কৃষি সময়
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাল বাঁশের বেড়ায় বন্ধ সরকারি খালের প্রবাহ

নোয়াখালী সংবাদদাতাঃ 
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রবাহিত একটি সরকারি খাল জুড়ে মাছ শিকারের জন্য বাঁশের খুঁটি পেতে বিভিন্ন ধরনের জাল পাতা হয়েছে। এতে সব ধরনের দেশিয় মাছ নিধনের ফলে প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।  খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে । উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখি এলাকায় থানারহাট বাজারের প্রায় এক কিলোমিটার দূরে স্টিল ব্রিজসংলগ্ন সরকারি খালে এভাবে মাছ শিকার করা হচ্ছে। 

সরেজমিনে দেখা গেছে, জেলা শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে সুবর্ণচর উপজেলার এ খালে আড়াআড়িভাবে রিং জাল, বেসাল জাল, কারেন্ট জাল ও সুতিজাল বসানো হয়েছে। জালগুলো বাঁশের খুঁটির সঙ্গে শক্তভাবে আটকানো। খালের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত জাল বিস্তৃত থাকায় সেখানে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। জালের ফাঁকে আটকে পড়ছে বিভিন্ন আকারের মাছ ও অন্যান্য জলজ প্রাণী।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, খালে এভাবে জাল বসিয়ে মাছ ধরার বিষয়টি নতুন নয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে খালের বিভিন্ন অংশে জাল ও বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এতে একদিকে যেমন পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ছোট মাছসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন প্রবণতা বাড়ছে বলে অভিযোগ তাদের।

স্থানীয় বাসিন্দারা জানান, খালটি বর্ষা মৌসুমে আশপাশের বিল ও নিম্নাঞ্চলের সঙ্গে পানির সংযোগ তৈরি করে। এসময় বিভিন্ন প্রজাতির মাছ খাল হয়ে বিল ও জলাশয়ে প্রবেশ করে এবং সেখানে বংশবিস্তার করে। কিন্তু খালের মধ্যে আড়াআড়িভাবে জাল ও বাঁশের বেড়া দেওয়ায় মাছের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এতে ছোট মাছ ও পোনা ধরা পড়ায় ভবিষ্যতে দেশীয় মাছের প্রাপ্যতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় জেলেদের ভাষ্য, বর্ষাকালে এ খালের মাধ্যমে বিভিন্ন বিল ও নিম্নাঞ্চলে মাছ প্রবেশ করে। আবার পানি কমে গেলে এসব মাছ খালেই আশ্রয় নেয়। ফলে খালটি স্থানীয় মাছের প্রজনন ও বিচরণের গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়। সেখানে আড়াআড়ি জাল বসিয়ে মাছ ধরায় ছোট-বড় সব ধরনের মাছের চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।

স্থানীয় স্কুল শিক্ষক কামাল উদ্দিন বলেন, খালটি এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি জলপথ। খালের দুই পাশের সংযোগ বন্ধ করে জাল বসানোয় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এভাবে মাছ শিকার চলতে থাকলে একসময় দেশীয় মাছ ও অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই শুধু জাল অপসারণ নয়, ভবিষ্যতে যাতে কেউ এভাবে খালে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে ব্যবস্থাও নিতে হবে।

চরওয়াপদা থানার হাট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবদুল্লা বলেন, দীর্ঘদিন ধরে খালের বিভিন্ন স্থানে এভাবে জাল ও বাঁশের বেড়া দিয়ে মাছ ধরা হচ্ছে। এতে খালের পানির স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বর্ষা মৌসুমে মাছের চলাচল ও প্রজননের জন্য খালটি গুরুত্বপূর্ণ হলেও এভাবে জাল বসিয়ে ছোট মাছ ও পোনা নিধন করা হচ্ছে। আমরা চাই, প্রশাসন দ্রুত এসব জাল অপসারণ করে খালটি দখল ও প্রতিবন্ধকতামুক্ত করুক।

স্থানীয়দের অভিযোগ, সরকারি জলাশয়ে এভাবে স্থায়ী বা অস্থায়ী প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ শিকার অব্যাহত থাকলে শুধু বর্তমান মাছের মজুতই কমবে না, এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে খাল, বিল ও আশপাশের জলাশয়ের জলজ জীববৈচিত্র্যের ওপরও। তাই দ্রুত অবৈধ জাল ও বাঁশের বেড়া অপসারণের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, খালের মধ্যে রিং জাল, বেসাল জাল ও বিভিন্ন ধরনের অবৈধ জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণ বেআইনি। আমরা দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বড় ধরনের অভিযান চালিয়ে খালের বাধা অপসারণ করব।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আকিব ওসমান জানান, সরকারি খালে অবৈধভাবে জাল ও বাঁশের বেড়া দিয়ে পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। বিষয়টি সরেজমিনে তদন্ত করে অবৈধ জাল ও প্রতিবন্ধকতা অপসারণে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ও পানিপ্রবাহ রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরাঞ্চলে ৫০০০ তালবীজ বিতরণ

1

ঝড়ে কৃষককের ৫৩ হেক্টর কলা ও পেঁপে বাগান বিধ্বস্ত

2

চলনবিলের সরিষার মধুকে জিআই পণ্যের স্বীকৃতি দাবি

3

বৃক্ষ মেলায় একটি বনসাই দেখতে ভিড়

4

জনবল সংকটে ব্যাহত দুই মৎস্যবীজ খামারের কার্যক্রম

5

আনারসের পাশে চাষ হচ্ছে কাজুবাদাম

6

কাজিপুরে জাম্বুরার ভালো দাম পেয়ে খুশি গাছিরা

7

নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ জরিমানা

8

কাফকো’র থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

9

৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ

10

কোনো ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেঃ কৃষিমন্ত্রী

11

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

12

নীলফামারীতে বাড়ছে মাল্টা চাষে

13

বিলুপ্তির পথে গরু-লাঙ্গলের চাষাবাদ

14

আজমিরীগঞ্জে হাওর পাড়ে ফসল, পুকুরে মাছ চাষ

15

মধ্যনগর সীমান্তে নৌকাসহ ২৮ গরু জব্দ

16

পানি বাড়লেই বন্যা, কমলেই ভাঙন: আতঙ্কে কাজিপুরে লাখো মানুষ

17

নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

18

হাত বদলেই ১০ টাকার ফুলকপি ৬০ টাকা

19

দক্ষিণাঞ্চলে শত শত অবৈধ ইটভাটা

20