কৃষি সময় ডেস্কঃ
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে মা ইলিশ শিকারের সময় ৩৭ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। তাদের মধ্যে সাতজন শিশু-কিশোর।
সোমবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাছ ও মাছ ধরার জালও জব্দ করা হয়েছে।
আটক জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।
কৃস/জয়