কৃষি সময়
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

গড়াই নদীতে ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে পরিবেশ


কুষ্টিয়া প্রতিনিধিঃ
 কুষ্টিয়ায় গড়াই নদীতে বর্জ্য ফেলে ময়লার ভাগাড় বানানো হচ্ছে। এতে একদিকে নদীটি যেমন ভরাট হচ্ছে। অন্যদিকে এলাকার পরিবেশ বিপর্যয় ঘটছে। খোদ খোকশা পৌরসভা এমন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেন,খোকশা পৌরসভা প্রতিদিন বিভিন্ন পাড়া মহল্লা থেকে লোকদিয়ে ময়লা আর্বজনা সংগ্রহ করে গড়াই নদীতে ফেলছে। খোকসা জানিপুর বাজার খেয়াঘাট এলাকায় নদীর তীরে ময়লা ফেলে একটি অস্থায়ী ডাম্পিং স্টেশন করা হয়েছে। প্রতিদিন বিপুল পরিমাণ ময়লা আর্বজনা ফেলা হয় এখানে। এখানে জমা করা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সরাসরি গড়াই নদীর পানিতে মিশে যাচ্ছে। টানা বৃষ্টিতে যা ভয়াবহ আকার ধারন করেছে। এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হওয়ার পাশাপাশি ধ্বংসের মুখে পড়েছে স্থানীয় জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন পরিবেশবিদ ও স্থানীয়রা।

স্থানীয় পরিবেশবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অভিযোগ, দুই যুগ পেরিয়ে গেলেও খোকসা পৌরসভায় স্থায়ী কোনো বর্জ্য শোধনাগার বা নির্দিষ্ট ডাম্পিং স্টেশন তৈরি করা হয়নি। দিনের আলোতে জনসমক্ষে নদীর তীরে এভাবে বর্জ্য ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত এই ডাম্পিং স্টেশনটি সরিয়ে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষার দাবি জানান।

এ বিষয়ে খোকসা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ তাসলিম জাহান বলেন, 'পৌরসভার নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় বাধ্য হয়ে আপাতত নদীর তীরে বর্জ্য ফেলা হচ্ছিল। এসব বর্জ্য আগুনে পুড়িয়ে নষ্ট করার পরিকল্পনা থাকলেও সম্প্রতি নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এর একটি বড় অংশ ভেসে গেছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

1

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

2

প্রধানমন্ত্রীকে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন

3

চরফ্যাশনে ভেসে গেছে মাছের ঘের

4

শ্বেতশুভ্র ২শÕবছরের দুধের বাজার

5

কাঁচা মরিচের দাম নেমেছে ১০০ টাকায়

6

হাওরের ধান যথাসময়ে কাটতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে : কৃষ

7

কৃষকের জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

8

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

9

সাতক্ষীরায় জলাবদ্ধতায় হাজার বিঘা ফসলি জমি

10

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

11

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদ

12

বাজারে সবজিরমূল্য চড়া, দাম পাচ্ছেন না কৃষক

13

মাশরুম চাষে রাজিবের সাফল্য

14

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা

15

সবজি-সালাদে মানবদেহের ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি

16

মৎস্য প্রাণীসম্পদ খাতে ৪৪৩ কোটি ক্ষতি

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

গাকৃবি ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

19

ভিএইচটি প্লান্ট চালু: খুললো আরো নতুন দেশে আম রফতানির দ্বার

20