কৃষি সময়
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাগেরহাটে আঁধারে চলছে অতিথি পাখি শিকার

বাগেরহাট সংবাদদাতাঃ 
বাগেরহাটে রাতের আঁধারে সাউন্ড বঙ্ েপাখির ডাক বাজিয়ে এবং কচুরিপানার পাতা দিয়ে তৈরি বিশেষ বাঁশির মাধ্যমে পাখির ডাক নকল করে ফাঁদ ও জাল পেতে চলছে শিকার। শীতের তীব্রতা থেকে বাঁচতে এখানে আসা এসব পাখি শিকারিদের টার্গেটে পরিণত হয়েছে। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে শিকার করা এসব পাখি বিক্রি সহ জবাই করে খাচ্ছে অনেক শিকারি। 

বাগেরহাটের বিভিন্ন উপজেলার বিল ও জলাভূমিতে শীতের শুরুতেই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আশ্রয় নিতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি। দিনভর তারা এসব স্থানে দলবেধে ঘুরে বেড়াচ্ছে। রাতে আশ্রয় নিচ্ছে বিভিন্ন গাছপালায়। তাদের কলকাকলিতে মুখরিত হচ্ছে গ্রামজনপদ। ভিন দেশ থেকে আসা এসব অতিথি পাখি এখন শিকারিদের টার্গেটে পরিণত হয়েছে। এক শ্রেণির অসাধু শিকারি নির্বিচারে এসব পাখি শিকার করছে।

চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী, সাবোখালী, দানোখালী, কলিগাতী, রুইয়েরকূল, গোদাড়া, কাপুড়িয়া, সুরিগাতি, গাউলা, নলধা ও চান্দেরহাট এলাকাসহ কোদালিয়া ও কেন্দুয়া বিলে প্রতিরাতেই চলছে এ শিকার। শিকারিদের ফাঁদ ও জালে ধরা পড়ছে হাঁসজাতীয় পাখি, কালদিগুড়ি, বুরি, কালকুচসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। রাতভর শিকারের পর ভোর হলেই এসব পাখি বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা শিকারিদের কাছ থেকে চড়া দামে পাখি কিনে নিচ্ছেন। পরে হাতবদল হয়ে এসব পাখি পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

সরেজমিন চিতলমারী ও মোল্লাহাট উপজেলার কোদালিয়া ও কেন্দুয়া বিলসংলগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাতের আঁধারে চলছে অতিথি পাখি শিকারের প্রস্তুতি ও কার্যক্রম। সন্ধ্যার পর থেকেই শিকারিরা বিলের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। সাউন্ড বঙ্ েপাখির ডাক বাজানোর পাশাপাশি বিশেষ বাঁশি দিয়ে নকল ডাক তৈরি করে তারা। এসব ডাকে আকৃষ্ট হয়ে খাবারের সন্ধানে নির্দিষ্ট স্থানে আসা অতিথি পাখিরা আগে থেকে পেতে রাখা জাল ও ফাঁদে আটকা পড়ছে।

প্রতিদিন রাতভর শিকার করা এসব অতিথি পাখি ভোরে চড়া দামে বিক্রি হচ্ছে। একশ্রেণির ভোজনরসিকের কাছে অতিথি পাখির মাংস এখন পছন্দের খাবার হয়ে উঠেছে।

কোদালিয়া এলাকার বাসিন্দা আতিয়ার রহমান বলেন, শিকারিরা রাতের আঁধারে সাউন্ড বঙ্ েপাখির ডাক বাজানোর পাশাপাশি কচুরিপানার পাতা দিয়ে তৈরি বিশেষ বাঁশি ব্যবহার করে। বিলের পানিতে থাকা ছোট ছোট শামুক, শাপলা ফল, মাছ ও পোকামাকড় খাওয়ার সময় পাখির নকল ডাক শুনে অতিথি পাখিরা নির্দিষ্ট স্থানে চলে আসে। এরপর আগে থেকে পেতে রাখা জাল ও ফাঁদে আটকা পড়ে। বর্তমানে এসব ফাঁদে সবচেয়ে বেশি ধরা পড়ছে হাঁসজাতীয় পাখি, কালদিগুড়ি, বুরি ও কালকুচসহ বিভিন্ন প্রজাতির পাখি।

একই এলাকার বাসিন্দা নির্মল মণ্ডল বলেন, প্রতিদিন রাতের আঁধারে অতিথি পাখি শিকার করা হচ্ছে। ভোর হলেই শিকার করা পাখি চড়া দামে বিক্রি হয়ে যায়। প্রকাশ্যেই এসব পাখি কেনাবেচা হলেও শিকার বন্ধ হচ্ছে না। এখনই প্রশাসন ও বন বিভাগ কঠোর ব্যবস্থা না নিলে একসময় কোদালিয়া ও কেন্দুয়া বিল অতিথি পাখিশূন্য হয়ে পড়বে। প্রতিদিন বিপুলসংখ্যক অতিথি পাখি শিকার করা হলেও তা বন্ধে কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। মাঝেমধ্যে অভিযান চালানো হলেও শিকার বন্ধ হচ্ছে না|


এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, অতিথি পাখি শিকারিদের কোনো ছাড় দেওয়া হচ্ছে না। গত মঙ্গলবার বিকালেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিলসংলগ্ন বিভিন্ন লোকালয়ে অভিযান চালানো হয়েছে। এ সময় অতিথি পাখি শিকারে ব্যবহৃত কয়েকশ ফাঁদ ও আট কেজি নাইলনের জাল উদ্ধার করে পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিলসংলগ্ন গ্রামের বাসিন্দাদের শিকারিদের বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ

1

১৩৪ বস্তা সার উদ্ধার

2

শতাধিক ফলের গাছ কাটার অভিযোগ

3

মহাসড়ক অবরোধ করে পোলট্রি খামারিদের বিক্ষোভ

4

নাটোরে খেজুর থেকে ৬৪ কোটি আয়ের সম্ভাবনা

5

জাতীয় মানদণ্ড ও ভর্তুকির সুপারিশ কৃষিবিজ্ঞানীদের কৃষি বর্জ্য

6

রফতানিমুখী বাণিজ্যিক কৃষি : উন্নয়ন এবং চ্যালেঞ্জ

7

তালায় অসময়ের তরমুজ চাষে কৃষকদের সাফল্য

8

গোয়ালঘর থেকে ১৩২ বস্তা সার জব্দ

9

৯০ কেজির বাঘাইড় বিক্রি হলো ১ লাখ ৩৫ হাজার

10

জনবল সংকটে ব্যাহত দুই মৎস্যবীজ খামারের কার্যক্রম

11

লেবুর গ্রাম বৈলতলা

12

মাছের আঁশ বেচে আয় জেলে পরিবারের

13

২৬ হাজার কৃষকের ৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

14

৬৫ কচ্ছপ সালদা নদীতে অবমুক্ত

15

মিশ্র ফল চাষে চালক মিজানের বাজিমাত

16

বিশ্বের দামি মরিচ চাষ হচ্ছে কুমিল্লায়

17

বাগানে ঝুলছে কল্যাণভোগ আম

18

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

19

বজ্রপাত রোধে ২৩০০ তালগাছ রোপণের উদ্যোগ

20