কৃষি সময়
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্ল্যাক রাইস চাষে মিজানের সফলতা

রাজশাহী সংবাদদাতাঃ
 “ব্ল্যাক রাইস” চাষে নতুন স্বপ্ন দেখছেন মিজানুর রহমান নামে এক চাষী। ফেসবুক থেকে ভিডিও দেখে তিনি এই ধান চাষাবাদ করে ভাল ফলনের আশা করছেন। তার জমিতে এ ধানের ভাল ফলন দেখা যাচ্ছে। তিনি আশা করছেন ভাল ফলনে লাভবান হবেন। এই চাষী রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের কামারপুর গ্রামের এই কৃষক।

জানা যায়,এই চাষী ফেসবুকে ভিডিও দেখে ব্লাক রাই চাষে আগ্রহী হন। পরবর্তীতে তিনি অনলাইনের মাধ্যমে এই ধানের বীজ সংগ্রহ কওে নিজের জমিতে লাগান। এখন তার জমিতে কালো ধানে ভরে গেছে। ইতোমধ্যে ধানের শীর্ষ বের হয়েছে। এখন পর্যন্ত জমিতে ভাল ফলন দেখা যাচ্ছে। তিনি আশা করছেন ধান কাটার পর বাম্পার ফলনে লাভবান হবেন। নতুন জাতের এই ধান দেখতে স্থানীয় চাষীরা প্রতিদিনই তার জমিেেত ভীড় করছেন। 

কৃষক মিজানুর বলেন, বীজ, সার ও সেচ মিলে মোট খরচ হয়েছে ৪ থেকে ৫ হাজার টাকা। ফলন আশানুরূপ হলে আগামী বছর আরও বড় পরিসরে এই ধান চাষ করবেন।

কৃষি বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাক রাইসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅঙ্েিডন্ট, আয়রন, প্রোটিন ও খাদ্য-আঁশ রয়েছে। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর। প্রচলিত ধানের চেয়ে প্রতি মণে ২০০ থেকে ৩০০ টাকা বেশি পাওয়া যায় বলে স্থানীয় কৃষকদের মধ্যেও এটি চাষে বেশ কৌতূহল তৈরি হয়েছে। 

বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বাগমারায় বছরে ৩ হাজার ৭০০ হেক্টর জমিতে ধান চাষ হলেও ‘ব্ল্যাক রাইস’ এবারই প্রথম। পুষ্টিগুণ ভালো এবং বাজারে উচ্চমূল্য পাওয়ায় এটি স্থানীয় কৃষকদের মধ্যে বেশ সাড়া ফেলছে। কৃষি অফিস থেকে এই উচ্চমূল্যের ধান চাষে কারিগরি সহায়তা দেওয়া হবে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষ দিয়ে কৃষককের ধান পুড়িয়ে দেবার অভিযোগ

1

ফসলি জমিতে ইটভাটা বন্ধ করলো প্রশাসন

2

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

3

গাকৃবিতে ছয়টি হলে বৃক্ষরোপণ

4

চিনাবাদামে মানিকগঞ্জের কৃষকদের মুখে হাসি

5

কাঞ্চনপেয়ারা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

6

মাল্টা চাষে নাসিরের বাজিমাত

7

রাজশাহীতে ১ বছরে ২৩ হাজার গাছ নিধন

8

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

9

ছাদ বাগানে শারমিনের আয় ১২ লাখ টাকা

10

কৃষকের জমির লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

11

‘দেশীয় বালাইনাশক শিল্পে টিকে থাকতে কাঁচামালে ৫৮ শতাংশ শুল্ক

12

গাছ লাগানোই যার নেশা

13

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

14

নার্সভুক্ত ১২ প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের সংগঠন ‘নার্সসাব’র সাথ

15

এক জালেই ধরা পড়ল ৯৫ মণ ইলিশ

16

পাহাড়ে হাতির অভয়াশ্রম

17

গোয়ালঘর থেকে ১৩২ বস্তা সার জব্দ

18

৭ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

19

কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর

20