কৃষি সময়
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভবদহে জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবি

যশোর প্রতিনিধিঃ যশোরের ভবদহ অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারনে দুই শতাধিক গ্রামে সৃষ্ট জলাবদ্ধতায় হাজার হাজার মানুষ চরম বিপাকে পড়েছেন। অঞ্চলের মানুষ দ্রুত এর সমাধান চেয়ে পানিসম্পদ মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।
সমস্য সমাধানে আগামী ৩ আগস্টের মধ্যে কার্যকর উদ্যোগ না নিলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচির ঘোষনা সংগঠনটি।

রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন । স্মারকলিপিতে সংকট নিরসনে চার দফা দাবি তুলে ধরা হয়েছে।

দাবিগুলো হলো- জরুরি ভিত্তিতে আমডাঙ্গা খাল সংস্কার সম্পন্ন এবং বিলম্বের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। খর্ণিয়া দক্ষিণ পাশের বাঁধসহ সব অস্থায়ী বাঁধ অপসারণ এবং খর্ণিয়া থেকে কুলবাড়িয়া পর্যন্ত নদীর পলি অপসারণ।

সংগঠটির অভিযোগ, দীর্ঘ আন্দোলনের পর সরকার ভবদহ সমস্যার সমাধানে আমডাঙ্গা খাল সংস্কার, হরি নদীসহ সংশ্লিষ্ট নদী খনন এবং জনগণের মতামতের ভিত্তিতে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নে অস্বাভাবিক বিলম্ব হচ্ছে। ফলে সংকট আরও গভীর হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, টানা বর্ষণে যশোরের মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর এবং খুলনার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার ভবদহ এলাকার দুই শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়ক ডুবে যাওয়ায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেক পরিবার গবাদিপশু নিয়ে উঁচু সড়কে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। প্রতিদিনই পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি।

স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ‘ইতোমধ্যে দুই শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না নিলে আগামী ৩ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।’

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ডিমের রাজধানী

1

কুমিল্লায় হাসপাতাল ঘরবাড়ীতে পানি

2

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে-তথ্

3

এয়ার ফ্লো মেশিন বন্ধে পচছে পেঁয়াজ

4

লক্ষীপুরে নির্মাণ হবে বাফার গুদাম

5

পাকিস্তানে আনারস রপ্তানির অনুমোদন

6

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

7

কুড়িগ্রামে বাড়ছে জৈব সারের ব্যবহার

8

৩৮ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৪

9

ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা

10

পেস্টিসাইড নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে-কৃষি, মৎস্

11

চাটমোহরে কুকুর হত্যার অভিযোগ

12

পাথরঘাটায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

13

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

14

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

15

উৎপাদনকেন্দ্রিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটাতে হব

16

বিদেশি মুরগি পালনে স্কুল শিক্ষকের সাফল্য

17

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

18

ঝালকাঠিতে চাই বুছনার বাজার এখন চাঙ্গা

19

সবজির ফলন দামে চাষিরা খুশি

20