কৃষি সময়
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলা চাষাবাদে বাপ্পির বাজিমাত

গাজীপুর সংবাদদাতাঃ 
কলা চাষাবাদ করে বাজিমাত করেছে বায়েজিদ আলম বাপ্পি নামে এক কৃষি উদ্যোক্তা। ১৫ বিঘা জমিতে তিনি নানা জাতের কলা চাষাবাদ করছেন। যেখান থেকে তিনি খরচ বাদে বছরে আয় করছেন প্রায় ২০ লাখ টাকা। এর মাধ্যমে তিনি নিজেকে বড় মাপের কৃষি উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। সফল এ উদ্যোক্তা গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের বাসিন্দা। 

জানা যায়, এ উদ্যোক্তা এক সময় বাবার ব্যবসা দেখাশোনা করতেন। তখন থেকে তিনি নিজে কিছু করার চিন্তা করেন। প্রথমে তিনি বাড়ির ছাদে প্লাস্টিকের ড্রাম বসিয়ে ড্রাগন ফল চাষ শুরু করেন। ভাল ফল পেলে  সেই উৎসাহে নিজেকে কৃষিতে মনোনিবেশ করার চিন্তা করেন। পরে বাবার ৩ বিঘা পতিত জমিতে ড্রাগন ফল চাষ করে ব্যাপক সফলতা পান। পরে ড্রাগন বাগান প্রসারিত করার পাশাপাশি বিদেশি আঙুরও চাষ করেন।

আড়াই বছর আগে স্থানীয় কৃষি অফিসের পরামর্শ নিয়ে কলার চাষ শুরু করেছেন তিনি। প্রথম বছরেই সব খরচ বাদ দিয়ে বছর শেষে চার লাখ আয় হয়। পরবর্তী বছরে প্রায় ১০ লাখ টাকা আয় হয়। চলতি মৌসুমে ১৫ বিঘা জমিতে নানা জাতের কলা চাষাবাদ সম্প্রসারণ করেছেন এই উদ্যোক্তা। 
সরেজমিনে বাপ্পির বাগানে গিয়ে দেখা যায়, কলা গাছের সবুজ পাতার আড়ালে উঁকি দিচ্ছে সারি সারি কলার ছড়ি। তার বাগানে রঙিন সাগর, সরবী ও তরকারি হিসেবে ব্যবহৃত এঁটে কলার চাষ হচ্ছে। তবে রঙিন সাগর কলার চাষ ভালো হচ্ছে।

তার ১৫ বিঘা জমির কলা বাগানে প্রায় ১৫ হাজার কলাগাছ রোপণ করেছেন। আর এই বাগান থেকেই চলতি বছর ২০ লাখ টাকা আয়ের আশা করছেন এই তরুণ উদ্যোক্তা।

উদ্যোক্তা বাপ্পি বলেন, সাহস করে সেদিন সিদ্ধান্ত নিতে পেরেছিলাম বলেই আজ সফল হতে পেরেছি। এই কলা চাষাবাদ আমার ভাগ্যও চাকা ঘুরিয়েছে। আগামীতে আর বড় পরিসওে নানা জাতের কলা চাষাবাদ করার চিন্তা আছে। 

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, বাপ্পি একজন সফল কৃষি উদ্যোক্তা। আমরা তাকে কারিগরি ও অন্যান্য বিষয়ে পরামর্শ দিচ্ছি। তার কৃষির প্রতি আগ্রহ দেখে অনেকেই কৃষিতে উদ্ভুব্ধ হবেন। এবার কলা চাষে তার সফলতা দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে কলাচাষে আগ্রহ জানিয়ে কৃষি অফিসে যোগাযোগ করছেন। আমরাও তাদের পরামর্শসহ বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিপণ্যে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে চায় সরকার-কৃষ

1

দাম নেইঃ পানের বরজ ভাঙছেন চাষী

2

ফল চাষাবাদে ফারুকের বাজিমাত

3

সেচের অভাবে ৩ বিঘা জমির ধান নষ্ট

4

পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

5

মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ বিদেশিরা

6

ধানক্ষেত জ্বালিয়ে দিল দুর্বৃত্তরা

7

মাদারীপুরের চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন

8

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

9

করাতকলে উজাড় হচ্ছে বন

10

খানসামার ব্যস্ত সময় পার করছে আমন চাষিরা

11

প্রকল্প শুরুর ৩ বছর ৩ মাস পর অনুষ্ঠিত হলো সমন্বয় সভা

12

পুকুরে পাট জাগ দিতে বিঘায় নেয়া হচ্ছে ২ হাজার টাকা

13

দখল-দূষণে ভরাট হচ্ছে ধলিয়া জলাশয়

14

খাদ্য উৎপাদকদের ৫৩ দশমিক ৬৫ শতাংশই ক্ষুদ্র কৃষক

15

মেহেরপুরে সবজি চাষে ব্যস্ত কৃষক

16

সংকটের আশঙ্কায় বিকল্প উৎস থেকে ডিএপি সার আনতে উদ্যোগ

17

ক্ষুদ্র টিস্যু থেকেই উৎপাদন হচ্ছে রোগমুক্ত চারা

18

ক্যাডেটরা গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী হতে চলছে : মৎস্য ও

19

জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর হর্টিকালচার

20