কৃষি সময়
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

শসা চাষে কৃষকের মুখে হাসি

 জামালপুর সংবাদদাতাঃ 
জামালপুরের মাদারগঞ্জে এবার শসা চাষাবাদে ভাল ফলন আর চড়া দামে কৃষকদের মুখে হাসি ফুটেছে। কম খরচে ভাল লাভ হওয়ায় এ উপজেলায় বাড়ছে শসা চাষের পরিধি। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার উৎপাদিত শসা যাচ্ছে বিভিন্ন জেলায়। 

জানা যায়,মাদারগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে প্রায় ৬০ হেক্টর জমিতে আগাম শসার আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় ২ হাজার মেট্রিক টন শসা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো। 

উপজেলার বিভিন্ন মাঠঘুরে দেখা যায় বিপুল পরিমাণ জমিতে নানা জাতের শসা চাষাবাদ হয়েছে। মাঠে মাঠে সবুজ শসা খেতে শসা তোলা আর পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে চাষীরা। শসাভর্তি বস্তা অটোরিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে বাজারে।

কৃষকরা জানান, বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি শসা ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজির দাম ৫০-৬০ টাকা। শসা চাষে তুলনামূলক কম খরচ এবং লাভের সম্ভাবনা বেশি থাকায় এ বছর আগাম শসা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে।

বালিজুড়ী ইউনিয়নের নাংলা এলাকার কৃষক তৈয়ব আলী বলেন,প্রতি বিঘা জমিতে শসা চাষে খরচ হয় ১৫-২০ হাজার টাকা। ভালো ফলন হলে প্রতি বিঘার শসা বিক্রি করা যায় প্রায় ৩০-৪০ হাজার টাকায়। তবে শ্রমিকের মজুরি, সেচ, সার ও বাজারজাতকরণের খরচের ওপর প্রকৃত লাভের পরিমাণ নির্ভর করে। এবার দাম ভালো থাকায় আমরা খুশি। আগামীতে আরও জমিতে শসা চাষ করার ইচ্ছা আছে।

জোড়খালী ইউনিয়নের ফুলজোড় এলাকার কৃষক সাইদুর রহমান বলেন,শসার বীজ রোপণের ৩০-৩৫ দিনের মধ্যে গাছে ফল ধরতে শুরু করে। এবার শসার ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো পাওয়া যাচ্ছে। ফলন ও দাম এভাবে অব্যাহত থাকলে শসা চাষ করে লাভবান হওয়া সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন,এ বছর মাদারগঞ্জে প্রায় ৬০ হেক্টর জমিতে আগাম শসার আবাদ হয়েছে। চাষিরা আধুনিক মালচিং পদ্ধতিতে শসার আবাদ করছেন। উপজেলায় প্রায় ২ হাজার মেট্রিক টন শসা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এখানকার মাটি ও জমি শসা চাষের জন্য উপযোগী। এ কারণে প্রতিবছরই শসার আবাদ বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পচে গেল ৩০ হাজার মণ মজুদ করা আলু

1

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্

2

১২ বিঘা জমির পটলগাছ কেটে দিল দুর্বৃত্তরা

3

মাচায় ঝুলছে হলুদ-কালো তরমুজ

4

ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

5

রাজশাহীতে শব্দদূষণমাত্রা ভয়াবহ

6

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

7

তরমুজ চাষে নুর উদ্দিনের সাফল্য

8

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

9

আশার আলো ছড়াচ্ছে সবুজ ধানের চারা

10

পাঁচটি গরু থেকে ৫শ’ পশুর মালিক শহিদুল

11

নদীতীরে কয়লা চুল্লিতে পরিবেশ বিপর্যয়

12

মেঘনায় ধরা পড়ছে বড় বড় পাঙাশ

13

কুড়িগ্রামে বন্যায় ৩১৪ কোটির ফসলের ক্ষতি

14

জলবায়ু পরিবর্তনে মহেশখালীর মানচিত্র বদলে যাচ্ছে

15

১৩৪ বস্তা সার উদ্ধার

16

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

17

মাদারীপুরে দেশি মাছের আকাল

18

কোয়েল ও মুরগি খামারে দুলালের সাফল্য

19

অসময়ে তরমুজ চাষে নতুন সম্ভাবনা

20