কৃষি সময়
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

পানের পচনে ক্ষতির মুখে চাষীরা

রাজশাহী সংবাদদাতাঃ 
রাজশাহীর মিষ্টি পানের চাহিদা দেশজুড়ে। এখানকার অনেক চাষী এ চাষাবাদের মাধ্যমে জেলার কৃষি অর্থনীতিকে শক্তিশালী  করেছেন। তবে অতি সম্প্রতি পান বরজে নানা রোগ বালাই ও পচন দেখা দিয়েছে। চাষীরা নিজেদেও মতো কিটনাশক প্রয়োগ করেও প্রতিকার করতে পারছেন না। এতে তারা ক্ষতির মুখে পড়েছেন। 

রাজশাহীর দুর্গাপুর, বাগমারা, মোহনপুর, পুঠিয়া ও তানোওে বিপুল পরিমাণ জমিতে পান চাষাবাদ হয়। এর বাইরেও জেলায় বিভিন্ স্থানে পান চাষাবাদ হয়। তবে পরিবেশ ও আবহাওয়াজনিত বিপর্যয় এবং বিরূপ প্রভাবের কারণে চলতি বছর নানা সমস্যায় ভুগছেন পানচাষীরা। বাজারে পানের আকার-আকৃতি ও সৌন্দর্যের ওপর নির্ভর করে এর মূল্য নির্ধারিত হয়। তবে কয়েক বছর ধরে পানে পচন ও নতুন নতুন অজানা রোগবালাইয়ের আক্রমণ, সময়মতো সার না পাওয়া, কীটনাশক ও অন্যান্য উপকরণের বাড়তি দামের কারণে বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানান প্রান্তিক পানচাষীরা। 
অথচ এই চাষাবাদের মাধ্যমে বিপুল পরিমাণ চাষীর পরিবার চলে। বছরজুড়ে পান বিক্রির টাকায় তাদের সংসার চলে। কিন্তু নানা রোগের কারনে এ চাষাবাদে তারা সমস্যার সন্মুখিন হচ্ছেন। 
দুর্গাপুরের মীরপুর গ্রামের পানচাষী বাবর আলী বলেন,আবহাওয়ার বিরূপ প্রভাবে পানে এমন সব রোগ হচ্ছে, যা আগে কখনো দেখিনি। এসব রোগ নির্ণয় ও প্রতিকারে বাড়তি খরচ হওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে।’ 

পানের সমস্যা ও সমাধানের ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ বা সহযোগিতার বিষয়ে জানতে চাইলে পুঠিয়া উপজেলার আরেক পানচাষী আবির আহম্মেদ বলেন, ‘প্রান্তিক পর্যায়ে কৃষি কর্মকর্তাদের দেখা পাওয়া যায় না। তারা বরজে আসেন না। কালেভদ্রে এলেও সারের ডিলার বা কীটনাশকের দোকানির সঙ্গে চা-নাশতা করে চলে যান। ফলে কাঙ্ক্ষিত পরামর্শ বা সহযোগিতা পাওয়া যায় না।

দুর্গাপুর উপজেলার দাওকান্দিতে দুই যুগেরও বেশি সময় ধরে ব্যবসা করছেন আড়তদার জয়নাল আবেদীন। পানের বর্তমান বাজারদর সম্পর্কে বলেন, ‘রাজশাহীর পাইকারি বাজারে ৬৪টি পানে এক বিড়া ধরা হয়। আর ৩২ বিড়ায় হয় এক পোয়া। এক পোয়া পানের পাইকারি বাজারদর ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা। খুচরা বাজার ও চাষীদের বিষয়ে জয়নাল আবেদীন জানান, ‘মাস দুয়েক আগে বাজার খারাপ ছিল। তবে এখন ভালো। পানের দাম কিছুটা বেড়েছে। দুই মাস আগে প্রতি বিড়া পানের দাম ছিল ৩০-৩৫ টাকা। বর্তমানে তা বেড়ে ৪৫-৫০ টাকা হয়েছে। ভালো পানের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০০-১২০ টাকায়। তবে কৃষকের খরচ তুলতে ও লাভের মুখ দেখতে হলে এ দাম বা বাজারদর আরো বাড়তে হবে।
রাজশাহী জেলার বিভিন্ন এলাকার চাষীরা বলছেন,কয়েক বছর ধরে পানে পচন ও নতুন নতুন অজানা রোগবালাইয়ের আক্রমণ, সময়মতো সার না পাওয়া, কীটনাশক ও অন্যান্য উপকরণের বাড়তি দামের কারণে বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। 

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন জানান,রাজশাহীর তানোর ও মোহনপুর উপজেলায় পানবরজ আমি ঘুরে দেখেছি। পানের কোনো সমস্যা নেই। মাকড়, গোড়া পচা ও পাতা পোড়া রোগ কখনো কখনো হয়ে থাকে। নতুন রোগবালাইয়ের বিষয়ে শুনিনি। আর আমাদের ফিল্ড অফিসাররা সারাক্ষণ মাঠে কাজ করছেন। তারা পর্যাপ্ত সহযোগিতাও করছেন। এমন অভিযোগ সত্য নয়।

ক/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে সম্ভাবনা দেখাচ্ছে লেমন গ্রাস

1

বালাইনাশক খাত যুগোপযোগী করতে কমিটি গঠন

2

সুন্দরবনে কাঁকড়া শিকারী ৮ জেলে আটক

3

কৃষকের ৩০ শতক জমির পটল গাছ কর্তন

4

যশোরের জাপানি পার্সিমনের সাফল্য

5

হাঁস পালনে শাহিনের সাফল্য

6

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে-- মৎস্য ও প্র

9

চীনের বাজারে রাজশাহীর রেশমের বিপুল সম্ভাবনা

10

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

11

বিষমুক্ত তরমুজ চাষে সফল উদ্যোক্তা শাহজাহান

12

মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা মৎস্য ও প্রাণিসম্পদ মন

13

সারসহ ২৩ পাচারকারী আটক

14

বিক্রয়কেন্দ্র না থাকায় সংকটে লতিরাজ কচুর সম্ভাবনা

15

৮ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

16

বন্যায় তছনছ চট্টগ্রামের কৃষি

17

৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ

18

৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা মামলা দায়ের

19

চায়না দুয়ারি জাল জব্দ

20