কৃষি সময়
প্রকাশ : Nov 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিপন্ন শকুন রক্ষায় আন্তর্জাতিক সম্মেলন

বাগেরহাট সংবাদদাতাঃ 
বাংলদেশ তথা দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিরাপদ আবাসস্থল ও খাদ্য সংকটসহ নানা কারণে গত তিন দশক ধরেআশঙ্কাজনকহারে কমছে শকুনের সংখ্যা। পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাখিটি এখন মহাবিপন্ন প্রজাতির তালিকায়। এতে উদ্বেগ বাড়ছে পরিবেশবিদ ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের মধ্যে। তাই এই বিপন্ন পাখির অস্তিত্ব রক্ষা, বংশবৃদ্ধি ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে এবার সুন্দরবনে জাহাজে শকুন সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ নভেম্বর (মঙ্গলবার) থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সুন্দরবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

তিন দিনব্যপী এই বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম। বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকার ও বন বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে বন বিভাগ ও আইইউসিএন সূত্রে জানা গেছে।

আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ড লাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ বনবিভাগ সুন্দরবনে এবার জাহাজে এই সম্মেলেনের আয়োজন করেছে।

বনবিভাগ আরো জানা, ২০২৩ সালে বন বিভাগ ও আইইউসিএন'র যৌথ শুমারিতে বাংলাদেশে ২৬৭টি শকুনের অস্তিত্ব পাওয়া যায়। আইইউসিএন'র সর্বশেষ তথ্যানুযায়ী দেশে বর্তমানে শকুনের সংখ্যা ২৪৮টি। চার থেকে পাঁচ দশক আগেও দেশে শকুনের সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। তবে সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী, লাউডোবসহ সুন্দরবনের বিভিন্ন স্থান এবং সিলেট অঞ্চলে মেলে এসব শকুনের দেখা। যা ‘সেভ’র উদ্যোগে প্রাণীটিকে চিরতরে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে সংখ্যা বৃদ্ধি করা এবং দেশের আকাশে আবারও ডানা মেলে অবাধ বিচরণের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

শকুনকে বলা হয় প্রকৃতিক পরিচ্ছন্নতাকর্মী। একসময় গ্রামাঞ্চলে অহরহ দেখা মিলত পরিবেশেরে বন্ধু এই পাখির। উঁচু গাছের ডালে বসে কিংবা আকাশে উড়ে নিচের দিকে তীক্ষ্ন দৃষ্টিতে খাবারের সন্ধান করত শকুনের দল। কোথাও মৃত প্রাণীর দেহ নজরে পড়লেই হামলে পড়ত ঝাঁকে ঝাঁকে শকুন। মৃত প্রাণী খেয়ে পরিবেশকে রাখত পরিচ্ছন্ন। কিন্তু সেই পাখি এখন আর দেখা যায় না বললেই চলে।

বন বিভাগ জানিয়েছে, তিন দিনব্যাপী এই সম্মেলন বাংলাদেশ সরকারে প্রতিনিধিসহ বিশ্বের ১০টি দেশের ৩০ জন বিশেষজ্ঞ, গবেষক ও সংরক্ষণকর্মী অংশগ্রহণের করে। অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও কানাডা। এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধে কাজ করা আন্তর্জাতিক জোট ‘সেভ’র বার্ষিক এই সম্মেলন এবারই প্রথম সুন্দরবনে জাহাজে আয়োজন করা হচ্ছে।এতে শকুনের বর্তমান অবস্থা, মৃত্যুর কারণ, সংরক্ষণ উদ্যোগ, গবেষণা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শকুন সংরক্ষণে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আইইউসিএন সূত্র জানায়, এশিয়া মহাদেশে শকুনের বিলুিপ্ত প্রতিরোধ ও শকুনের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় ‘এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট’ (সেভ) নামের সংস্থাটির। এই সংস্থাটি বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও সংখ্যা পুনরুদ্ধারে কাজ করছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

1

দেশে সারের কোন ঘাটতি নেইঃ কৃষি মন্ত্রী

2

দুপচাঁচিয়ায় আধুনিক আদা চাষে নতুন পথ

3

প্রকল্প শুরুর ৩ বছর ৩ মাস পর অনুষ্ঠিত হলো সমন্বয় সভা

4

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রিতে কঠোর অভিযান চলবে

5

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা

6

পিরোজপুরে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল ধ্বংস

7

১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

8

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

9

ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা

10

পাহাড়ে হাতির অভয়াশ্রম

11

পলিটানেলে তরমুজ চাষে সাফল্য

12

কঙ্বাজারে বর্জ্য থেকে হবে ১.২ মেগাওয়াট বিদ্যুৎ

13

৫০ লাখ টাকার জলপাই বিক্রি যে হাটে

14

বিশ্বে সম্পদ ও আয়ের বড় বৈষম্য কোথায়, বাংলাদেশে চিত্র কেমন1

15

পর্যটনের অপার সম্ভাবনা ভোলার কয়েকটি সৈকত

16

পাট গবেষণার মহাপরিচালকের দায়িত্বে ড. এম এম আলমগীর সাঈদ

17

লতি কচু চাষে কৃষকের ভাগ্যবদল

18

যমুনা নদী ভাঙ্গন ও বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে ভয়েস অব কাজিপুর

19

সাত অবৈধ বাঁধ অপসারণ

20