কৃষি সময়
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

আনারস পাতার শাড়ি-ব্যাগ যাচ্ছে বিদেশে

টাঙ্গাইল সংবাদদাতাঃ 
টাঙ্গাইলের মধুপুরে আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে সুতা, আর সেই সুতা থেকে তৈরি হচ্ছে শাড়িসহ নানা শৌখিন পণ্য। এক সময় কৃষকেরা এই বিপুল কৃষি বর্জ্য প্রায়ই ক্ষেতেই পুড়িয়ে ফেলেন অথবা গরুর খাদ্য হিসেবে ব্যবহার করতেন। এখন এসব থেকে বাহারি সব পণ্য তৈরি করে বিদেশে রপ্তানী করা হচ্ছে। যার মাধ্যমে আয় হচ্ছে বৈদাশিক মুদ্রা। ‘ব্যুরো বাংলাদেশ’ এমক একটি এনজিও সংস্থা মধুপুরের নারীদের আনারস পাতা থেকে পণ্য তৈরির সুযোগ করে দিয়েছে। 

মধুপুর বনাঞ্চল ও এর আশপাশে সুস্বাদু ও পুষ্টিকর আনারসের চাষ হয়। একসময় আনারস গাছের পাতা বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হতো বা গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হতো; কিন্তু বর্তমানে ওই গাছের পাতা দিয়ে তৈরি হচ্ছে সুতা। ক্যালেন্ডার জাতের আনারসের পরিপক্ক গাছ থেকে ফল কাটার পর পাতা সংগ্রহ করা হয়। এরপর ফাইবার এঙ্ট্রাকশন মেশিনের মাধ্যমে পাতা থেকে আঁশ বের করে পানিতে ধুয়ে রোদে শুকানো হয়। এই আঁশ দিয়েই তৈরি হচ্ছে শাড়িসহ ঘর ও অফিসের সৌন্দর্যবর্ধনের নানা শোপিস, ব্যাগ, জুতা, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, ফ্লাওয়ার বঙ্ ও জুয়েলারি বঙ্সহ পরিবেশবান্ধব আকর্ষণীয় বিভিন্ন পণ্য।

২০১৮ সালে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ব্যুরো বাংলাদেশ হস্তশিল্পের এই কারখানা প্রতিষ্ঠা করে। এতে শতাধিক বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং কাজ করে স্বাবলম্বী হয়েছেন অনেক নারী।

আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতির মাধ্যমে সুতার কটন তৈরি করা হয়। বিভিন্ন ধাপে সেগুলো প্রক্রিয়াজাত করে এসব পণ্য তৈরি করছেন এক শর বেশি নারী কর্মী। শুরুতে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাজ শেখানো হয়। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে শাড়ি, ব্লাউজ, গামছা ও ব্যাগসহ নানা ধরনের হস্তশিল্প। দেড় শতাধিক আইটেমের পণ্য এখানে তৈরি হচ্ছে। ব্যুরো বাংলাদেশের এই কারখানায় নিজস্ব শোরুম রয়েছে, যেখানে প্রদর্শনের জন্য সাজিয়ে রাখা হয়েছে শাড়ি, ব্লাউজ, গামছা, ব্যাগ, টেবিল ল্যাম্প, জুতা ও ফুলদানিসহ নানা হস্তশিল্প।

দেশের গণ্ডি পেরিয়ে এসব পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। পরিবেশবান্ধব হওয়ায় তৈরি হয়েছে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ। নারীদের বেকারত্ব দূর করতে ও গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করতে এমন উদ্যোগ নিয়েছে ‘ব্যুরো বাংলাদেশ’।

নারী শ্রমিকেরা জানান, এখানে প্রশিক্ষণের মাধ্যমে কাজ শিখে সংসারের খরচের পাশাপাশি ছেলেমেয়ের লেখাপড়া ও কিছু সঞ্চয় করতে পারছেন তারা।

নারী শ্রমিক রহিমা খাতুন বলেন, একসময় আমি বেকার ছিলাম। ব্যুরো বাংলাদেশে এসে বেকারত্ব দূর করে এখন স্বাবলম্বী হয়েছি। সংসারের খরচের পাশাপাশি ডিপিএসে সঞ্চয় রাখছি এবং ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারছি।

নারী শ্রমিক ফাতেমা বেগম বলেন, ব্যুরো বাংলাদেশের তত্ত্বাবধানে এই ফ্যাক্টরির কারণে নারীসমাজের অনেক বড় উপকার হয়েছে। অসহায়, গরিব ও বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে দিচ্ছে। এখানে কাজ করে আমরা এখন স্বাবলম্বী। পরিবারের খরচ চালানোর পাশাপাশি ডিপিএস ও সঞ্চয়পত্র করছি।

ব্যুরো বাংলাদেশের এজিএম আমির হামজা বলেন, মধুপুর অঞ্চলে ক্যালেন্ডার জাতের আনারসের পাতা থেকে সুতা তৈরি করে শাড়ি, ব্যাগ ও জুতা-সহ নানা ধরনের হস্তশিল্প তৈরি করা হচ্ছে। পরিবেশবান্ধব হওয়ায় এখানে এক শর ওপরে নারী কর্মী কাজ করেন। মধুপুরে নারীদের বেকারত্ব নিরসনে এবং গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখতে ব্যুরো বাংলাদেশ এমন উদ্যোগ নিয়েছে। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে।

টাঙ্গাইল জেলা বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক মো. মেরাজ উদ্দিন বলেন, টাঙ্গাইলের মধুপুরে ক্যালেন্ডার জাতের আনারস দিয়ে বিভিন্ন হস্তশিল্প উৎপাদন অত্যন্ত আনন্দদায়ক। এটি একটি সম্ভাবনার খাত। বিসিক সব সময় পরিবেশবান্ধব শিল্পায়নে কাজ করছে। এই শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে তা জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। পাশাপাশি জাতীয় পর্যায়ের মেলায় এসব পণ্য প্রদর্শন করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে দেশের এক কোটি ৮১ লাখ মানুষ

1

শেরপুরের গারো পাহাড়ের ২৫ হাজার গাছ উধাও

2

মিশ্র ফল চাষে পিতা-পুত্রের সাফল্য

3

বেড়ায় শিক্ষকের ব্ল্যাক রাইস চাষে সাফল্য

4

ফসলি জমিতে অবৈধ সীসা তৈরির কারখানা

5

আখের ভাল ফলনেও কৃষকের মুখে হাসি নেই

6

লাউ চাষে মামুনের বাজিমাত

7

কাপাসিয়ায় দখলে দুষনে মৃত খাল

8

লবণাক্ত জমিতে চার বন্ধুর বাজিমাত

9

কাজীপুরে ১৩ জলাশয়ে ২৮৫ কেজি পোনা অবমুক্ত

10

কৃষি সম্প্রসারণ অধিদফতরে নতুন ডিজি আব্দুর রহিম

11

২১ জেলেসহ দুটি অবৈধ ট্রলিং বোট আটক

12

বোয়ালখালীর কৃষকরা আমনের রোপণে ব্যস্ত

13

সবজির গ্রাম মীরের বাড়ি

14

ভোলায় বোম্বাই মরিচ চাষ জনপ্রিয় হচ্ছে

15

ডাবের শতকোটি টাকার বাণিজ্য

16

আগাম শিমে বাড়তি লাভের আশা কৃষকদের

17

বিদেশি মুরগি পালনে স্কুল শিক্ষকের সাফল্য

18

বারোমাসি শজনে চাষে লাখ টাকার স্বপ্ন

19

কচুরিপানায় হুমকিতে নদীর প্রাণ ও মৎস্যসম্পদ

20