কৃষি সময় ডেস্কঃ
লালমনিরহাটের হাতিবান্ধায় ভারত থেকে আসা বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছে। আহতদের রংপুর মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।
রবিবার বিকেলে উপজেলার গোতামারি ইউনিয়নের বনচৌকি নামক সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরিফুল আমিন বলেন, আহত একজন সরাসরি রংপুরে চলে গেছে। দুই জনকে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। শরিফা বেগমের(৩০) মাথায় ডান পাশে বড় ধরনের কামড়ের পাশাপাশি হাতে আঁচড় রয়েছে। আফসার আলীর (৫৪) পেছনে কোমরের স্থানে ক্ষত রয়েছে।
প্রশাসন, বন বিভাগ ও স্থানীয়দের ধারণা বাঘটি সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।
কৃ/স/জয়