কৃষি সময়
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাত বদলেই ১০ টাকার ফুলকপি ৬০ টাকা

চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ 
চুয়াডাঙ্গায় সবজির ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। ব্যবসায়ীদের কারসাজিতে তারা ক্ষতির সন্মুখিন হচ্ছেন। চাষীদের অভিযোগ তাদের থেকে কম দামে সবজি কিনে সেই সবজি কয়েকগুন বেশি দামে বিক্রি করা হচ্ছে। এতে তারা সবজি চাষাবাদে লোকশান গুনতে হচ্ছে। 

চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে শুরু হয়েছে আগাম শীতকালীন সবজির সমারোহ। ফুলকপি, বাঁধাকপি, শিম, পটলসহ নানা ধরনের সবজিতে ভরে উঠেছে মাঠের পর মাঠ। বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফোটার কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। উৎপাদন খরচের তুলনায় অনেক কম দামে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। 

কৃষকদের অভিযোগ, উৎপাদিত সবজি নিজেরা সরাসরি বাজারে নিয়ে গেলেও স্বস্তি মিলছে না। সেখানেও আড়তদার ও স্থানীয় ফড়িয়াদের দৌরাত্ম্যের মুখে পড়তে হচ্ছে তাদের।

মাঠে কৃষকের ঘাম ঝরানো পরিশ্রমে উৎপাদিত সবজি ব্যবসায়ীরা কিনছেন পানির দামে। কিন্তু হাতবদলের পর বাজারে সেই সবজিই বিক্রি হচ্ছে দ্বিগুণ থেকে তিন গুণ বেশি দামে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও বাজারব্যবস্থার নানা অসংগতিতে একদিকে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক কৃষকেরা, অন্যদিকে বাড়তি দামে সবজি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ভোক্তারা।

অনুসন্ধানে দেখা গেছে, কৃষকের ক্ষেত থেকে পাইকারি আড়ত এবং সেখান থেকে খুচরা বাজার মাত্র কয়েক দফা হাতবদলেই সবজির দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাচ্ছে। পরিবহন খরচ, বাজারের খাজনা কিংবা সরবরাহের ঘাটতির অজুহাতে বাড়ছে দাম। তবে এসব খরচের সঙ্গে বাজারদরের বিশাল ব্যবধানের সামঞ্জস্য কতটা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
হিসাব অনুযায়ী, মাঠপর্যায়ে যে সবজি ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কয়েক কিলোমিটার দূরের খুচরা বাজারে পৌঁছাতেই তা কিনতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। রাজধানী ঢাকার বাজারে গেলে সেই দাম আরও বেড়ে যাচ্ছে। দামের এই বিশাল ব্যবধানে কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হলেও লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীদের একটি অংশ। অন্যদিকে বাড়তি দামে সবজি কিনতে গিয়ে চাপে পড়ছেন ভোক্তারা।

চুয়াডাঙ্গার নিচের বাজারে সাপ্তাহিক বাজার করতে এসেছেন ভ্যানচালক ইব্রাহিম আলী। তিনি বলেন, ব্যবসায়ীরা মাঠ থেকে কম দামে সবজি কিনে আনছেন। অথচ বাজারে বেশি দামে বিক্রি করছেন। এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পাশাপাশি আমাদেরও বাজার করতে গিয়ে পকেট খালি হচ্ছে। অনেক সময় অর্ধেক বাজার করেই বাড়ি ফিরতে হচ্ছে। কারণ, আমাদের তো আয় বাড়েনি।

লক্ষীপুর গ্রামের প্রান্তিক কৃষক রবিউল ইসলাম বলেন, সার ও কীটনাশকের দাম অনেক বেশি। ঠিক সময়ে সারও পাওয়া যায় না। মাথার ঘাম পায়ে ফেলে চড়া দামে সার-বীজ কিনে ফসল ফলিয়েছি। কিন্তু পাইকারেরা খেতে এসে যে দাম বলছেন, তাতে উৎপাদন খরচই উঠছে না। ৫ থেকে ১০ টাকা পিস বা কেজি দরে ফুলকপি কিনছেন ব্যবসায়ীরা। আমাদের কাছ থেকে পানির দামে কিনে নিয়ে তারাই বাজারে কয়েক গুণ বেশি দামে বিক্রি করছেন। আমাদের দেখার কেউ নেই।

সবজির দামের এমন অস্বাভাবিক ব্যবধান নিয়ে স্থানীয় আড়তদার ও খুচরা ব্যবসায়ীদের মধ্যেও রয়েছে ভিন্নমত। দাম বাড়ার পেছনে পরিবহন ব্যয় ও অন্যান্য খরচকে দায়ী করছেন তারা।

চুয়াডাঙ্গার নিচের বাজারের মণ্ডল বাণিজ্যালয়ের পাইকারি ব্যবসায়ী ময়েন মণ্ডল বলেন, আমরা কমিশনে ব্যবসা করি। যে সবজি ১০ টাকায় কিনি, তা বিক্রি করে ৩ থেকে ৪ টাকা লাভ করি। বেশি দামে বিক্রি করেন ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে আমাদের অভিযান চলমান রয়েছে। খেত থেকে বাজার পর্যন্ত হাতবদলের নামে কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করেন বা অতিরিক্ত মুনাফা করেন, তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে গোখাদ্যের সংকটে খামারীরা

1

৩৯৫ কেজি ইলিশ গেলো এতিমখানায়

2

রোগে মরছে ক্ষীরা-টমেটোর পাতা

3

হিমাগার সংকটে ধুকছে সৈয়দপুর শুটকি মোকাম

4

জেলি মিশিয়ে দুধ তৈরিঃ ৩ লাখ টাকা জরিমানা

5

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

6

সদুল্লাপুরে আমনের চারার বাড়তি দাম

7

টিস্যু কালচারে জি-নাইন কলার চারা উৎপাদনে সফলতা, সারা দেশে বা

8

১৫০০ বস্তা সার জব্দ

9

কাজিপুরে বাড়ছে লাভজনক কলার আবাদ

10

আনসার ভিডিপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

11

পাহাড়ে হাতির অভয়াশ্রম

12

চরে আগাম আমন ধান কাটার ধুম

13

নওগাঁর চাষীদের অসময়ের আমে বাজিমাত

14

অনাবৃষ্টিতে আমনের জমি ফেটে চৌচির

15

কারন ছাড়াই কাটা হচ্ছে সাড়ে চার হাজার গাছ

16

অস্তিত্ব সংকটে বাঁশশিল্পের ঐতিহ্য

17

সান্তাহারে পুকুর চাষকৃত তিন মণ পিরানহা জব্দ

18

ভোলায় বোম্বাই মরিচ চাষ জনপ্রিয় হচ্ছে

19

৮টি ব্র্যান্ডের ক্রিমে ভয়াবহ মার্কারিঃ ব্যবহার থেকে বিরত থাক

20