কৃষি সময়
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে রোপা আমন ধান কাটা শুরু

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ 
সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে আগাম জাতের রোপা আমন ধানকাটা। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের বাল ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। 

জানা গেছে, চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলায় মোট ৭৬ হাজার ৮২৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে শুধু সদর উপজেলায় ১৪ হাজার ৩৬৫ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। প্রতিটি উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে সোনালি ধানের শিষগুলো বাতাসে দুলছে, যা কৃষকদের মনে নতুন আশার সঞ্চার করেছে। ইতোমধ্যে ধান কেটে অনেক কৃষক ঘরে তুলেছেন। 

জেলার বিভিন্ন উপজেলার মাঠে মাঠে ধানকাটা মাড়াই কাজে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চাষাবাদের শুরু থেকে তেমন কোন দুর্যোগ না থাকায় অন্য বছরের তুলনায় ধানের ভাল ফলন হয়েছে। কৃষকরা আশা করছেন বাজারে ধানের দান ঠিক থাকলে তারা লাভবান হতে পারবেন। 

উল্লাপাড়া উপজেলার মাছুয়াকান্দি এলাকার চাষী সোহেল ফকির জানান,দেড় বিঘা জমিতে ধান লাগিয়েছিলাম। ইতোমধ্যে এক বিঘা জমির ধান কেটে ভাল ফলন পেয়েছি। তবে এবার সার,বীজ এবং শ্রমিক মজুরী বেশি পড়েছে। বাজারে ধানের চড়া দাম না পেলে লাভবান হতে পারবেন না বলে জানান। 

মাঠপর্যায়ের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগাম জাতের ধান ঘরে তোলার পর অনেকেই এই জমিগুলোতে পরবর্তী সময়ে আগাম সরিষা চাষের পরিকল্পনা করছেন, যা তাঁদের দ্বিগুণ আয়ের সম্ভাবনা তৈরি করবে।

সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মঞ্জুরে মওলা বলেন,অনুকূল আবহাওয়ার কারণে ধানের ফলন খুব ভালো হয়েছে। কৃষকরা যাতে নির্বিঘ্নে ধান কাটা ও সংরক্ষণ করতে পারেন, সেজন্য মাঠপর্যায়ে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় তিল উৎপাদন কমেছে আশঙ্কাজনক

1

গোডাউনের তালা ভেঙে ৩৩০ বস্তা সার জব্দ

2

নীলফামারীতে ২৫০ বিদেশি ফল চাষে নতুন সম্ভাবনা

3

হাঁসের খামারে দিলরুবার আয় চার লাখ টাকা

4

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

5

শিল্পবর্জ্যে বিষে বিপন্ন জলাধার

6

নদীগর্ভে কৃষি জমি বসত ভিটা

7

মোরেলগঞ্জের উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

8

হাজারো পাখির অকৃত্রিম বন্ধু বুদ্ধ

9

বেগুন চাষে মাঈনের সাফল্য

10

আবারও যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

11

খাল খনন শেষে ফেরত দেয়া হলো ১ কোটি ৭৮ লাখ টাকা

12

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বা

13

বগুড়ার উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

14

শেকৃবির ‘আলোকিত মানুষ’ এর নেতৃত্বে সাইদ-শাহাদাত

15

নিম্ন মানের কিটনাশকে ২শ’বিঘা জমির ধান নষ্ট

16

বাঘের হামলায় স্বামীহারা ৩১ পরিবার পেল ছাগল

17

কাফকো’র থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

18

খাতুনগঞ্জে ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব

19

খালে বিষ প্রয়োগে বিপন্ন জীববৈচিত্র্য

20