কৃষি সময়
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

আনারকলি চাষে সফলতা

নওগাঁ সংবাদদাতাঃ 
বিদেশি ফল আনারকলি চাষাবাদ করে ব্যাপক সফলতা পেয়েছেন মোরছালিন আহম্মেদ নামে এক তরুণ উদ্যোক্তা। ১৪ শতাংশ জমিতে এ চাষাবাদ করে তিনি মোটা অংকের টাকা লাভের আশা করছেন। তার সফলতা দেখে অন্য চাষীরাও এ ফল চাষাবাদে আগ্রহ দেখাচ্ছেন। নওগার বদলগাছী উপজেলার পাঁচঘড়িয়া এলাকায় তিনি এ চাষাবাদ করেছেন।

জানা যায়,এই উদ্যোক্তা ইউটিউব দেখে এ ফল চাষের আগ্রহ জন্মে। পওে তিনি তার শশুরের কাছ থেকে ১৪ শতক জমি নিয়ে কঙ্বাজার থেকে চারা সংগ্রহ করে সেখানে এ ফল চাষাবাদ করেন। এখন তার ফল বাগানের মাচার ওপর সবুজ লতানো গাছে থোকায় থোকায় ঝুলছে আনারকলি ফল । কোনোটি কাঁচা সবুজ, আবার কোনোটি পেকে বেগুনি বা আকর্ষণীয় হলুদ রং ধারণ করেছে। চমৎকার সুগন্ধ এবং টক-মিষ্টি স্বাদের এই ফলটির ভেতরে রয়েছে রসালো শাঁস ও প্রচুর বীজ। পুষ্টিবিদদের মতে, আনারকলি অত্যন্ত পুষ্টিগুণসমৃদ্ধ একটি ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ ও খাদ্যআঁশ রয়েছে। এটি সরাসরি খাওয়ার পাশাপাশি জুস, জ্যাম বা বিভিন্ন সুস্বাদু খাদ্যপণ্য তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

উদ্যোক্তা মোরছালিন জানান, জমি তৈরি, মাচা নির্মাণ, চারা কেনা ও জৈব সার ব্যবহার করে বাগানটি তৈরি করতে তার প্রথম দফায় প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছিল। গাছ লাগানোর মাত্র তিন মাসের মাথায় বাগানে ফুল ও ফল ধরতে শুরু করে। বর্তমানে বাগান থেকে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ কেজি ফল সংগ্রহ করছেন তিনি। স্থানীয় বড় ফলের দোকান ও সুপারশপগুলোতে প্রতি কেজি আনারকলি ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা বেশ লাভজনক। সঠিক সংরক্ষণ ব্যবস্থা ও নিয়মিত বাজার নিশ্চিত করা গেলে এটি স্থানীয় অর্থনীতিতে দারুণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, আমরা ওই উদ্যোক্তাকে উদ্বুদ্ধ করতে এবং কারিগরিভাবে সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি ভবিষ্যতে সরকারি কোনো সুযোগ-সুবিধা বা প্রণোদনা এলে তাকে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানির অভাবে আমন ধানের খেত ফেটে চৌচির

1

গৌরীপুরে ৪ টন নকল সার জব্দ

2

শামুকখোলের বাসা ডিম ভাঙায় মামলা দেবে বন বিভাগ

3

লতি কচু চাষে কৃষকের ভাগ্যবদল

4

১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেল মৎস্য পদক

5

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

6

তরমুজ চাষে অসিতের ভাগ্য বদল

7

বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু

8

ভবদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালেক্টরেট চত্বরে অবস্থান

9

মিশ্র ফল চাষে পিতা-পুত্রের সাফল্য

10

১০ হাজার কোটি টাকার নতুন কৃষিঋণ তহবিল

11

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজারের বেশি পানবরজ

12

অনাবাদি জমিতে ড্রাগন চাষ সফলতা

13

পেঁয়াজের দাম এখনো চড়া, আমদানি অনুমতি চারগুণ বাড়লো

14

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

15

১৬ মাস ধরে বন্ধ আগুগঞ্জ সার কারখানা

16

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

17

চালুর আগেই সৌর সেচের যন্ত্রাংশ চুরি

18

এলএনজি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন

19

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

20