কৃষি সময়
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

২ শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাটোর সংবাদদাতাঃ 
নাটোরে রাতের আধারে সহধর ভাইয়ের বাগানের দুই শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনবিার বড়াইগ্রামের চকনটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করেছ। 

ভুক্তভোগী দুই সহোদর হলেন- কাওসার আহমেদ (৩২) ও শাওন আলম (২৮)। তারা দুজন ওই গ্রামের গোলাম মাওলার ছেলে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, বেসরকারি সংস্থার ঋণের টাকায় তারা দু’জনে আড়াই বিঘা জমিতে গড়ে তোলেন বড়ই বাগান। এজন্য আড়াই বিঘা জমি বাৎসরিক ৪৫ হাজার টাকায় লিজ নেন তারা। বাগানে প্রায় ৬০০ বড়ই গাছ রয়েছে। দীর্ঘ সময় ধরে শ্রম ও অর্থ ব্যয় করে বাগানটি পরিচর্যা করে আসছিলেন তারা। ইতোমধ্যে বাগানের পেছনে লিজের টাকা সহ প্রায় সাত লাখ টাকা খরচ হয়েছে।

শুক্রবার সকালে শাওন বাগানে গিয়ে দেখেন গেটের তালা ভেঙে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা দুই শতাধিক গাছ কেটে ফেলেছে। 

ক্ষতিগ্রস্থ শাওন জানান, স্থানীয় একজনের সাথে সেচ দেয়া নিয়ে তাদের দন্ধ হয়। তাদেও ধারনা সেই গাছগুলো কাটতে পারে। 

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘের হামলায় আহত ৩

1

১০ লাখ পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও

2

কলা চাষে রংপুরের নতুন সম্ভাবনা

3

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

নওগাঁর কৃষকরা আগাম সবজি চাষে ব্যস্ত

6

গ্রিসে স্ট্রবেরি খাতে বাংলাদেশিদের দাপট

7

অভয়নগরে খিরা-শসা যাচ্ছে সারা দেশে

8

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে বন্ধ তিন গভীর নলকূপ

9

বন্যায় তছনছ চট্টগ্রামের কৃষি

10

দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে ময়নাকাটা নদী

11

দেশের উন্নয়নে বেশি অবদান রাখছেন কৃষিবিদরা

12

ব্রাহ্মণবাড়িয়া ৯ টন জিরা জব্দ

13

১৪০০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

14

ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারিতে সয়লাব

15

হাওরে দুইবার ভুট্টা ঘাস চাষের উদ্যোগ

16

কফি চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

17

আধুনিক কসাইখানা হলে মাংস রপ্তানি বাড়বে

18

বিশ্ব বাজারে রপ্তানী হচ্ছে টাঙ্গাইলের আনারস

19

জয়পুরহাটের আলু চাষীরা ব্যাপক ক্ষতির মুখে

20