কৃষি সময়
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে ভেসে গেছে মাছের ঘের


ভোলা প্রতিনিধিঃ অতি বৃষ্টিতে ভোলার চরফ্যাশনে মানুষের ঘর-বাড়িসহ কয়েক’শ মাছের ঘের, পুকুর, খাল ও বিল তলিয়ে রয়েছে। এতে মৎস্যচাষিদের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টিতে বেড়িবাঁধের স্লুইসগেট বন্ধ রাখার কারণে জলাবদ্ধতা তৈরি হয়। এতে পানির প্রবাহ বেড়ে ঘর-বাড়ি, পুকুর-নালা, মাছের ঘেরসহ ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে বাসা-বাড়িতে পানি প্রবেশ করেছে। হাঁস মুরগি,গবাদিপশুর খামার সহ কৃষি জমি পানিতে ডুবে আছে। 

উপজেলার জাহানপুর ইউনিয়নের মৎস্যচাষি মনিরুল ইসলাম পন্ডিত, আবুল খায়ের, জসিম মিয়া ও মৎস্য উদ্যোক্তা ছালেহা খাতুন জানান, এলাকার কোটি টাকার মাছের ঘেরসহ অনেকের বাড়ি-ঘর, পুকুর, নালা পানিতে ডুবে গেছে। খামারে ছাড়া মাছগুলো পানির সাথে ভেসে গেছে। 
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, চরফ্যাশন উপজেলার কৃষিতে প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ শাকসবজি ১২১০ হেক্টর এবং ১৭০ হেক্টর আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, অতি বৃষ্টি ও জোয়ারের পানিতে সেখানে ২ হাজার ৩৬০ জন মৎস্যচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়াও ৩ হাজার ৬৭১টি ছোট-বড় মৎস্য খামার তলিয়ে ২৭২ মেট্টিক টন মাছ এবং মাছের পোনা ভেসে গেছে। 
কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনার চরাঞ্চলে চাষাবাদে কৃষকদের সচ্ছলতা

1

চরফ্যাশনে ভেসে গেছে মাছের ঘের

2

রাজশাহীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ

3

কাজীপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বরে বৃক্ষরোপণ

4

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

5

ধামরাইয়ে ইটভাটা ও অনিয়ন্ত্রিত শিল্পায়নে কমছে কৃষিজমি

6

৪৫ দিনেই মুরগির ওজন হবে ১ কেজি

7

পূর্বাঞ্চলের বৃহৎ ধানের মোকামে নেই অবকাঠামো

8

তরমুজ চাষে কৃষক রফিকুলের মুখে হাসি

9

পাহাড়ে হাতির অভয়াশ্রম

10

কেআইবি’র কমিটি অবৈধ,কুচক্রি মহল দখলে রেখেছে : ড. রাজ্জাক

11

খাল খননে ফিরল কৃষির সুদিন

12

পাহাড়ে জুমের ধানকাটা শুরু

13

নিম্ন মানের কিটনাশকে ২শ’বিঘা জমির ধান নষ্ট

14

হিলিতে শুকনো মরিচের দাম বেড়েছে

15

কালো ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা

16

সিরাজগঞ্জের কাজিপুরে কাঁচা মরিচ ৩০০ টাকার ঘরে

17

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদ

18

সেন্টামার্টিনে বিপুল পরিমাণ সার পণ্য জব্দ

19

এক কাঁঠালের দাম ১০ হাজার টাকা

20