কৃষি সময়
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

বগুড়া সংবাদদাতাঃ 
বগুড়ার বিভিন্ন উপজেলার মাঠে বছরজুড়ে চাষাবাদ হয় নানা ধরনের সবজি। যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় সারা দেশে। শুধু দেশের বাজারেই নয়। বিদেশের বাজারের যাচ্ছে এখানকার সবজি। এই সবজি চাষাবাদ করে কৃষকরা এখন ফসল চাষাবাদের চেয়ে ভাল টাকা আয় করছেন। 

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে জেলায় ১৩ হাজার হেক্টর জমিতে প্রায় ৩ লাখ টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুকূল আবহাওয়া ও কৃষকদের আধুনিক পরিচর্যার কারণে প্রতিবছরই জেলার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। উৎপাদিত এসব সবজির বর্তমান বাজারমূল্য ইতোমধ্যে দেড় হাজার কোটি টাকার ল্যান্ডমার্ক ছাড়িয়ে গেছে।

ভোরের সোনালি আলো ফোটার আগেই বগুড়ার গ্রামীণ জনপদে শুরু হয় এক কর্মব্যস্ত কর্মযজ্ঞ। বিস্তীর্ণ মাঠজুড়ে চলে পটল, লাউ, কাঁচামরিচ, মিষ্টি কুমড়া, বেগুন ও শিম তোলার মহোৎসব। কৃষকের হাতের কোমল ছোঁয়ায় গাছ থেকে নামানো টাটকা এসব সবজি তুলে আড়তে আর বাজারে বিক্রি করা হয়।

এই সবজি ক্রয়-বিক্রয়ের মূল কেন্দ্রবিন্দু শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান হাট। জেলার সবচেয়ে বড় এই পাইকারি সবজির মোকামকে ঘিরে গড়ে উঠেছে বিশাল এক অর্থনৈতিক কর্মকাণ্ড। প্রতিদিন ভোর থেকে কৃষক, পাইকার, আড়তদার ও ব্যাপারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো হাট এলাকা। স্থাানীয় পাইকারি হাট ঘুরে ট্রাকভর্তি সেই সবজি ছুটতে শুরু করে রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে। 

স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে বগুড়ার বাছাই করা মানসম্মত সবজি এখন নিয়মিত রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে। মূলত প্রবাসে থাকা লাখো বাংলাদেশির নাড়ির টানের কারণেই বিদেশের বাজারে দিন দিন বাড়ছে দেশি শাকসবজির কদর। ভিনদেশে নিজের দেশের মাটির সুবাস পেতে প্রবাসীরা সাগ্রহে কিনে নিচ্ছেন এসব টাটকা সবজি।

দীর্ঘদিন ধরেই বগুড়াকে দেশের অন্যতম প্রধান সবজির ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয়। জেলার বিভিন্ন উপজেলায় সারা বছরই কোনো না কোনো সবজির বাম্পার ফলন হয়। মৌসুমভেদে পটল, আলু, বাঁধাকপি, ফুলকপি, লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, শসা, শিম ও কাঁচামরিচ উৎপাদনে এ অঞ্চলের কৃষকরা বেশ মুন্সিয়ানা দেখিয়ে আসছেন।

কৃষি অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে, নিরাপদ উপায়ে সবজি উৎপাদন, সঠিক গ্রেডিং বা বাছাই প্রক্রিয়া, আন্তর্জাতিক মানের প্যাকেজিং এবং দ্রুত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা গেলে বগুড়া থেকে সবজি রপ্তানির পরিধি বহুগুণ বাড়ানো সম্ভব।

শিবগঞ্জ উপজেলার উদীয়মান সবজি চাষি রায়হান ইসলাম বলেন, পটল বা অন্য সবজি চাষে শ্রম এবং উৎপাদন খরচ দুটোই ভালো পরিমাণে থাকে। তবে যদি ন্যায্য দাম পাওয়া যায়, তবেই পরিশ্রম সার্থক হয়।
 আমাদের উৎপাদিত সবজি যখন বিদেশে পৌঁছায়, তখন ভীষণ গর্ব হয়। সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে যদি সরাসরি বাজারজাতকরণের ব্যবস্থা করা যেত, তবে কৃষকরা আরও বেশি লাভবান হতেন।

মহাস্থান হাটের পাইকারি ব্যবসায়ী সাগর হোসেন জানান, আমরা শিবগঞ্জসহ আশপাশের এলাকা থেকে সেরা মানের সবজি সংগ্রহ করে কঠোরভাবে বাছাই করি। এরপর সেগুলো বিশেষভাবে প্যাকেটজাত করে কাভার্ড ভ্যানে চট্টগ্রামে পাঠানো হয়। সেখান থেকে জলপথে কন্টেইনারে করে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, বাহরাইন, কিংবা সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইউরোপের বাজারে পৌঁছে যায় আমাদের দেশি সবজি।

বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে বগুড়ার সবজির চাহিদা বাড়তে থাকলে পুরো অঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে এক বিশাল রূপান্তর ঘটবে। এতে কেবল কৃষক নন; বরং পরিবহন শ্রমিক, আড়তদার, পাইকার, প্যাকেজিং শ্রমিক এবং রপ্তানি খাতের সাথে জড়িত হাজার হাজার মানুষের কর্মসংস্থান ও ভাগ্যের চাকা আরও গতিশীল হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

1

আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ৫ শ’ কৃষক

2

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

3

রংপুরে সবজি চাষাবাদে ভাগ্য বদল কৃষকদের

4

মধুপুরের আনারস যাবে পাকিস্তান

5

কচুয়ায় কৃষিজমি রক্ষায় অভিযান

6

কাজিপুরে দাম না থাকায় কমছে কাউনের চাষ

7

খালেদা জিয়ার জন্মদিনে এ্যাবের দোয়া ও মিলাদ মাহফিল

8

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

9

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

10

কাঁঠালের খোসা থেকে পরিবেশবান্ধব চামড়া

11

শিবির থেকে ৯ নেতার বিদায়

12

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

13

অপরিকল্পিত উন্নয়নে ছোট হচ্ছে চলনবিলঃ হুমকিতে জীববৈচিত্র্য

14

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি সচিব

15

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

16

আঙুর চাষে কলেজছাত্র রুহুলের সাফল্য

17

মাছ না পাওয়ায় কষ্টে চলছে জেলেদের জীবন

18

‘জলদাড়ি’র দুর্ভোগে হাজারও কৃষক

19

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

20