কৃষি সময়
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনবল সংকটে ব্যাহত দুই মৎস্যবীজ খামারের কার্যক্রম

সিলেট সংবাদদাতাঃ 
জনবল সংকটের কারনে সিলেটের দুটি সরকারি মৎস্যবীজ খামারের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখানে ১০টি পদের বিপরীতে নিয়োজিত আছে মাত্র একজন কর্মকতা। ফলে জনবল সংকট, অবকাঠামোগত দুর্বলতা ও আধুনিক প্রযুক্তির অভাবে খামার দুটির উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না। এতে স্থানীয় মৎস্য চাষীরা তেমন সুবিধা পাচ্ছেন  না। 

জানা যায়, ১৯৪৭ সালে নগরীর খাদিমনগরে প্রায় ৭ একর জায়গাজুড়ে খাদিমনগর ও গোলাপগঞ্জ মৎস্যবীজ উৎপাদন খামার পড়ে তোলা হয়। সিলেট অঞ্চলে মানসম্মত মাছের পোনা সরবরাহের অন্যতম সরকারি উৎস এই দুটি খামার। কিন্তুজনবল সংকট, অবকাঠামোগত দুর্বলতা ও আধুনিক প্রযুক্তির অভাবে খামার দুটির উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না। দুই খামারে ১০টি পদের বিপরীতে নিয়মিত কর্মরত আছেন মাত্র একজন কর্মকর্তা। এছাড়া ১০-১২ বছর ধরে হ্যাচারি ইউনিটটি বন্ধ। নিরাপদ পানির অভাব এর প্রধান কারণ। খামারের পাশের ছড়ার পানি বিসিক এলাকার বর্জ্যে দূষিত হওয়ায় তা ব্যবহার করা যাচ্ছে না।

 ভূগর্ভস্থ পানিতেও আয়রনের সমস্যা রয়েছে। এসব কারনে এই মৎস্যবীজ উৎপাদন খামার দুটি এখানকার চাষীদের তেমন কোন কাজে আসছে না। 
অন্যদিকে গোলাপগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় অবস্থিত সিলেটের অন্য সরকারি মৎস্যবীজ উৎপাদন খামারটিও দীর্ঘদিন জনবল সংকটে ছিল। তবে চলতি বছরের সেপ্টেম্বরে নতুন ব্যবস্থাপক নিয়োগের পর সেখানে রেণু উৎপাদন শুরুর উদ্যোগ নেয়া হয়েছে।

সিলেট মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক দ্বিজরাজ বর্মন খাদিমনগর মৎস্যবীজ উৎপাদন খামারের ব্যবস্থাপকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি জানান,খামারটিতে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত রুই, কাতলা, মৃগেল ও সরপুঁটিসহ বিভিন্ন প্রজাতির পোনা বিক্রি করা হয়। বছরে বিক্রির লক্ষ্যমাত্রা সাড়ে ৪ লাখ টাকা। তবে পানি সংকটসহ নানা সীমাবদ্ধতায় তা অর্জন কঠিন। পাঁচটি পদের বিপরীতে তিনি একাই অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। অন্য সরকারি খামার থেকে রেণু এনে পোনা বড় করে বিক্রি করা হলেও নিজস্ব ব্যবস্থাপনায় বীজ উৎপাদন বন্ধ।

স্থানীয় বাসিন্দা রমিজ উদ্দিন বলেন, ‘খামারে কখন পোনা পাওয়া যায়, সে বিষয়ে প্রচারের অভাব রয়েছে। বাড়ির পাশে খামার থাকলেও তারা পোনা বিক্রির তথ্য জানতে পারেন না।’

খামারটির নবনিযুক্ত ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান জানান, আগে অন্য খামার থেকে রেণু এনে এখানে পোনা উৎপাদন করা হতো। তবে আগামী ডিসেম্বরের মধ্যে নিজস্ব খামারেই রেণু উৎপাদন শুরু হবে। সবকিছু ঠিক থাকলে মৎস্যচাষীদের চাহিদা পূরণে মানসম্মত রেণু ও পোনা উৎপাদন করা সম্ভব হবে। রেণু উৎপাদনের প্রস্তুতির জন্য গত সপ্তাহে আউটসোর্সিংয়ের মাধ্যমে একজন পুরুষ ও একজন নারী কর্মী নিয়োগ দেয়া হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটিতে সাড়ে ৩ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত

1

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

2

ধানক্ষেত জ্বালিয়ে দিল দুর্বৃত্তরা

3

কাঁচামাল সংকটে বন্ধ ডিএপি সার কারখানা

4

ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

5

কাজিমের আঙিনায় দেশি বিদেশি ফলের সমাহার

6

আখ চাষে ঝুঁকছেন ফটিকছড়ির কৃষকেরা

7

পাহাড়ে সম্ভাবনা দেখাচ্ছে লেমন গ্রাস

8

খোয়াই নদীর বাঁধে ভাঙনে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

9

রংপুরে বায়োগ্যাসে লাভবান উদ্যোক্তারা

10

ঢাকা সহ সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

11

উল্লাপাড়ায় বাড়ছে আখ চাষাবাদ

12

সামাউলের ২২ একরের লেবু বাগান

13

বারোমাসি তরমুজ চাষে ঝুঁকছেন সাতক্ষীরার কৃষক

14

বেগুনের ভাইরাসের আক্রমণে দুশ্চিন্তায় কৃষক

15

গোপালগঞ্জের হাসিবের আম যাচ্ছে সারাদেশে

16

বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের

17

২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত

18

বিষ প্রয়োগে নদীর মাছ মারা অভিযোগ

19

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

20