কৃষি সময়
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

রংপুরে চিকিৎসক সংকটে প্রাণি সেবা ব্যাহত

রংপুর সংবাদদাতাঃ 
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে রংপুরের ৮উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে। এসব উপজেলায় সীমিত জনবল দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। এতে বিপুল পরিমাণ পশু-পাখি নিয়ে ভোগান্তিতে পড়ছেন খামারি ও পশুপালকরা। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলে আসলেও  এ সমস্যা সমাধানে কার্যকর কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। 

রংপুরের ৮ উপজেলায় প্রচুর পরিমাণ পশু সম্পদ রয়েছে। এখানকার বেকার যুবক,উদ্যোক্তা সহ খামারীরা বিপুল পরিমাণ বিনিয়োগ করে খামার গড়ে তুলেছেন। এখানকার প্রায় প্রতিটি উপজেলায় রয়েছে ছোট-বড় খামার। যেখানে গবাদিপশু,হাঁস,মুরগী লালন-পালন করা হচ্ছে। এর মাধ্যমে অনেকের কর্মসংস্থান হয়েছে। এখানকার খামারের উৎপাদিত গবাদিপশু,দুধ,ডিম স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করা হচ্ছে। যা থেকে বছরে কোটি কোটি টাকা আয় হচ্ছে। কিন্তু খামারী উদ্যোক্তারা র্দীঘদিন ধরে প্রাণি সম্পদ হাসাপাতালগুলো থেকে তাদের কাঙ্খিত সেবা পাচ্ছেন না। চিকিৎসক ও জনবল সংকট থাকায় তারা এ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকে বাধ্য হয়ে বাইরের চিকিৎসক দিয়ে সেবা নিতে গিয়ে একদিকে যেমন তাদের উৎপাদন খরচ বাড়ছে। পাশাপাশি অনেক সময় ক্ষতির শিকার হচ্ছেন। 

জানা গেছে, পীরগঞ্জ হাসপাতালে একজন ভেটেরিনারি সার্জন কর্মরত রয়েছেন। উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) ও (প্রাণি স্বাস্থ্য) পদ দু’টি শূন্য। উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) পদে ৪ জনের বিপরীতে কর্মরত আছেন ৩ জন। তাদের একজন প্রশিক্ষণে রয়েছেন। এ ছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটিও শূন্য। অফিস সহায়ক ও ড্রেসার পদে একজন করে কর্মরত আছেন।
জনবল সংকটে দাপ্তরিক কাজের পাশাপাশি চিকিৎসা সেবা চালাতে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসুস্থ গরু, ছাগল ও বাছুর নিয়ে হাসপাতালে আসা পশুপালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। জরুরি রোগীদের সময়মতো চিকিৎসা না পাওয়ায় পশুর শারীরিক অবস্থার অবনতি ও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

রামনাথপুর এলাকার মোকছেদ আলী বলেন, চিকিৎসক না থাকায় অপেক্ষা করতে হচ্ছে। কর্মচারীদের দিয়ে চিকিৎসা করাতে আমাদের অনেকেই ভরসা পাই না। সাধারণ মানুষ সব সময় বুঝতেও পারেন না কে চিকিৎসক আর কে কর্মচারী। আমরা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের দাবি জানাচ্ছি।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মাদারগঞ্জের রুহুল আমিন বলেন,প্রায় দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছি, কিন্ত চিকিৎসক পাচ্ছি না। পরে দেখি হাসপাতালের কর্মচারীরাই চিকিৎসা দিচ্ছেন। আমরা প্রায় ২৫ কিলোমিটার দূর থেকে পশু নিয়ে এখানে আসি ভালো চিকিৎসার আশায়। এত দূর থেকে এসে যদি প্রয়োজনীয় চিকিৎসা না পাই, তাহলে এখানে এসে কী লাভ?’

একবারপুর মধ্যপাড়ার মেরিনা বেগম বলেন, ‘আমার বাছুর অসুস্থ’ হওয়ায় হাসপাতালে নিয়ে এসেছি। কিন্ত একজন চিকিৎসকের পক্ষে এতগুলো পশু দেখা সম্ভব হচ্ছে না। তাই কর্মচারীরাও চিকিৎসার কাজে যুক্ত হচ্ছেন। আমরা চাই, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ দেয়া হোক।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবির বলেন, ‘জনবল সংকটের বিষয়টি একাধিকবার জেলা কার্যালয়কে জানিয়েছি। প্রয়োজনীয় চিকিৎসক ও কর্মচারী না থাকায় সীমিত জনবল দিয়েই কার্যক্রম চালাতে হচ্ছে।’
একই অবস্থা রংপুরের তারাগঞ্জ মিঠাপুকুর ও পীরগাছা উপজেলায়। এসব অফিসে জনবল সংকটের কারণে চরম বিপাকে পড়েছেন পশুপালকরা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হুদা বলেন, জনগণের চাহিদা দিয়ে মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়েছে। আশা করছি খুব দ্রুতই সমস্যার সমাধান হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে-- মৎস্য ও প্র

1

ঋণের জালে বন্দি গুঠাইলের জেলেদের জীবন

2

হরিণের মাংস সহ আটক এক

3

আনছার আলীর আম যাচ্ছে বিশ্ববাজারে

4

মাচায় কুমড়া চাষে লাভবান হচ্ছে কৃষকরা

5

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট

6

জেলেদের জালে ৭ মণ ওজনের শাপলা পাতা মাছ

7

পলিটানেলে তরমুজ চাষে সাফল্য

8

নওগাঁর চাষীদের অসময়ের আমে বাজিমাত

9

প্রাণী,কৃষি ও পরিবেশ উন্নয়নে মতিন

10

সবজির গ্রাম মীরের বাড়ি

11

অনাবাদি জমিতে ড্রাগন চাষ সফলতা

12

মহিষের খামারে মহসীনের ভাগ্য বদল

13

ফেরত গেলো খাল খননের ১ কোটি ২২ লাখ টাকা

14

বান্দরবানে অবৈধ কাঠের বড় চালান জব্দ

15

মজা সুপারির বাজারে ধস

16

পদ্মায় বৈদ্যুতিক শক নিয়ে মাছ নিধন

17

কেঁচো সারে স্বাভলম্বী ১২০ পরিবার

18

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

19

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

20