কৃষি সময়
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাড়পত্র ছাড়াই চলছে ৩৪ ইটভাটা

হবিগঞ্জ সংবাদদাতাঃ 
কোন ধরনের বৈধ কাগজপত্র ছাড়ায় হবিগঞ্জের বাহুবলে ৩৪টি ইটভাটা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব ভাটার নেই পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভাগের কোন প্রকার অনুমোদন নেই। এরপরও তারা কাঠ পুড়িয়ে ইট তৈরি করছেন। প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্য ভাটার কার্যক্রম চললেও নেয়া হচ্ছে না কোন ব্যবস্থা। 

জানা যায়, বাহুবল উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৩৪টি ইটভাটা রয়েছে। এসব ভাটার একটিরও পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র নেই।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার সুযোগ নেই। কিন্তু বাহুবলের বাস্তব চিত্র যেন ভিন্ন।

প্রতি বছর শুষ্ক মৌসুম শুরু হলেই এসব ভাটায় ইট উৎপাদনের তোড়জোড় শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রয়োজনীয় পরিবেশগত অনুমোদন ছাড়াই একের পর এক ভাটায় জ্বালানো হচ্ছে আগুন। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির মধ্যেই মালিকরা চালিয়ে যাচ্ছেন তাদের কার্যক্রম।

অন্যদিকে ইট তৈরির জন্য ফসলি জমির মাটি কাটার প্রস্তুতিও চলছে। এতে পরিবেশ ও কৃষিজমির ক্ষতির পাশাপাশি দিনরাত মাটি ও ইটবাহী ট্রাক্টর চলাচলে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হতে পারে।

ইটভাটার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে বাতাস, হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য, কৃষিজমি ও জীববৈচিত্র্য। এতসব অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, অনেক ইটভাটায় জ্বালানি হিসেবে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। এতে একদিকে বনজ সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে ভাটার নির্গত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের জনবসতি ও কৃষিজমিতে।
ইট উৎপাদনের জন্য বিভিন্ন এলাকায় ফসলি জমির উপরিভাগের মাটি কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইট তৈরির কাঁচামাল সংগ্রহে কৃষিজমির মাটি ব্যবহার করা হলে জমির উর্বরতা কমে যাওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
পরিবেশসংশ্লিষ্টদের মতে, ইটভাটার ধোঁয়া থেকে নির্গত ক্ষতিকর কণাবস্তু ও গ্যাস বায়ুদূষণের অন্যতম কারণ। দীর্ঘদিন এ ধরনের দূষণের মধ্যে বসবাস করলে শ্বাসকষ্ট, হাঁপানি, চোখের জ্বালাপোড়াসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি ফসলের উৎপাদন, গাছপালা ও প্রাকৃতিক জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে মাটি ও ইট পরিবহনে দিনরাত ট্রাক্টর চলাচলের কারণে স্থানীয় সড়কে জনদুর্ভোগ বাড়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। বিশেষ করে স্কুল-কলেজে যাতায়াতকারী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে। ধুলাবালি, যানবাহনের শব্দ এবং সড়কের ক্ষয়ক্ষতিও জনজীবনে বাড়তি ভোগান্তি সৃষ্টি করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

সবচেয়ে আলোচিত অভিযোগ হচ্ছে, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি এড়িয়ে নয়, বরং তাদের ম্যানেজ করেই ভাটামালিকরা নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে সংশ্লিষ্টদের ম্যানেজ করে অবৈধ ইটভাটার কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।

বিষয়টি সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, বাহুবল উপজেলার ইটভাটাগুলোর কোনো পরিবেশগত ছাড়পত্র নেই। এরপরও এসব ভাটায় কীভাবে ইট উৎপাদন ও পোড়ানোর কার্যক্রম চলছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় জানান,এ বিষয়ে নির্দেশনা থাকলে এবং আইনগতভাবে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ না থাকলে আমরা অবশ্যই সেগুলো বন্ধ করে দেব। ইতিমধ্যে আমরা কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়েছি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয়

1

হাতিয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন

2

ভোলার চরাঞ্চলে মহিষের বাথানে চুড়ির হিরিক

3

কৃষি সম্প্রসারণ অধিদফতরে নতুন ডিজি আব্দুর রহিম

4

চলনবিল পাখির কলকাকলিতে মুখর

5

মৃত তিমিটিকে মাটি চাপা দিলো বন বিভাগ

6

যমুনা চরের বাদাম চাষে স্বপ্ন দেখেছে চাষীরা

7

কাপাসিয়ায় শীতলক্ষ্যা পাড় এখন ময়লার ভাগাড়

8

ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা

9

বিরামপুরে বারোমাসি সজনে চাষাবাদ

10

তরমুজ চাষে খোরশেদের ভাগ্য বদল

11

শতবছরের খাল দখল উচ্ছেদ করল প্রশাসন

12

আইএসও সার্টিফিকেশন অর্জন করলো সিনট্যাক্স গ্লোবাল

13

চড়ুইয়ের বাড়ি মহম্মদপুর

14

প্রাণী প্রজনন নিয়ন্ত্রণে নতুন আইন হচ্ছে

15

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

16

পান চাষের খরচই ওঠে না এখন

17

বগুড়ায় বিশ্ববিদ্যালয় বিল পাস

18

স্রোত ও পানির অভাবে ব্যাহত ইলিশ প্রজনন

19

পাহাড়ে মাল্টা চাষাবাদে লাভবান হচ্ছে কৃষকরা

20