কৃষি সময়
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজীপুরে পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত ১৫


কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের উপদ্রব বেড়েছে। ছোট বড় যে কাউকে সুযোগ পেলেই আক্রমণ করে বসছে কুকুর। 
বিভিন্ন গ্রামে কোমলমতি শিশুসহ যুবক, বৃদ্ধ, এবং গবাদিপশু কুকুরের কামড়ে আহত হবার একাধিক ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট ১৫ জন মানুষ কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসেন। এবং জলাতঙ্ক (জধনরবং) ভ্যাকসিন গ্ৰহণ করেন। এরমধ্যে চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিচ্ছিন্নভাবে ৪ জন শিশু ও ১ জন বৃদ্ধসহ ৭ জনকে কুকুরে কামড়ায়। এছাড়াও গান্ধাইল, সোনামুখী, চালিতাডাঙ্গা এবং পার্শ্ববর্তী রতনকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে আরো ৮ জন কুকুরের আক্রমণের শিকার হন। প্রতিদিন প্রায় ৮/১০ জন জলাতঙ্ক ভ্যাকসিন নিতে হাসপাতালে আসেন। 

এর মধ্যে নাটুয়ারপাড়া গ্রামের রফিকুলের (৭০) অবস্থা আশঙ্কাজনক, তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়েছে। উচ্চতর চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদরে প্রেরণ করা হয়েছে। বিলসুন্দর গ্ৰামের ৮ বছর বয়সী ওমর ফারুক এবং ১৩ বছরের মারুফ স্কুলে যাওয়ার পথে কুকুরের আক্রমণের শিকার হয়। এছাড়াও নাটুয়ারপাড়া গ্রামের সুরাইয়া (৮) বাড়ির সামনে বিস্কিট খাওয়ার সময় আক্রান্ত হন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি কুকুরের আচরণে বেশ উগ্রতা লক্ষনীয়, সামন্যতেই মানুষ, গবাদিপশুর উপর আক্রমণাত্মক হয়ে উঠেছে। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাসেল বলেন, প্রতিদিন প্রায় ৮/১০ জন জলাতঙ্ক ভ্যাকসিন নিতে হাসপাতালে আসেন, এদের মধ্যে অনেকেই কুকুরের আক্রমণের শিকার হন, ভ্যাকসিনসহ যাবতীয় স্বাস্থ্য সেবা আমরা প্রদান করে থাকি, পাগলা কুকুর যদি থাকে পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট দপ্তর গুলোকে সমন্বয় করে বিধি মোতাবেক উদ্যোগ নিতে পারে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

1

শ্বেতশুভ্র ২শÕবছরের দুধের বাজার

2

হিমাগারের আলুতে ১৩৩ কোটি লোকসানের শঙ্কা

3

সাতক্ষীরায় কমেছে ডাল জাতীয় ফসল উৎপাদন

4

পুরো গাছই এখন পাখির বাসা

5

মহাসড়ক অবরোধ করে পোলট্রি খামারিদের বিক্ষোভ

6

ইসিফরজে প্রকল্পে ২ লাখ নতুন কর্মসংস্থান

7

অযত্নে নষ্ট হচ্ছে বীজ সংরক্ষণাগার

8

বিএডিসিতে মহান বিজয় দিবস পালন

9

চলনবিলের বির্স্তীর্ণ জলাভূমি কচুরিপানার দখলে

10

হাটে হাটে নতুন পাটের দামে খুশি চাষিরা

11

লাউ চাষাবাদে কলেজছাত্র শান্তের সাফল্য

12

জয়পুরহাটে আলু চাষীরা লোকশানে দিশেহারা

13

বস্তায় আদা চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

14

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

15

কচুয়ায় কৃষিজমি রক্ষায় অভিযান

16

স্কুল শিক্ষক মোশারফ আম বাগানে সফল

17

শত বছর ধরে বসছে ভাসমান সবজির হাট

18

চাঁই ফাঁদ ব্যবহারে মাছের বংশ ধ্বংস

19

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন

20