন,১০ কেজি ফুল কপি বিক্রি করে বাজার থেকে তাদের ১ কেজি চালের দাম জুটছে না। ফুলকপির এমন দামে তারা চরম লোকশানের মুখে পড়েছেন। অথচ তারা ভাল ফলনে লাভের স্বপ্ন দেখেছিলেন। 

জানা যায়,এ উপজেলায় এবার ৮৯ হেক্টর জমিতে ফুলকপি চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় ফুলকপির ভাল ফলনও হয়েছে। চাষীরা বাজারে ফুলকপি বিক্রি করে ভাল লাভের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তাদের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। চাষীরা বলছেন জমি থেকে কপি তুলে তারা ৫ থেকে ৭ টাকা দরে পাইকারি বিক্রি করছেন। ফলে উৎপাদিত ফসল বিক্রি করেও খরচ উঠছে না চাষিদের। যার কারণে ক্ষেত্রেই নষ্ট করছেন কপি। অনেকে গবাদিপশুকে খাওয়ানোর জন্য কেটে নিয়ে যাচ্ছেন।

চাষীরা বলছেন,বাজারে এক কেজি চালের দাম ৫০ থেকে ৫৫ টাকা। আমরা ১০ কেজি ফুলকপি যে দামে বিক্রি করছি তাতে  কেজি চাল কেনাও কঠিন হয়ে পড়েছে। অথচ এই সবজি উৎপাদন করতে গিয়ে তাদের চড়া দামে সার,কিটনাশক,শ্রমিক বাবদ খরচ হয়েছে। তারা আশা করেছিলেন চাষাবাদ থেকে লাভ করবেন। কিন্তু এখন বাজারে যে দাম তাতে লাভ তো দুরের কথা অর্ধেক খরচও তোলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। 

কপি চাষি মাহাবুল ইসলাম বলেন,সার, কীটনাশক, সেচ, শ্রমিকের মজুরি ও অন্যান্য কৃষি উপকরণের দাম বাড়লেও উৎপাদিত ফুলকপির দাম সেই তুলনায় পাচ্ছেন না তারা। একদিকে মাঠে ক্রেতার কাছে কম দামে বিক্রি করতে হচ্ছে, অন্যদিকে বাজারে একই সবজি তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে।

উপজেলার উথলী গ্রামের কপি চাষি শামিম হোসাইন বলেন,অধিক লাভের আশায় দেড় বিঘা জমিতে নিনজা জাতের ফুলকপি চাষ করেছিলাম। কপি মোটামুটি ভালো হয়েছে। কপির চারা ক্রয়, সেচ, সার-কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ এ পর্যন্ত ৪০-৪৫ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বাজারে সব সবজির দাম ভালো থাকলেও কপির দাম একেবারেই কম। ৫ টাকা কেজি কপি বিক্রি করে শ্রমিক ও পরিবহন খরচই উঠছে না। তিনি আরও বলেন,এখন পর্যন্ত ৮-১০ হাজার টাকার কপি বিক্রি করেছি। জমিতে অন্য ফসল চাষের জন্য এখন কপি কেটে গরু-ছাগলকে খাওয়ানো হচ্ছে।

এদিকে কৃষকরা দাম না পেলেও প্রতিটি হাতবদলেই বাড়ছে সবজির দাম। পরিবহন ও অন্যান্য খরচের অজুহাতে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে বাজারগুলোতে।
জীবননগর কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, জীবননগর উপজেলায় এবার ৮৯ হেক্টর জমিতে ফুলকপি চাষ হয়েছে। একসাথে বেশি পরিমাণ ফুলকপি বাজারে আসায় দাম কিছুটা কমে গেছে। উৎপাদন বেশি হওয়ার কারণে চাহিদা কমে গেছে যার কারণে দামও কিছুটা কমেছে। আশা করি ধীরে ধীরে ফুলকপির বাজার আরও ভালো হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিদর্শনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম

1

ভারত থেকে আসা ১১.৫০০ টন চাল ফেরত যাচ্ছে

2

আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা

3

জুনিয়র বিসিএস কর্মকর্তার ঘুষিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

4

মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

5

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

6

হলুদ-সবুজ তরমুজ চাষে হাসানুরের সাফল্য

7

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

8

শিবগঞ্জে সারবোঝাই দুই ট্রলি আটক

9

জেলের জালে ধরা এক মণের কাতলা

10

খাতুনগঞ্জে ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব

11

সোহেল রানার বাগানে এখনও ঝুলছে আম

12

শখ থেকে লাখ টাকার ব্যবসা মুনের

13

বানরের উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

14

পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

15

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহা

16

মাছ-সংকটে ২০০ টন শুঁটকির লক্ষ্যমাত্রায় শঙ্কা

17

তাড়াশে গরু চুড়ির হিড়িক

18

খাল খনন শেষে ফেরত দেয়া হলো ১ কোটি ৭৮ লাখ টাকা

19

পানির গর্তে পড়া দুই হাতি উদ্ধার

20