কৃষি সময়
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতায় অনাবাদি ৬ হাজার বিঘা জমি

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ 
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ উপজেরায় ১৩ মৌজায় জলাবদ্ধতায় প্রায় ৬ হাজার বিঘা জমিতে চাষাবাদ করা যাচ্ছে না। অপরিকল্পিত পুকুর খনন ও সেতুর মুখ বন্ধ থাকায় সেখানে এখন হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকছে। অথচ এসব জমিতে কৃষকরা একসময় তিন ফসলের আবাদ করতেন। এখন চাষাবাদ করতে না পেওে তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। 

তাড়াশ উপজেলার আগরপুর গ্রাম। এ গ্রামের চারদিকে এক সময় তিন ফসলের চাষাবাদ করনে চাষীরা। কিন্তু গত কয়েখ বছর আগে গ্রামের বিলের পানি নিষ্কিাশনের পর এবং কয়েকটি কালভার্টের মুখ বন্ধ করে পুুকরে মাছ চাষাবাদ করা হচ্ছে। এতে এ গ্রামের নিচু এলাকার অন্তত দুই শ’বিঘা জমিতে এখন স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। বছরজুড়ে এখানে পানি আটকে থাকছে। গ্রামবাসী জলাবদ্ধতা নিরসন চেয়ে দফায় দফায় প্রশাসনের কাছে আবেদন করেছেন। আন্দোলন সংগ্রাম করেছেন। কিন্তু তার কোন সমাধান করা হয়নি। এখনো এসব জমিতে কোমর পানি। চাষীরা ফসল ফলাতে না পেরে চরম ক্ষতির মুখে পড়েছেন। 

তাড়াশের আগরপুর গ্রামের কৃষক নজরুল শেখ ও হাবিবুর রহমান জানান, কয়েক বছর আগেও এসব জমিতে নিয়মিত তিন ফসলের আবাদ হলেও বর্তমান জলাবদ্ধতার কারণে চাষাবাদ সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা চাষাবাদ করতে না পেরে পরিবার পরিজন নিয়ে খুব অসহায় ভাবে জীবন যাপন করছি। 

একই অবস্থা উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে। এই ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিন ফসলি জমিতে শত শত পুকুর কেটে মাছ চাষাবাদ করা হচ্ছে। এতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দুই পাশের একাধিক ব্রীজ,কালভার্ট সহ নালার মুখ বন্ধ হয়ে গেছে। ফলে নিচু এলাকার কৃষি জমি থেকে পানি বের হতে না পেরে বছরজুে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব জমিতে এখন আর কোন ধরনের ফসল চাষাবাদ করা যাচ্ছে না। বিপুল পরিাশন কৃষি জমি চাষাবাদের বাইরে থাকছে। 

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য নওজেস আলী কৃষকদের দুর্ভোগের কথা স্বীকার করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা ও উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, তিন ফসলি জমিতে আবাদ নিশ্চিত করতে এবং কৃষকদের সুরক্ষা দিতে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিংকসমৃদ্ধ বিনাধান–২০ চাষে নতুন দিগন্ত উন্মোচন

1

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

2

আলো ছড়াচ্ছে যমুনাপাড়ের সোলার পার্ক

3

রাজশাহী জেলায় আমন রোপণে ব্যস্ত কৃষক

4

হাজারো পাখির অকৃত্রিম বন্ধু

5

বস্তি থেকে ‘সবুজ কলোনি’ বাঁশবাড়ি

6

পলি জমে নদীর তলদেশ ভরাট

7

রঙিন মাছ চাষে আব্দুল্লাহর সাফল্য

8

চাষির ফলন্ত পেঁপে গাছ কেটে সাবাড়

9

দোহারে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা আর্বজনা

10

তিন বছরে পার্টনার প্রকল্পের অগ্রগতি মাত্র ২২ শতাংশ

11

বেড়ার শুশুক অভয়ারণ্য বিলুপ্তির পথে

12

বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

13

খেজুরের বিচি থেকে কফি তৈরি

14

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

15

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

16

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা

17

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

18

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি

19

পদ্মা পাড়ে ইলিশের হাট !

20