কৃষি সময় ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩০ শতক জমিতে লাগানো দুই শতাধিক লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে সিলেট-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়,এ গ্রামের কৃষক মনির হোসেন প্রায় ৩০ শতক জমিতে বিভিন্ন জাতের দুই শতাধিক লাউগাছের চারা রোপণ করেছিলেন। নিয়মিত পরিচর্যায় গাছগুলো বড় হয়ে উঠেছিল। গাছে প্রচুর লাউ ধরেছিল, যা কয়েক দিনের মধ্যেই বিক্রির উপযোগী হওয়ার কথা ছিল। সবকিছু ঠিক থাকলে এসব লাউ বিক্রি করে প্রায় দেড় লাখ টাকা পাওয়ার আশা করেছিলেন তিনি। কিন্তু রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাগানের সব গাছ কেটে ফেলেছে । এতে তার ৪০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
কৃ/স/জয়