কৃষি সময় ডেস্কঃ
পাবনার চাটমোহরে নিজ বাড়িতে অবৈধভাবে মজুত করা ১১৪ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর গ্রামে মহসীন আলীর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে
মহসীন আলী তার বাড়িতে বিপুল পরিমাণ সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে তার বাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মজুত করা ৮৪ বস্তা ডিএপি ও ৩০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। পরে এসব সার খোলাবাজারে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়।
অবিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। এসময় কৃষি বিভাগের কর্মকতারা উপস্থিত ছিলেন।
কৃ/স/জয়