কৃষি সময়
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিডের দাম বৃদ্ধিতে চাপে খামারিরা

দিনাজপুর সংবাদদাতাঃ
দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। প্রান্তিক ও ছোট খামারিদের আশঙ্কা, এভাবে উৎপাদন ব্যয় বাড়তে থাকলে লোকসান সামাল দিতে না পেরে অনেকেই খামার বন্ধ করে বন্ধ করে দিতে বাধ্য হবেন।

দিনাজপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়,গত এক সপ্তাহে ব্যবধানে খাবারের দাম বেড়েছে কেজিপ্রতি দুই থেকে তিন টাকা। ৫০ কেজির এক বস্তা ফিডের দাম বেড়েছে সর্বোচ্চ ১৫০ টাকা। ব্রান ও ভুট্টার দাম বেড়েছে সবচেয়ে বেশি। ৫০ মেজির এক বস্তা ব্রান ১৩০০ টাকা থেকে বেড়ে ১৮০০ টাকা, আর ভুট্টা ২৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৭ টাকায়। ৫০ কেজির এক বস্তা পোলট্রি ফিডের দাম বেড়ে তিন হাজার ৬৭৫ টাকা পর্যন্ত উঠেছে। মান ও ধরনভেদে ব্রয়লার ও সোনালি মুরগির খাবারের দাম প্রতি বস্তা ১০০ থেকে ১৫০ টাকা কমবেশি রয়েছে।

দেশে ফিড উৎপাদনকারী ২৯৪টি অনুমোদিত প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের মাঠকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গরুর ফিড প্রকারভেদে কেজিতে দেড় টাকা থেকে দুই টাকা, পোল্ট্রি ফিড দুই টাকা থেকে তিন টাকা, ব্রান কেজিপ্রতি ২৬ টাকা থেকে বেড়ে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে।

তবে ভুট্টার দাম বেড়েছে সবচেয়ে বেশি। ২৫ টাকা কেজি কজেরি ভুট্টা এক মাসের ব্যবধানে ৩৭ টাকা হয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, সব ধরনের ফিডে ভুট্টা ব্যবহার করতে হয়। এজন্য ভুট্টার দাম বেড়েছে সবচেয়ে বেশি।

অন্যদিকে গো-খাদ্যের মধ্যে খড় ২০টির বান্ডিল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা, গমের ভুসি ৫০ থেকে ৫৫, মটর ডালের ভুসি ৬০ থেকে ৬৫ টাকা, কেজিতে পাঁচ টাকা বেড়ে মসুর ডালের ভুসি ৪০, সয়াবিনের খৈল ৬০, ভুট্টার গুঁড়া ৩৪, ভুট্টার ভুসি ৪০, বুটের ভুসি ৬৫, চালের খুদ ৩৫, ধানের কুড়া ১৮, সরিষার খৈল ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে।

খামারিদের সবচেয়ে বড় ব্যয়ের খাত মুরগির খাবার। কোনো কোনো খামারির হিসাবে, উৎপাদন খরচের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত চলে যায় খাবারের পেছনে।
দিনাজপুর জেলায় গরু, ছাগল, ভেড়া ও মহিষের ৩৪ হাজার ৫৪০টি খামার রয়েছে। এছাড়া লেয়ার, ব্রয়লার, হাঁস, কবুতর ও কয়েল পাখির খামার রয়েছে তিন হাজার ৭২টি। আর বেসরকারি মাছের খামার রয়েছে চার হাজার ২২৫টি, সরকারি হ্যাচারি দুটি। মাছ চাষির সংখ্যা ৪২ হাজার ১২৪ জন। 

উৎপাদন ব্যয় বাড়লে তার চাপ মুরগি, ডিম ও মাছের বাজারেও পড়তে পারে। সাম্প্রতিক সময়ে ব্রয়লার মুরগি ও ডিমের বাজারদর কিছুটা সহনীয় পর্যায়ে আসার পর ফিডের এই মূল্যবৃদ্ধি নতুন উদ্বেগ তৈরি করেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, এরই মধ্যে ডিমের দাম বেড়ে গেছে।

সদর উপজেলার পাঁচবাড়ি পোল্ট্রি খামারি মোমিনুল ইসলাম বলেন, ‘প্রতিমাসে ব্রয়লার মুরগির জন্য আমার খাদ্য লাগতো ৭০ বস্তা। কিন্তু দুই ধাপে দাম বাড়ার জন্য এখন ঠিকমতো ব্রয়লার মুরগিকে খাদ্য দিতে পারছি না। এখন ৬০ বস্তা দিতে হচ্ছে। ফলে কাঙিক্ষত ওজন আসছে না। ফলে ভালো দাম পাচ্ছি না। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে খামার বন্ধ করে দিতে হবে।

খাদ্য বিক্রেতা বাসুদেব ট্রেডাসের স্বত্বাধিকারী অর্জুন প্রসাদ জানান, ‘ভুট্টার দাম বাড়ায় সব ধরনের ফিডের দাম বেড়েছে। গ্যাস, বিদ্যুৎ সংকট থাকায় ফিড উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে আমাদের বেশি দামে ফিড কিনতে হচ্ছে। ফলে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতা কমে গেছে। 

দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম জানান, অক্টোবর থেকে জানুয়ারিÑএই চার মাস দেশে স্থানীয় ভুট্টার সরবরাহ কম থাকে। এ কারণে সাধারণত এ সময় ভুট্টার দাম বাড়ে। কিন্তু এবার তার আগেই দাম বেড়েছে। তিনি আরও বলেন, আমদানি করা ভুট্টার সঙ্গে দেশের ভুট্টা মিশিয়ে ফিড তৈরি করা হয়। এ কারণে কাঁচামালের দাম বাড়ায় ফিডের দাম বেড়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. তারিফুর রহমান সরকার জানান,মৎস্য কর্মকর্তা বলেন, ফিডের দাম বাড়লে মাছের দাম বাড়ে। আর মাছের দাম বাড়লে সব শ্রেণির মানুষের ওপর প্রভাব পড়ে। তাই আমরা চাইবো যত কম খরচে উৎপাদন করা যায়। ফিডের দাম বাড়লে মাছের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল রপ্তানির সম্ভাবনা

1

লাম্পি আক্রান্ত ২১ হাজার গরুঃমৃত্যু ৪০

2

পানির অভাবে আমন খেত ফাটল

3

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্ধ ২,২৪০ কোটি টাকা

4

অবৈধভাবে ৬৩৬ বস্তা সার মজুত করায় বিক্রেতার কারাদণ্ড

5

দুধ উৎপাদন কমায় ক্ষতির মুখে খামারিরা

6

চাঁদপুরে আখের বাম্পার ফলন

7

শস্যবিমায় যুক্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক

8

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

9

৬৪ জেলায় ভেজাল খাদ্য পরীক্ষায় ল্যাব চালু হচ্ছে

10

বোরো মৌসুমে জ্বালানিতে টান

11

রাষ্ট্রপতির সাথে রুয়েট ও শেকৃবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

12

কেঁচো সারে ভাগ্য বদল

13

কাঞ্চনপেয়ারা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

14

দেশে শিং মাছ চাষাবাদ লাভ জনক হয়ে উঠেছে

15

ইটভাটায় কোনভাবেই ইট পোড়ানো যাবে না-পরিবেশমন্ত্রী

16

চাটমোহরে কুকুর হত্যার অভিযোগ

17

কৃষি যান্ত্রিকীকরণ বন্ধই কী সমাধান!

18

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য স

19

বদলে যাচ্ছে কুষ্টিয়ার মসলার গ্রাম

20