কৃষি সময় ডেস্কঃ
লক্ষীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হুসাইন এ দণ্ড দেন।
অভিযানে জেলেদের কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার মিটার জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ইলিশগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
কৃ/স/জয়