কৃষি সময়
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাওরে গোখাদ্যের সংকটে খামারীরা

নেত্রকোনা প্রতিনিধিঃ হাওরাঞ্চলের কৃষকেরা অকাল বন্যায় ফসল হারিয়ে প্রায় নিঃস্ব । ফসলের মাঠ থেকে সই ক্ষতির প্রভাব পড়েছে কৃষকের গোয়ালঘরেও। বন্যায় এবার বোরো ধান পচে যাওয়ায় কৃষকেরা গবাদিপশুর প্রধান খাদ্য খড় সংগ্রহ করতে পারেননি। নেত্রকোণার হাওরাঞ্চলে এ কারনে বর্ষার শুরুতেই দেখা দিয়েছে তীব্র গোখাদ্য সংকট। বাধ্য হয়ে ক্ষতি কমাতে কম দামে গোয়ালের গরু-ছাগল বিক্রি করে দিচ্ছেন অনেক খামারী।

জানা যায়, এ অঞ্চলে ধান কাটার পর খড় শুকিয়ে সারাবছরের গোখাদ্য হিসেবে সংরক্ষণ করা। কিন্ত পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় বেশিরভাগ ধান পচে যাওয়ায় খড় সংগ্রহ করা সম্ভব হয়নি।

কলমাকান্দা উপজেলার বড়খাপন হাওড় এলাকার খামারি মিলন বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, বন্যায় ফসল তো গেছেই, এখন জীবিকার শেষ সম্বল গবাদিপশুগুলোও ঝুঁকির মুখে। দ্রুত সহায়তা বা প্রণোদনা না মিললে এই অঞ্চলের প্রাণিসম্পদ খাতে বড় বিপর্যয় নেমে আসবে।
আরেক খামারী মো. আব্দুল্লাহ জানান , প্রতি বছর বর্ষায় একটু-আধটু গোখাদ্যের সংকট হলেও এবারের মতো কঠিন পরিস্থিতি কখনো দেখিনি। স্থানীয় বাজারে খড় মিলছেই না, আর বাইরে থেকে বেশি দামে খড় আনতে গিয়ে পরিবহন খরচে কুলাচ্ছে না। গবাদিপশু টিকিয়ে রাখাই এখন দায় হয়ে পড়েছে।

নেত্রকোণার বারহাট্টা উপজেলার ঐতিহ্যবাহী ও অন্যতম বৃহৎ পশুর হাট নৈহাটি গরুর বাজার। এ বাজারে গরু বিক্রি করেছেন একই উপজেলার আবুল কালাম। কেমন দামে গরু বিক্রি করেছেন জানতে চাইলে তিনি বলেন, আমি অনেক আশা নিয়ে আমার খামারের দেশি জাতের গরু এই নৈহাটি বাজারে বিক্রির জন্য নিয়েছিলাম। বাজারে এখন প্রচুর গরুর আমদানি, সেই তুলনায় কাস্টমার একটু কম। তাছাড়া গোখাদ্যের যে দাম, সেজন্যই আমি লাভ কিছুটা কম রেখে কম দামে গরু বিক্রি করে দিয়েছি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরে জানান, জেলাজুড়ে মোট ৩ হাজার ৩০৫ টন শুকনা খড় এবং ১০৩ টন কাঁচা ঘাস ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলাভিত্তিক ক্ষতির মধ্যে খালিয়াজুরিতে প্রায় ৩০০ টন শুকনা খড় ও ১০০ টন কাঁচা ঘাস এবং মোহনগঞ্জে প্রায় ২০০ টন শুকনা খড়ের ক্ষতি হয়েছে। তবে মদন উপজেলায় উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। সরকারি ত্রাণ তহবিল থেকে বিশেষ কোনো বরাদ্দ পাওয়া গেলে তা দ্রুত খামারিদের মাঝে বিতরণ করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ টাকা কেজিতে চাল পাবে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবার

1

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

2

চায়না দুয়ারি জালে বিপন্ন জীববৈচিত্র্য

3

কাঁঠাল বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান প্রযুক্তি উদ্ভাবন

4

বন্যায় ক্ষত বিক্ষত কৃষি,মৎস্য,প্রাণী খাত

5

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২

6

শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা

7

সরকার আলু চাষীদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে - কৃষি উপদেষ

8

যশোরে বর্জ্য প্লান্টে মিলছে না সুফল

9

দেড় লাখ টন সার কিনবে সরকার

10

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

11

বজ্রপাত রোধে তালবীজ বপন

12

১৫ জুলাই সব বিদ্যালয়ে বৃক্ষরোপন

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড শুঁটকি মহাল

15

জয়পুরহাটে সোনালি মুরগির আঁতুড়ঘই এখন অন্ধকারে

16

কুড়িগ্রামে ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ

17

বাগানে ঝুলছে ২০ জাতের আঙুর

18

মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ বিদেশিরা

19

ফসল আর সবজি চাষে লাভবান কৃষকেরা

20