কৃষি সময়
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেন্টু পাইজাম-২১ চাষে বাজিমাত

নওগাঁ সংবাদদাতাঃ 
উচ্চফলনশীল জাতের ‘সেন্টু পাইজাম-২১’ ধান চাষ করে সাফল্যের আশা দেখাচ্ছেন প্রান্তিক বর্গাচাষি বাবু। প্রচলিত জাতের তুলনায় কম খরচে বেশি ফলনের প্রত্যাশায় ১৩ বিঘা জমিতে এ ধানের আবাদ করেছেন তিনি। তার জমিতে ধানের ফলন দেখে আগ্রহ বাড়ছে এলাকার অন্য কৃষকদের মধ্যেও।  নওগাঁর বদলগাছী উপজেলার কাষ্টডোব মাঠে নতুন এ ধানে ভাল ফলন দেখে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে চাষীদের মাঝে। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ১৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ২ হেক্টর জমিতে চাষ করা হয়েছে সেন্টু পাইজাম-২১ জাতের ধান।
দোনইল গ্রামের বর্গাচাষি বাবু জানান, অন্যের জমি বর্গা নিয়ে ১৩ বিঘা জমিতে এ ধানের আবাদ করেছেন তিনি। প্রতিটি জমিতেই ধানের ফলন প্রায় একই রকম হয়েছে। এত আশানুরূপ ফলন আগে কখনো পাননি। এবার বিঘাপ্রতি অন্তত ২৮ মণ ফলনের আশা করছেন তিনি।

 বেগুনজোয়ার গ্রামের ফরিদ হোসাইনের কাছ থেকে তিনি এ ধানের বীজ সংগ্রহ করেছেন।

ধান কাটার আগেই এ ধানের বীজ সংগ্রহের জন্য আগ্রহ প্রকাশ করেছেন অনেক কৃষক। এ ছাড়া তার ধান চাষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্থান থেকে ফোন করে খোঁজখবর নিচ্ছেন অনেকে। বিষয়টি জানিয়েছেন কৃষক বাবু।

ফরিদ হোসাইন জানান, গত বছর অনলাইনে এ ধানের বিষয়ে জানতে পেরে কামরাঙ্গীরচর থেকে ৫ কেজি বীজ সংগ্রহ করেন। পরে দুই বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে আবাদ করে বিঘাপ্রতি ২৮ মণ ফলন পান। সেই অভিজ্ঞতা থেকেই এবার বাবুকে পরীক্ষামূলকভাবে বীজ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করেছেন। বাবুর সাফল্যে তিনি আনন্দিত।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান বলেন, ‘সেন্টু পাইজাম-২১’ একটি উচ্চফলনশীল ধানের জাত। সেন্টু হাজাম নামে এক ব্যক্তি দেশীয় পাইজাম ও রঞ্জিত ধান থেকে সংকরায়ণের মাধ্যমে এ জাতটি উদ্ভাবন করেন। এ ধান চাষ করে বাবু এলাকায় সাড়া ফেলেছেন। আশা করি, তিনি লাভবান হবেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি বাড়লেই বন্যা, কমলেই ভাঙন: আতঙ্কে কাজিপুরে লাখো মানুষ

1

৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

2

ধানের বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই

3

তেজপাতা চাষে বাড়তি আয়

4

ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ

5

জলাবদ্ধতায় নষ্ট শত শত একর জমির সবজি

6

সীড এসোসিয়েশনের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সোপান মালিক

7

ঈশ্বরদীতে ল্যাম্পি স্কিনে গরু মরার হিড়িক

8

সরু চাল উৎপাদনে ধস নেমেছে

9

দেশে ক্ষুদ্র কৃষকের বার্ষিক আয় ৩৪ হাজার টাকার কম

10

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

11

যমুনার চরাঞ্চলে সবুজের সমারোহ

12

ক্ষুদ্র টিস্যু থেকেই উৎপাদন হচ্ছে রোগমুক্ত চারা

13

আধুনিক কসাইখানা হলে মাংস রপ্তানি বাড়বে

14

আনারকলি চাষে সফলতা

15

কৃষি পণ্য আমদানি থেকে বেরিয়ে আসা হবে-কৃষি মন্ত্রী

16

সুন্দরবনে শালপাতা মাছসহ ৬ জেলে আটক

17

কেআইবি’র কমিটি অবৈধ,কুচক্রি মহল দখলে রেখেছে : ড. রাজ্জাক

18

কাজীপুরে ১৩ জলাশয়ে ২৮৫ কেজি পোনা অবমুক্ত

19

দোহারে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা আর্বজনা

20