কৃষি সময়
প্রকাশ : May 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

আম রপ্তানি সম্প্রসারণে সরকারের বিশেষ গুরুত্ব : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের আম দেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য এবং এর রপ্তানি সম্প্রসারণের বিষয়টি সরকার বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের কৃষির সার্বিক উন্নয়নে 'বরেন্দ্র প্রকল্প' পুনরায় চালু, যথাযথভাবে আম সংরক্ষণের জন্য 'বিশেষ হিমাগার' স্থাপন, বিশেষায়িত কৃষিপণ্য রপ্তানি অঞ্চল গড়ে তোলা ও কৃষিভিত্তিক শিল্পায়নের উপর জোর দেওয়া হয়েছে।

মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত দলীয় সংসদ সদস‌্য মো. নূরুল ইসলাম বুলবুলের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ‌্য জানান। 

অর্থমন্ত্রী বলেন, আম রপ্তানি বাড়াতে শুধু 'হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট' স্থাপনই যথেষ্ট নয়। এর সঙ্গে মান নিয়ন্ত্রণ, গ্রেডিং, পরীক্ষাগার ও সার্টিফিকেশন, নিরাপদ পরিবহন, বাজার সংযোগ, ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদন্ড পূরণের সমন্বিত ব্যবস্থা প্রয়োজন। এ কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তর থেকে  অর্থনৈতিকভাবে যৌক্তিক ও কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য প্রকল্প প্রস্তাব পাওয়া গেলে হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, মাননিয়ন্ত্রণ সুবিধা, সংরক্ষণ অবকাঠামো এবং রপ্তানি-সহায়ক সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।

অর্থমন্ত্রী জানান, বিশেষ আর্থিক প্রণোদনা বা বাজেট সহায়তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রকল্পের বাস্তবতা, সম্ভাব্য রপ্তানি আয়, কৃষকের ন্যায্যমূল্য, স্থানীয় কর্মসংস্থান, আঞ্চলিক ভ্যালু-চেইন উন্নয়ন এবং সম্পদের প্রাপ্যতা বিবেচনায় নেওয়া হবে। তবে সরকার বিষয়টি নীতিগতভাবে ইতিবাচক দৃষ্টিতে দেখছে।

মো. নূরুল ইসলামের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আম ছাড়াও ওই অঞ্চলের যে কৃষি ভিত্তিক সফলতা এবং এটার সম্ভাবনা বিবেচনায় আমরা পুরো অঞ্চলের একটি ইকোনমিক অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি। 

তিনি বলেন, 'যেখানে গ্রোথ সেন্টারগুলো থাকবে, যেখানে এগ্রিকালচার সেক্টর ভালো সেখানে হিমাগার থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়নসহ সকল সুযোগ-সুবিধা সম্ভাবনা যাচাই করে আগামী বাজেট এবং বাজেট পরবর্তী যে পরিকল্পনায় সামগ্রিকভাবে বিবেচনা করছি।' 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখ চাষে ঝুঁকছেন ফটিকছড়ির কৃষকেরা

1

মরুভূমিতে ১ কোটি দেশীয় বীজ রোপণ করবে আবুধাবি

2

সুন্দরবনে অবৈধ শুঁটকির কারখানা

3

পদ্মায় বৈদ্যুতিক শক নিয়ে মাছ নিধন

4

প্রকল্প শুরুর ৩ বছর ৩ মাস পর অনুষ্ঠিত হলো ১৫ সংস্থার সমন্বয়

5

পিরোজপুরে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল ধ্বংস

6

রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ রোপণে ধুম

7

কাজীপুরে যমুনার চরাঞ্চলে তিল চাষে স্বপ্ন বুনছেন চাষিরা

8

২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত

9

বন্যায় তছনছ চট্টগ্রামের কৃষি

10

বাগান থেকে তানজিলার মাসিক আয় দুই লাখ টাকা

11

পেঁয়াজ আমদানি অনুমতি আরও বাড়লো

12

হাতে খবরের কাগজ, চোখে বাঁচার স্বপ্ন নিয়ে ছুটছেন সংগ্রামী নার

13

আনারসের পাশে চাষ হচ্ছে কাজুবাদাম

14

ডেইরি খাতকে টেকসই লাভজনক করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্র

15

লোনাপানিতে নষ্ট হচ্ছে আমন খেত

16

আলো ছড়াচ্ছে যমুনাপাড়ের সোলার পার্ক

17

১০ হাজার কোটি টাকার নতুন কৃষিঋণ তহবিল

18

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

19

প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ দ্রুত নির্মাণ করা হবে : বাণিজ্য

20