কৃষি সময়
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বিপন্ন নদ-নদী

ময়মনসিংহ সংবাদদাতাঃ 
ময়মনসিংহে বিপন্ন নদ-নদী। ১৭৯টি নদীর মধ্যে বেশিরভাগ নদী এখন মৃতপ্রায়। এসব নদীর কোথাও পানির রঙ কালো, কোথাও রাসায়নিক বর্জ্যে বদলে যাচ্ছে পানির স্বাভাবিক রঙ। কোথাও জমেছে আবর্জনা, আবার কোথাও নাব্যতা হারিয়ে জেগে উঠেছে বালুচর। এর প্রভাব পড়ছে কৃষি, মৎস্যসম্পদ, জনস্বাস্থ্য ও ভূগর্ভস্থ পানির ওপর। 

জানা যায়,সরকারি তালিকায় ময়মনসিংহ বিভাগে নদ-নদীর সংখ্যা ১৭৯টি। কিন্তু বাস্তব চিত্র বলছে, এসব নদীর অনেকগুলোই হারিয়েছে তার স্বাভাবিক প্রবাহ। কোথাও অবৈধ দখলে সংকুচিত হয়েছে নদীর জায়গা, কোথাও শিল্পবর্জ্যে দূষিত হচ্ছে পানি। আবার নাব্যতা সংকটে অনেক নদী পরিণত হচ্ছে মৃতপ্রায় জলধারায়।

অথচ একসময় এসব নদীকে ঘিরেই গড়ে উঠেছিল ময়মনসিংহের মানুষের জীবন ও জীবিকা। নদীর পানি ব্যবহার হতো গোসল, মাছ ধরা ও কৃষিকাজে। নৌপথে চলত পণ্য পরিবহন। নদীর তীরে গড়ে উঠেছিল হাটবাজার ও জনপদ। সময়ের ব্যবধানে সেই নদীগুলোর চেহারা পাল্টে গেছে। 

নদীর এমন বিপর্যয়ের একটি চিত্র দেখা যায় ভালুকার হবিরবাড়ী এলাকায়। সেখানকার লাউতি খালের পানি এখন কালো। এই পানি গিয়ে মিশছে খিরু নদে। স্থানীয়দের অভিযোগ, খালের পাশে গেলেই পাওয়া যায় তীব্র রাসায়নিক গন্ধ। শিল্পাঞ্চল-ঘেঁষা এই খালের পানি দিয়েই অনেকে চাষাবাদ করছেন। বিকল্প সেচের ব্যবস্থা ব্যয়বহুল হওয়ায় তাদের এ পানি ব্যবহার করতে হচ্ছে।

শিল্পবর্জ্যরে প্রভাব পড়েছে ত্রিশালের বানার নদেও। স্থানীয়দের অভিযোগ, নদীর পানি কখনও সাদা, কখনও নীল, আবার কখনও ভিন্ন রঙ ধারণ করে। তাদের দাবি, আশপাশের শিল্প-কারখানার তরল বর্জ্য নদে মিশে যাওয়ায় পানির এমন পরিবর্তন ঘটছে।

২০২৪ সালের ২৭ অক্টোবর বিভাগীয় প্রশাসনের মাধ্যমে চার জেলার নদ-নদীর তালিকা জাতীয় নদী রক্ষা কমিশনে পাঠানো হয়। তালিকা অনুযায়ী, নেত্রকোণায় ৯৪, ময়মনসিংহে ৫৯, জামালপুরে ১৫ ও শেরপুরে ১১টি নদ-নদী রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার মাঠপর্যায়ের গবেষণায় বিভাগের ৯টি নদ-নদীকে সবচেয়ে বেশি সংকটাপন্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। নদীগুলো হলো ব্রহ্মপুত্র, সোমেশ্বরী, মহাদেও, সুতিয়া, সুতিখালী, খিরু, বানার, আইমান ও মগড়া।

একসময় খিরু, বানার ও সুতিয়া নদ ছিল স্থানীয় জেলেদের জীবিকার অন্যতম প্রধান উৎস। সরকারি একটি প্রকল্পের আওতায় ২০১২ সালে ভালুকায় ২ হাজার ১ জন জেলে নিবন্ধিত হয়েছিলেন। কিন্তু নদীতে মাছের পরিমাণ কমে যাওয়ায় তাদের অনেকেই এখন আর আগের পেশায় নেই। জীবিকার তাগিদে পরিবর্তন করেছেন পেশা।

স্থানীয় কৃষক সাকিব আহমেদের অভিযোগ, লাউতি খালের কালো পানি জমিতে ব্যবহার করলে ধানের গোড়া পচে যায়। 

খিরু নদীর পরিবর্তন নিজের চোখে দেখেছেন ৭৫ বছর বয়সী সামলাল রবি দাস। তার স্মৃতিতে নদীটি ছিল স্বচ্ছ পানির আধার। তিনি বলেন, চৈত্র মাসের প্রচণ্ড গরমেও তারা এই নদীর পানি তুলে তৃষ্ণা মেটাতেন। অথচ এখন দুর্গন্ধে নদীর পাড় দিয়ে হাঁটাও কঠিন।

দূষণের পাশাপাশি নদীর অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে উঠেছে অবৈধ দখল। জাতীয় নদী রক্ষা কমিশনের ২০১৯ সালের তালিকায় ময়মনসিংহ বিভাগের চার জেলায় ৩ হাজার ৩৮৫ জন অবৈধ নদী দখলদারের তথ্য রয়েছে। এর মধ্যে ময়মনসিংহে ২ হাজার ১৬০, জামালপুরে ৫৯৫, নেত্রকোণায় ৫১২ এবং শেরপুরে ১১৮ জন।

ময়মনসিংহ নগরের পাটগুদাম এলাকায় ব্রহ্মপুত্র নদের দুই পাশের চিত্রে দখলের বিষয়টি স্পষ্ট। নদীর জায়গায় গড়ে উঠেছে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। কোথাও নদীর জমি ভরাট করে চলছে চাষাবাদ। একই ধরনের দখল ও বর্জ্য ফেলার অভিযোগ রয়েছে ঈশ্বরগঞ্জের কাঁচামাটিয়া নদেও।

নদী উদ্ধারে একাধিক উদ্যোগ ও পরিকল্পনা নেওয়া হলেও সেগুলোর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। ২০২৪ সালের শেষ দিকে বিভাগের ব্রহ্মপুত্র, খিরু, সুতিয়া, মগড়া, পুরাতন ব্রহ্মপুত্র ও মহারশি নদকে দখল ও দূষণমুক্ত করতে ১ হাজার ৩৮৬ কোটি টাকার একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে পরিকল্পনা গ্রহণের পরও মাঠপর্যায়ে নদীর পরিস্থিতির কাঙ্ক্ষিত পরিবর্তন দেখা যাচ্ছে না।

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মহসিন মিয়া বলেন,নদীর নিচের অংশ খনন করলেই হবে না। উৎসমুখ সচল না থাকলে উজান থেকে পানি আসবে না। গাইবান্ধা ও জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার সংযোগস্থলের দীর্ঘ অংশে পলি জমে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল বলেন, জেলা প্রশাসনগুলো নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী অবৈধ দখল উচ্ছেদে কাজ করে থাকে। তিনি নতুন দায়িত্বে আসায় আগের উদ্যোগগুলোর সুনির্দিষ্ট অগ্রগতি সম্পর্কে এই মুহূর্তে অবগত নন বলে জানান।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন তিন দেশে এনআডি চালু করতে চায় ইসি

1

বর্ষায় প্রাণিসম্পদের যেসব যত্ন ও সতর্কতা জরুরী

2

নদী দখলের মহোৎসবে

3

ইলিশের আকাল খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

4

কলার দাম কমায় ক্ষতিগ্রস্থ চাষীরা

5

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর : কী মধু প্রশাসন শাখায়?

6

সৌর সেচে অনাবাদি জমিতে আউশ আবাদ

7

খাল খননে কৃষককের দুর্ভোগ অবসান

8

রাজশাহী জেলায় আমন রোপণে ব্যস্ত কৃষক

9

দেশের আট বিভাগীয় শহরে হবে রাবির ভর্তি পরীক্ষা

10

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

11

কুড়িগ্রামে বন্যায় ৩১৪ কোটির ফসলের ক্ষতি

12

কানসাটে আম বিক্রি চলছেই

13

দস্যু আতঙ্ক নিয়ে শুরু হচ্ছে শুঁটকি মৌসুম

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

জলাবদ্ধ পততি জমতিে ভাসমান সবজি চাষ

16

জলাবদ্ধতা দূর করতে স্বেচ্ছাশ্রমে খাল খনন

17

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে-- মৎস্য ও প্র

18

ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারিতে সয়লাব

19

বকুল গাছে চড়ুই পাখির মেলা

20