কৃষি সময়
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

নদীতীরে কয়লা চুল্লিতে পরিবেশ বিপর্যয়

নড়াইল সংবাদদাতাঃ
নদীতীরে একাধিক চুল্লি তৈরি করে সেখানে বিপুল পরিমাণ গাছ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। এতে একদিকে যেমন সবুজ বৃক্ষ শেষ হচ্ছে,তেমনি চুল্লির ধোঁয়ায় ঘটছে পরিবেশ বিপর্যয়। নড়াইলের কালিয়া উপজেলায় পাইটকেলবাড়ী গ্রামে নবগঙ্গা নদীর তীরে অবৈধভাবে গড়ে উঠেে কয়লা তৈরির এমন ১০টি চুল্লি। দীর্ঘদিন ধরে প্রকাশ্য চলা এই অবৈধ কর্মকান্ড বন্ধে স্থানীয় প্রশাসন রয়েছে নির্বিকার।

জানা যায়,স্থানীয় বেলায়েত মেম্বার নামে এক ব্যক্তির মালিকানায় পরিচালিত এসব চুল্লিতে প্রতিদিন বিপুল পরিমাণ কাঠ পোঁড়ানো হচ্ছে। ফলে চুল্লি থেকে নির্গত ঘন কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। এতে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের অনুমোদন ছাড়াই এসব চুল্লিতে প্রতিদিন বিপুল পরিমাণ কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা হচ্ছে। এসময় চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় আশপাশের বসতবাড়ি, কৃষিজমি ও নদীর পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্ধকার ধোঁয়ার কারণে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি মূল্যবান গাছ কেটে কয়লা উৎপাদনের কারণে পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।

চুল্লি বসিয়ে কয়লা তৈরির বিষয়ে বেলায়েত মেম্বার জানান, উপজেলা বা জেলা প্রশাসনের কোনো অনুমতি নেননি। তবে তার সাথে স্থানীয় প্রভাবশালী বেশ কয়েকজন আছে জানিয়ে পুরো বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন তিনি।

জানতে চাইলে এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদাম থেকে সার লুটপাট করলেন কৃষকরা

1

ডিম-মুরগি বিক্রি : সর্বোচ্চ খুচরা মূল্যের পাশাপাশি ন্যূনতম

2

হাওরে শামুক নিধনে হুমকিতে জীববৈচিত্র্য

3

১৯ অঞ্চলে ঝড় বজ্রবৃষ্টির সম্ভাবনা

4

কোল্ড স্টোরেজে বিদ্যুতের বিল বাড়ায় প্রভাব পড়তে যাচ্ছে কৃষকের

5

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

6

২ শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

7

পেস্টিসাইড নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে-কৃষি, মৎস্

8

সারা দেশে সার নিয়ে কৃষকের অসন্তোষ বাড়ছে

9

কুমড়া বড়িতে ভাগ্য বদলাচ্ছেন নারীরা

10

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

11

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

12

গাছ লাগিয়ে বাংলাদেশি সংস্থার আর্ন্তজাতিক স্বীকৃতি

13

বকশীগঞ্জে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ

14

বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা

15

এয়ার ফ্লো মেশিন বন্ধে পচছে পেঁয়াজ

16

নাটোরে বারনই নদীর মাছ মরে ভেসে উঠছে

17

ভাঙ্গায় দূষণ দখলে সংকটে কুমার নদ

18

যুগের পর যুগ যেখানে যুগলজীবনের শুরু

19

রঙ্গিন মাছ চাষে ইমনের ভাগ্য বদল

20