কৃষি সময়
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৃক্ষরোপণকে জাতীয় আন্দোলনে পরিণত করতে হবে-পরিবেশ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে এটিকে জাতীয় আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেছেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃহৎ পরিসরের বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ কর্মসূচির সফল বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে গঠিত ‘সেল’-এর সহায়ক টাস্কফোর্সের দ্বিতীয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, স্থানীয় প্রশাসন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, ‘এই কর্মসূচি শুধু সরকারের নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের কর্মসূচি। তাই একে জাতীয় আন্দোলনে পরিণত করতে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।’

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ও টেকনিক্যাল এক্সপার্ট ড. মো. সাইমুম পারভেজ কর্মসূচির কারিগরি দিক ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন। তিনি বলেন, বৈজ্ঞানিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যকর সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব। তিনি প্রতিটি রোপিত বৃক্ষের টিকে থাকার হার বাড়াতে নিয়মিত মনিটরিং ও মূল্যায়ন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম পরিবেশ সংরক্ষণে শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

টেকনিক্যাল এক্সপার্ট জামাইল বশীর জেবি জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং বৃক্ষরোপণ বিষয়ে গণসচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্ব দেন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) শামিমা বেগম, যুগ্ম সচিব শাহানারা ইয়াসমিন লিলিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস খামারিদের পথ দেখাচ্ছেন ইয়াসিন

1

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

2

জনবল সংকটে বন্ধ প্রাণী কল্যাণ কেন্দ্র

3

নদীতীরে কয়লা চুল্লিতে পরিবেশ বিপর্যয়

4

আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকেরা

5

রাবার ড্যামের ছিদ্রে ঝুঁকিতে চাষাবাদ

6

ঔষধি গ্রামে ১০ হাজার মানুষের ভাগ্যবদল

7

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প

8

প্রাণি পণ্যের মূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোল

9

সাতক্ষীরায় বিলে জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা

10

জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

11

রাষ্ট্রপতির সাথে রুয়েট ও শেকৃবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

12

শোলমারী নদী এখন মরা খাল

13

বন্যাকবলিত পশুর সেবায় ছুটছেন ফেরদৌসী

14

ব্রি’র অর্গানিক সার ৩০ শতাংশ পর্যন্ত কমাবে ইউরিয়ার ব্যবহার

15

সাভারে ঘোড়া জবাই করে রেস্তোরাঁয় মাংস বিক্রি

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

নওগাঁর চাষীদের অসময়ের আমে বাজিমাত

18

ক্ষুদ্র টিস্যু থেকেই উৎপাদন হচ্ছে রোগমুক্ত চারা

19

আনারকলি চাষে মিঠুর ভাগ্য বদল

20