কৃষি সময়
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

শুঁটকি হাটে বছরে ২৪শ’কোটির বেচাকেনা

চট্রগ্রাম সংবাদদাতাঃ 
চট্রগ্রামের প্রাচীন ঐতিহ্যবাহী আছাদগঞ্জ শুঁটকি হাটে বিক্রি হচ্ছে নানা প্রজাতির মাছের শুটকি। পুরাতন এই পাইকারি হাটে  বিক্রি হয় প্রায় ৩০ হাজার টন শুঁটকি। এই হাটে বছরে প্রায় ২ হাজার ৪শ’কোটি টাকার শুঁটকি বিক্রি হচ্ছে।  যা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে সারা দেশে।  

সারাদেশে কমবেশি শুঁটকি উৎপাদন হলেও দেশজুড়ে আলাদা কদর রয়েছে চট্টগ্রামে উৎপাদিত শুঁটকির। স্বাদে-গন্ধে অনন্য এ শুঁটকি মিশে আছে চট্টগ্রামের ঐতিহ্যের সঙ্গে। এই চাহিদা কে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের তীর ছাড়াও কর্ণফুলীসহ বিভিন্ন নদীর তীরে গড়ে উঠেছে দেশের অন্যতম এসব শুঁটকি পল্লী। বিশেষ করে কর্ণফুলী নদীর উত্তর-দক্ষিণ তীরঘেঁষা বাকলিয়া, ইছানগর, ডাঙ্গারচর, কর্ণফুলী ঘাট, ফিসারী ঘাট, চাক্তাই, রাজাখালী, মইজ্যারটেক ও জুলধায় গড়ে উঠেছে বিশাল এ কর্মযজ্ঞ। এছাড়া বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা, জালীয়াখালী নতুন বাজার সংলগ্ন ও শেখেরখীলের পূর্বাঞ্চলীয় এলাকা এবং আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বঙ্গোপসাগর তীরের তিন কিলোমিটার জুড়ে রাত দিন ব্যস্ত সময় কাটাচ্ছেন গ্রামের নারী-পুরুষরা। 

এসব এলাকার দুই শতাধিক স্পটে গড়ে তোলা শুঁটকি পল্লীতে প্রতিদিন সূর্যের তাপে শুকানো হচ্ছে সাগর থেকে সংগ্রহ করা ছোট-বড় ২০ থেকে ২৫ প্রজাতির মাছ। নারীসহ প্রায় পাঁচ হাজার শ্রমিক নিয়োজিত আছেন শুঁটকি উৎপাদন কাজে।

বাকলিয়া থানা বাস্তুহারা এলাকার কর্ণফুলীর তীরেই ৯৮ একরের বিশাল শুঁটকি পল্লিতে ১২০টি মাচাং-এ শুকানো হচ্ছে শুঁটকি। এখানে প্রতিদিন গড়ে ২ হাজার শ্রমিক কাজ করেন বলে সেখানের শুঁটকি উৎপাদনকারীরা জানান। এখানে শুঁটকি শ্রমিক ও ব্যবসায়ীরা যার যার মত ব্যস্ত সবাই। যেন দম ফেলার ফুসরত নেই কারো। 

শুঁটকির চাতালে নারীী শ্রমিকরা দিনরাত কাজ করছেন। এসব চাতালে কাজ করেই তাদের সংসার চলে।  

দেশজুড়ে চাহিদা এবং বিপুল পরিমাণ উৎপাদিত শুঁটকি কেনাবেচা কে কেন্দ্র করে চট্রগ্রামের আছাদগঞ্জে গড়ে উঠেছে পাইকারি আড়ত। এই আড়তে প্রায় ৩শ’মতো দোকান রয়েছে। সপ্তাহে শনি ও মঙ্গলবার এখানে হাট বসে। হাটের দিন ভোর থেকে ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট, উত্তরবঙ্গ এবং রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে ভিড় জমান। সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকরা শুঁটকি নামানো, শুকানো, বস্তায় ভরা আর বহন করার কাজে ব্যস্ত থাকেন। এ বাজার থেকে দেশের মোট শুঁটকি চাহিদার ৩০-৩৫ শতাংশ মেটানো হয়। 

আছাদগঞ্জের বাজারে শুঁটকির দোকানের সামনে চোখে পড়ে সারি সারি মাটির কলসি। কোনোটি দোকানের সামনে। কোনোটি ভেতরে স্তূপ করে রাখা। দূর থেকে দেখে মনে হতে পারে হয়তো আচার কিংবা অন্য কোনো খাদ্যপণ্য রাখা আছে। কাছে গেলেই ভেসে আসে পরিচিত গন্ধ। কলসিগুলোর ভেতর ভর্তি চ্যাপা শুঁটকি।

আছাদগঞ্জের পাইকারি বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি লইট্যা শুঁটকি বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ১৫০০ টাকায়। ছোট ও বড় সাইজভেদে ছুরি শুঁটকি ৬০০ থেকে ২০০০, রূপচাঁদা শুঁটকি ২০০০ থেকে ৫০০০, বড় সাইজের লাল চিংড়ি ১৬০০ থেকে ২৫০০ এবং ছোট চিংড়ি ২৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। সবচেয়ে দামি লাক্ষা শুঁটকি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫০০ থেকে ৫৫০০ টাকায়। এছাড়া ফাইস্যা ৩০০ থেকে ১০০০, মইল্ল্যা ৬০০ থেকে ৮৫০, পাত্তারা ৮০০ থেকে ১২০০ এবং নোনা ইলিশ আকারভেদে প্রতি পিস ৩০ থেকে ১২০০ টাকায় কেনাবেচা হচ্ছে। অন্যদিকে মিঠা পানির শুঁটকির মধ্যে প্রতি কেজি দেশি শোল বিক্রি হচ্ছে ১০০০, বোয়াল ৭০০ থেকে ৮০০, বাইম ১৫০০ থেকে ১৬০০, পুঁটি ৫০০ থেকে ৬০০ এবং টেংরা শুঁটকি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৬০০ টাকার মধ্যে।

আছাদগঞ্জ শুঁটকি আড়তদার সমিতির কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে শুঁটকির চাহিদা (প্রতি বছর) রয়েছে প্রায় ৬০ হাজার টন। এরমধ্যে দেশে উৎপাদন হয় ২৭ হাজার টন। বাকি ৩৩ হাজার টন মিয়ানমার, ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা হয়। যা মোট চাহিদার ৫৫ শতাংশ। বাজারে আসা মাছের আকার, শুষ্কতা ও গুণগত মানের ওপর ভিত্তি করে শুঁটকির পাইকারি দরে রয়েছে বেশ বৈচিত্র্য। আবার দেশে উৎপাদিত শুঁটকি বিদেশেও রপ্তানি করা হচ্ছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে চট্টগ্রামে উৎপাদিত শুঁটকির কদর অনেক বেশি। 

আছাদগঞ্জ খুচরা শুটকি ব্যবসায়ি সমিতির সভাপতি মোহাম্মদ আবু নাছের জানান, অক্টোবর থেকে শুঁটকির মৌসুম শুরু হয়েছে। আগামী বছরের এপ্রিল পর্যন্ত চলবে। পুরো বছরে আছাদগঞ্জ শুঁটকি পট্টিতে প্রায় ৩০ হাজার টন শুঁটকি বিক্রি হয়। প্রতি কেজি গড়ে ৮০০ টাকা হলেও বছরে ২৪০০ কোটি টাকার লেনদেন হয়। 

চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, বঙ্গোপসাগর থেকে আহরণ করা বিশেষ জাতের ছোট আকৃতির মাছগুলো দিয়ে শুটকি উৎপাদন করা হয়। শুধু চট্টগ্রামে নয়, এখানে উৎপাদিত শুঁটকি ঢাকা, রাজশাহী, রংপুরসহ সারাদেশের মানুষের চাহিদা মেঠানো হচ্ছে। এমনকি এখানে উৎপাদিত শুঁটকির একটি উল্লেখযোগ্য অংশ বিদেশেও রপ্তানি হচ্ছে। দেশের মানুষের প্রোটিনের চাহিদার একটি বড় অংশ চট্টগ্রামে উৎপাদিত শুঁটকি থেকে পূরণ হচ্ছে বলে জানান তিনি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে ২৫০ বিদেশি ফল চাষে নতুন সম্ভাবনা

1

চলনবিলের বির্স্তীর্ণ জলাভূমি কচুরিপানার দখলে

2

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

3

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

4

বিষাক্ত ট্যাবলেটে মারা হচ্ছে নদীর মাছ

5

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে শ্রীলঙ্কায় সার্কের আঞ্চলিক কর্মশাল

6

চরাঞ্চলে ৫০০০ তালবীজ বিতরণ

7

চরফ্যাশনে ভেসে গেছে মাছের ঘের

8

দখল-দূষণে অস্তিত্ব সংকটে হরিপাশা খাল

9

মাশরুম চাষে জহিরুলের জীবনের বাঁক বদল

10

মধ্যনগর সীমান্তে নৌকাসহ ২৮ গরু জব্দ

11

৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

12

রাজশাহী জেলায় আমন রোপণে ব্যস্ত কৃষক

13

আজও ৮ জেলায় ঝড়ের আভাস

14

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

15

কৃষি সম্প্রসারণ অধিদফতরে ৩,১২৮ পদে নিয়োগের প্রস্তাব জনপ্রশাস

16

দেশি মাছের সংকট শুঁটকি উৎপাদনে ধস

17

পদ্মা পাড়ে ইলিশের হাট !

18

দেশে শিং মাছ চাষাবাদ লাভ জনক হয়ে উঠেছে

19

বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন

20