কৃষি সময়
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ রোপণে ধুম

রাজবাড়ী সংবাদদাতাঃ 
রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার মাঠে মাঠে মুড়িকাটা পেঁয়াজ রোপনের ধুম পড়েছে। সকাল থেকে সন্ধা পর্যন্ত চাষীরা মাঠে ব্যস্ত সময় পার করছেন। গত মৌসুমে দাম না পেলেও এবার লাভের আশায় বুক বেধে তারা আবারও পেঁয়াজ চাষাবাদে নেমেছেন। তবে চড়া দামে রাসায়নিক সার,বীজ,কিনাশক এবং শ্রমিক দিয়ে চাষাবাদ করায় তাদের উৎপাদন খরচ বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। একারনে লাভ নিয়ে শঙ্কায় আছেন তারা। 

জানা যায়,চলতি বছর রাজবাড়ী জেলায় ৬ হাজার ১৩ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাজবাড়ীর বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়,কৃষকেরা কেউ জমি প্রস্তুত করছেন, কেউ আবার সারি সারি করে পেঁয়াজ রোপণ করছেন। পরিবারের সদস্যদের পাশাপাশি শ্রমিকদের নিয়েও চলছে চাষাবাদের কর্মকাণ্ড।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে মুড়িকাটা পেঁয়াজ রোপণ শুরু হয়েছে। তিন মাসের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর নাগাদ ফসল ঘরে তোলার আশা করছেন তারা। স্বল্প সময়ে উৎপাদন সম্ভব হওয়ায় এ পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে  কৃষকদের।

কালুখালী উপজেলার হরিণবাড়িয়া চরের কৃষক নজর মোল্লা জানান, “খরচ করে পেঁয়াজ লাগাই, কিন্তু দাম তো পাই না। প্রতি বছরই লোকসান হচ্ছে। বিঘাপ্রতি খরচ হচ্ছে ৫০ থেকে ৬০ হাজার টাকা। ফলন ভালো হলে বিঘায় ৭০ থেকে ৮০ মণ পেঁয়াজ পাব। এখন বাজারে কী দাম পাব, তার ওপরই লাভ-লোকসানের হিসাব নির্ভর করছে।

একই এলাকার কৃষক ফজলুর রহমান জানান, এক বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ চাষে তার খরচ হচ্ছে প্রায় ৬০ হাজার ৪০০ টাকা। এর মধ্যে জমি চাষে তিন হাজার, সারে ১০ হাজার, ১০ মণ বীজে ৩০ হাজার, রোপণের শ্রমিক খরচ ছয় হাজার ৪০০, সেচে তিন হাজার, কীটনাশকে পাঁচ হাজার এবং নিড়ানিতে তিন হাজার টাকা ব্যয় হয়। এই হিসাব যাদের নিজস্ব জমি আছে, তাদের। যাদের জমি লিজ নিতে হয়, তাদের এই ৬০ হাজার টাকার খরচের সঙ্গে আরও ৩০ হাজার টাকা যোগ করতে হবে।

কৃষকদের মতে, শুধু ভালো ফলন হলেই হবে না, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাজারদরও নিশ্চিত করতে হবে। অন্যথায় বাড়তি খরচের চাপে পেঁয়াজ চাষ করেও লোকসানের মুখে পড়তে পারেন তারা।
রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান জানান, সারা দেশের মোট পেঁয়াজ উৎপাদনে তৃতীয় স্থানে রাজবাড়ী। এ জেলায় হালি ও মুড়িকাটা, দুই ধরনের পেঁয়াজেরই আবাদ হয়ে থাকে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট ফেনী নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

1

ভবদহে জলাবদ্ধতায় পানিবন্দি লক্ষাধিক মানুষ

2

চড়াদামে সার বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

3

কুড়িগ্রামে বাড়ছে জৈব সারের ব্যবহার

4

স্রোত ও পানির অভাবে ব্যাহত ইলিশ প্রজনন

5

সারা দেশে ৬ মাসে ২ কোটির বেশি গাছ রোপণ করেছে সরকার

6

গাজীপুরকে শব্দ দূষণমুক্ত করার উদ্যোগ

7

কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে

8

বেদখল চট্টগ্রমের ৫৫ হাজার একর বনভূমি

9

ছাতকে চুন কারখানায় বিপন্ন পরিবেশ

10

চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে

11

কাজীপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বরে বৃক্ষরোপণ

12

‘সীড ভিলেজ’ হচ্ছে ৪০ উপজেলায়

13

গোমতীর চরে মুলার বাম্পার ফলন

14

গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল

15

দেশে সারের কোন ঘাটতি নেইঃ কৃষি মন্ত্রী

16

রাবির বৃত্তি তহবিলে ভূমিমন্ত্রীর ১০ লাখ টাকার অনুদান

17

গ্রাম্য নারীদের ভাগ্য বদল কেঁচো সারে

18

বাণিজ্যিক বেদেনা চাষে শিবলির ভাগ্য বদল

19

কোড়ল আহরণে বিলুপ্তির পথে বাঁশের প্রজাতি

20