কৃষি সময়
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

পোকা চাষে শিমুলের মাসে আয় ২ লাখ

পাবনা সংবাদদাতাঃ

ব্ল্যাক সোলজার ফ্লাই’ নামক পোকা চাষে ভাঘ্য বদলেছে শিমুল হোসেন নামে এক যুবকের। হাঁসের খামারে লোকশান গুনে শুন্য থেকে শুরু এখন তিনি ৫টি পোকার খামারের মালিক। যেখান থেকে মাসে আয় করছেন প্রায় ২ লাখ টাকা। পাশাপাশি স্থানীয়দের কর্শসংস্থানের সুযোগও তৈরি করেছেন। সফল এই চাষী পাবনার আটঘরিয়া উপজেলার পারসিধাই গ্রামের বাসিন্দা।

জানা যায়,এক সময় চাকরি করনে শিমুল। নিজ পায়ে দাঁড়ানোর স্বপএন তিনি শুরু করেন হাঁসের খামার। কিন্তু রোগে একের পর এক হাঁস মারা যাওয়ায় কয়েক লাখ টাকা ক্ষতিগ্রস্ত হন। দেনার বোঝায় থমকে যায় পথচলা। কিন্তু তিনি থেমে থাকেননি। নতুন করে স্বপ্ন দেখেন আবারো ভাল কিছু করার। ইউটিউব দেখে তিনি শুরু করেন  ‘ব্ল্যাক সোলজার ফ্লাই’ বা কালো পোকা চাষ। প্রথমে ছোট পরিসরে শুরু। তারপর পরীক্ষা-নিরীক্ষা, অভিজ্ঞতা আর ধীরে ধীরে উৎপাদন বাড়ানো। এখন তার রয়েছে পাঁচটি পোকা চাষের খামার। মাসে আয় করছেন প্রায় দুই লক্ষাধিক টাকা। শুধু নিজের কর্মসংস্থান নয়, তার উদ্যোগে কাজের সুযোগ তৈরি হয়েছে স্থানীয় কয়েকজন মানুষেরও। এখন ৬ বছরে নিজের আয়ের টাকায় আরো ৫টি পোকার খামার গড়ে তুলেছেন। যেখান থেকে প্রতি মাসে তিনি আয় করছেন প্রায় ২ লাখ টাকা। এসব খামারে এখন স্থানীয় ১৭ জন কর্মচারী কাজ করেন।

বর্তমানে পাঁচটি খামারে নিয়ন্ত্রিত পরিবেশে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা উৎপাদন করছেন শিমুল। উৎপাদিত লার্ভা সংগ্রহ করে শুকিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে। চাহিদা থাকায় উৎপাদনের পরপরই তা বিক্রি হয়ে যায় বলে জানান তিনি।

উদ্যোক্তা শিমুল হোসেন বলেন, রুতে মানুষ হাসাহাসি করত। পরিবারের লোকজনও পছন্দ করত না। এক পর্যায়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল পরিবার। কিন্তু আমি কাজটা চালিয়ে গেছি। এখন পাঁচটি খামার হয়েছে। মাসে প্রায় দুই লক্ষাধিক টাকা আয় হচ্ছে। সবচেয়ে ভালো লাগে, আমার কারণে কয়েকজন মানুষের কর্মসংস্থান হয়েছে।

‎পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. জহুরুল ইসলাম বলেন, ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা প্রাণিখাদ্যে প্রোটিনের একটি সম্ভাবনাময় উৎস। প্রযুক্তিগতভাবে সঠিক পদ্ধতি অনুসরণ করে চাষ করা গেলে এর মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে সম্ভাবনাময় উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দেওয়ার উদ্যোগ রয়েছে।‎

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বা

1

দুই লজ্জাবতী বানর উদ্ধার

2

১ লাখ ৫৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

3

আদালতে সশরীরে হাজির মহিষ

4

হাওরে ভরা মৌসুমেও মাছের আকাল

5

কৃষকের জমির লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

6

শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

7

আট আগ্রাসনে ধুঁকছে সুন্দরবন

8

হাওড়ে ফসল হানি রোধ করবে ব্রি ধান-১১৮

9

অসহায় নারীদের মাঝে ৮৪টি বকনা গরু বিতরণ

10

ফেরত গেলো খাল খননের ১ কোটি ২২ লাখ টাকা

11

পান চাষে সাড়া ফেলেছে কৃষক রবিউল

12

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১০০ কোটি টাকার ভর্তুকি

13

আরডিএর ৫ বছর মেয়াদী বৃক্ষরোপণ

14

কাতারের উদ্দেশ্যে স্পিকারের যাত্রা

15

সাশ্রয়ীমূল্যে সার সরবরাহে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ : সংসদে

16

পাহাড়ের পাশে বর্জ্যর স্তুপ

17

আল-আরাফাহ ব্যাংক ফিরিলো পুরোনো মালিকদের হাতে

18

বজ্রপাতে খামারির মৃত্যু

19

অনাবাদি জমিতে ড্রাগন চাষ সফলতা

20