কৃষি সময়
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিজ জেলায় ফিরছেন উপসহকারি কৃষি কর্মকর্তারা

কৃষি সময় প্রতিবেদক

মাঠপর্যায়ে কৃষি সেবার মান বাড়াতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের (গ্রেড-১০) যথাসম্ভব নিজ জেলা অথবা কাছাকাছি এলাকায় পদায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে দূরের জেলায় এসব কর্মকর্তাকে পদায়নের প্রবণতা কমবে। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি তথ্য জানান।

এর আগে গত ২৯ আগস্ট উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিজ জেলায় পদায়নের নীতিগত অনুমোদন পুনর্বিবেচনার জন্য বিষয়টি মন্ত্রিপরিষদ সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছিল কৃষি মন্ত্রণালয়। ওই দিন সম্প্রসারণ- শাখা থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো চিঠিতে প্রস্তাব করা হয়। মন্ত্রণালয়ের ওই প্রস্তাবে ২০২১ সালের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পাওয়া হাজার ৬২৩ জন এবং ২০২৩ সালে নিয়োগ পাওয়া হাজার ৩০২ জনসহ মোট হাজার ৯২৫ জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে নিজ জেলার বাইরে পদায়নের বিষয়টি তুলে ধরা হয়েছিল।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কৃষিতে মাঠপর্যায়ে কাজ করা কর্মকর্তারা আগে নিজ জেলায় কাজ করার সুযোগ পেতেন। ২০২০ সাল থেকে ব্যবস্থা চালু ছিল। এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, তাঁদের যথাসম্ভব নিজ জেলায় পদায়ন করা হবে। নিজ জেলায় সম্ভব না হলে কাছাকাছি এলাকায় পদায়নের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, এর উদ্দেশ্য হলো কর্মকর্তাদের মাঠপর্যায়ে কাজের সুযোগ সময় বাড়ানো। এতে তাঁদের কাছ থেকে আরও বেশি আউটপুট পাওয়া যাবে এবং দায়িত্বশীলতা জবাবদিহি বাড়বে।

কৃষি মন্ত্রণালয়ের ২৯ আগস্টের চিঠিতে বলা হয়, দেশের প্রতিটি ইউনিয়নে তিনজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা সরাসরি কৃষকের সঙ্গে কাজ করেন। কৃষির বিভিন্ন সমস্যা নিরূপণ সমাধান, আধুনিক প্রযুক্তি কলাকৌশল সম্পর্কে পরামর্শ প্রদান, উন্নত জাত সম্প্রসারণ, বিভিন্ন প্রকল্পে কৃষক নির্বাচন, কৃষি উপকরণ বিতরণ এবং সেগুলোর সুষ্ঠু ব্যবহারে মাঠপর্যায়ে এসব কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মন্ত্রণালয়ের মতে, কৃষি সম্প্রসারণ কার্যক্রম মূলত কৃষকের সঙ্গে প্রত্যক্ষ নিবিড় যোগাযোগনির্ভর। স্থানীয় কৃষকের ভাষা, চাহিদা, ফসলের জাত, মাটি, আবহাওয়া, সেচব্যবস্থা উৎপাদন-সংক্রান্ত সমস্যার সঙ্গে পরিচিত উপসহকারী কৃষি কর্মকর্তা তুলনামূলক দ্রুত কার্যকরভাবে কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন। নিজ জেলা বা পরিচিত এলাকায় কর্মরত থাকলে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, কৃষক সংগঠন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে তোলাও সহজ হয়। কর্মঘণ্টার বাইরেও কৃষকের জরুরি প্রয়োজনে দ্রুত সেবা দেওয়া সম্ভব বলে মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে উপসহকারী কৃষি কর্মকর্তারা, তৎকালীন ব্লক সুপারভাইজাররা, মূলত নিজ জেলা উপজেলায় কর্মরত ছিলেন। প্রশাসনিক শৃঙ্খলাজনিত কারণ ছাড়া তাদের নিজ জেলা বা উপজেলার বাইরে বদলি করা হয়নি। তবে ২০২২ সালের জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্তের পর পর্যায়ক্রমে তাদের জেলার বাইরে পদায়নের উদ্যোগ নেওয়া হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই সিদ্ধান্তের পর ২০২১ সালের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পাওয়া হাজার ৬২৩ জন এবং ২০২৩ সালে নিয়োগ পাওয়া হাজার ৩০২ জনসহ মোট হাজার ৯২৫ জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে নিজ জেলার বাইরে পদায়ন করা হয়। এতে স্থানীয় কৃষি পরিবেশ, আবহাওয়া জলবায়ু, যোগাযোগ ব্যবস্থা এবং এলাকার কৃষি-সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ সীমিত হচ্ছে বলে মনে করছে মন্ত্রণালয়।

কৃষকের কাছে রাষ্ট্রীয় সেবা সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার লক্ষ্যে গৃহীতকৃষক কার্ডকার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের ক্ষেত্রেও উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিজ জেলায় পদায়ন প্রয়োজন বলে মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়। সিদ্ধান্তের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ, খাদ্যনিরাপত্তা এবং কৃষকের দোরগোড়ায় সম্প্রসারণ সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছে মন্ত্রণালয়।

এদিকে, গতকালের মন্ত্রিসভা বৈঠক সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। এর একটি ছিল মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের পদায়নসংক্রান্ত সিদ্ধান্ত। অন্যটি জাতীয় বেতনস্কেল ২০২৬, যা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে অপেক্ষা রয়েছে। বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিকদের দেওয়া হবে বলেও জানান তিনি।

ফলে মন্ত্রিসভার সিদ্ধান্তের মাধ্যমে দূরের জেলায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের পদায়নের পরিবর্তে নিজ জেলা কিংবা কাছাকাছি এলাকায় পদায়নের নীতিগত পথ খুলল। তবে বাস্তবে কতজন কর্মকর্তা নিজ জেলায় এবং কতজন কাছাকাছি এলাকায় পদায়নের সুযোগ পাবেন, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদায়ন কার্যক্রমে নির্ধারিত হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

1

নরসিংদীর কাকরোল চাহিদা মেটাচ্ছে সারা দেশে

2

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

3

পাচারকালে সার ও সিমেন্ট জব্দ

4

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

5

ঢলে ৫শ’ হেক্টর জমির ফসল ও ঘের ক্ষতিগ্রস্ত

6

হিলিতে শুকনো মরিচের দাম বেড়েছে

7

মেঘনার স্রোতে ধসে যাচ্ছে ইলিশা ঘাট

8

সমুদ্রে ওভারফিশিংয়ের ঝুঁকি বেড়েছে

9

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

10

৬৪ জেলায় ভেজাল খাদ্য পরীক্ষায় ল্যাব চালু হচ্ছে

11

কীর্তনখোলা নদীতে মাটি উত্তোলন: বার্জ ও এঙ্ক্যাভেটরসহ আটক ৬

12

ভাসমান নৌকা হাটে পাট কেনা বেচা জমজমাট

13

মালচিং প্রযুক্তিতে সবজি উৎপাদনে বিপ্লব

14

আগাম শিম চাষে লাভবান হচ্ছে কৃষকেরা

15

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

16

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

17

মাছ বিস্তারে ভূমিকা রাখছে দুই অভয়াশ্রম

18

কৃষিপণ্য রপ্তানি করা সরকারের মূল টার্গেট: কৃষিমন্ত্রী

19

শব্দদূষণ নিয়ন্ত্রণে হার্ড লাইনে পরিবেশ অধিদপ্তর

20