কৃষি সময়
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৯ অঞ্চলে ঝড় বজ্রবৃষ্টির সম্ভাবনা


কৃষি সময় ডেস্কঃ দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে আজ ভোর থেকে দুপুর পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

জানা যায়,মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, রাজশাহী,রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

এদিকে আবহাওয়া অধিদপ্তর গতকাল (১৩ জুলাই) সকাল ১০টায় প্রকাশিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ১১টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। 

অন্যদিকে গতকাল রাতে প্রকাশিত সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন

1

পর্যটন শহরের প্রবেশদ্বারে ময়লার ভাগাড়

2

দিনাজপুরে এক হাটে প্রতিদিন কোটি টাকার আম বিক্রি

3

দেশে শিং মাছ চাষাবাদ লাভ জনক হয়ে উঠেছে

4

চরফ্যাশনে ভেসে গেছে মাছের ঘের

5

সরকার আলু চাষীদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে - কৃষি উপদেষ

6

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

7

সুন্দরবনে দস্যু আতঙ্কে কমছে মধু সংগ্রহ

8

আনারসের পাশে চাষ হচ্ছে কাজুবাদাম

9

কাঠলিচু চাষে মনিরুজ্জামানের ব্যাপক সাফল্য

10

স্কুল শিক্ষক মোশারফ আম বাগানে সফল

11

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে বন্ধ তিন গভীর নলকূপ

12

পেঁয়াজ আমদানি অনুমতি আরও বাড়লো

13

বৃক্ষরোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী

14

সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন ঝিঙ্গা চাষে কৃষকের মুখে হাসি

15

জমির বিরোধে দেড় শতাধিক গাছ কাটার অভিযোগ

16

শখের বাগান থেকে রাখির আয় লাখ টাকা

17

পাবনায় আধুনিক সংরক্ষণাগারেও পঁচে যাচ্ছে পেঁয়াজ

18

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রিতে কঠোর অভিযান চলবে

19

প্রধানমন্ত্রীকে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন

20