কৃষি সময়
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিশ্র ফল চাষে পিতা-পুত্রের সাফল্য

কুষ্টিয়া সংবাদদাতাঃ 
কুষ্টিয়ার ভেড়ামারায় মিশ্র ফল চাষাবাদে ব্যাপক সফলতা পেয়েছেন পিতা পুত্র।  ৫ বিঘা জমি দিয়ে শুরু কওে এখন তারা ৭০ বিঘা জমিতে মিশ্র ফল চাষাবাদ করছেন। যার মাধ্যমে তারা নিজেদের ভাগ্য বধল করেছেন। তাদেও বাগানের উৎপাদিত ফল স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে সারা দেশে। সফল চাষী পিতা পুত্রের নাম হযরত আলী ও রাসেল হোসেন।

জানা যায়,এই পিতাপুত্র ২০১৪ সালে ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ আওড়ের বিলের মাঠে সেতুসংলগ্ন কৃষিজমিতে তারা এ বাগান ও নার্সারি গড়ে তোলেন। পাঁচ বিঘার পেয়ারা বাগান দিয়ে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে তা সম্প্রসারিত হয়ে বর্তমানে ৭০ বিঘায় পৌঁছেছে। তাদের বাগানে ৩০ বিঘা জমিতে উন্নত জাতের পেয়ারা, মাল্টা, কমলা, ড্রাগন ফল, কলা, আঙুর, বরই, সফেদা, স্ট্রবেরি ও লেবুসহ বিভিন্ন ধরনের ফল চাষ হচ্ছে।

বাগানে উৎপাদন বাড়াতে তারা ইন্টারনেটে কৃষিবিষয়ক বিভিন্ন ভিডিও দেখে আধুনিক ফল চাষ, রোগবালাই নিয়ন্ত্রণ, সেচ ও সার প্রয়োগের কৌশল শেখেন। পরে সেসব পদ্ধতি নিজেদের বাগানে প্রয়োগ করতে শুরু করেন। পরিকল্পিত পরিচর্যা ও প্রযুক্তির ব্যবহারে ধীরে ধীরে বাড়তে থাকে উৎপাদন।

হযরত আলী জানান, বর্তমানে পাইকারি ব্যবসায়ীদের পাশাপাশি দূরদূরান্ত থেকে সাধারণ ক্রেতারাও সরাসরি বাগানে এসে পছন্দমতো ফল সংগ্রহ করছেন। এতে ক্রেতারা তাজা ফল পাচ্ছেন, পাশাপাশি মধ্যস্বত্বভোগী ছাড়াই উৎপাদিত ফল বিক্রি করে তাঁরা ন্যায্যমূল্য পাচ্ছেন। বর্তমানে প্রতি মণ পেয়ারা ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রাসেল হোসেন জানান, বাগানের প্রতিটি গাছ নিয়মিত ছাঁটাই, সুষম সার প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা এবং রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচর্যা করা হয়। এতে ফলের উৎপাদন বাড়ার পাশাপাশি গুণগত মানও উন্নত হয়েছে। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও আধুনিক পরিচর্যার কারণে গত বছরের তুলনায় পেয়ারার ফলন অনেক বেশি হয়েছে। আকারে বড় ও স্বাদে মিষ্টি হওয়ায় এসব পেয়ারার চাহিদাও ভালো।

ভেড়ামারার উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, তরুণদের কৃষিকাজে আগ্রহী করে তুলতে কৃষি বিভাগ বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছে। হযরত আলী ও রাসেলের উদ্যোগ প্রমাণ করে, আধুনিক প্রযুক্তি, পরিকল্পিত ব্যবস্থাপনা ও পরিশ্রমের সমন্বয়ে কৃষিকে লাভজনক ও সম্মানজনক পেশায় পরিণত করা সম্ভব। নিজ এলাকায় থেকেই সফল উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাও তাঁদের সাফল্যে ফুটে উঠেছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুম্বা ও ছাগল পালনে তিন ভাইয়ের সাফল্য

1

আগাম আমন ধান কাটা শুরু

2

৬ হাজার কোটি টাকার রেনু-পোনা যাচ্ছে সারা দেশে

3

৭০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

4

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই : পরিবেশমন্ত

5

দুস্থদের মাঝে ছাগল বিতরণ

6

দুধ উৎপাদন কমায় ক্ষতির মুখে খামারিরা

7

রেজাউল ইসলাম সাইক্লিং ফেডারেশনের সহ সভাপতি

8

মৃত্তিকা বিজ্ঞানী ডক্টর জেড করিমকে সংবর্ধনা

9

ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে বিএফএ’র সর্ত

10

বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৮তম

11

আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা

12

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

13

সিরাজগঞ্জে আউশের ভাল ফলনে কৃষকের মুখে হাসি

14

চাহিদার ৪ গুণ বেশি শাক-সবজি উৎপাদন রংপুরে

15

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

16

খাগড়াছড়িতে ২১ মেট্রিক টন সার জব্দ

17

১২০ বস্তা সার জব্দ

18

পাচারের সময় ৫৩ বস্তা সার জব্দ

19

ভাসমান বেডে চাষাবাদ করে লাভবান হচ্ছে কৃষকরা

20