কৃষি সময় ডেস্কঃ
মিয়ানমারে পাচারকালে সেন্টমার্টিন সমুদ্র এলাকা থেকে বিপুল পরিমাণ সারসহ নয়জনকে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ নয়জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দ সার, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
কৃ/স/জয়