কৃষি সময়
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাঁস পালনে শাহিনের সাফল্য

নওগাঁ সংবাদদাতাঃ 
হাঁস পালনে ব্যাপক সফলতা অর্জন করেছেন নওগাঁ সদও উপজেলার উদ্যোক্তা শাহিন। অল্প দিনে তিনি হাঁসের খামার করে এখন প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা আয় করছেন। যার মাধ্যমে তিনি শুণ্য থেকে নিজের বেকারত্ব ঘুচিয়ে নিজের সংসারে সচ্ছলতা  নেছেন। তিনি উপজেলার গয়েরপাড়া গ্রামের বাসিন্দা। 

জানা যায়,ফেসবুক,ইউটিউব দেখে ৪ মাস আগে হাঁসের খামার করার সিদ্ধান্ত নেন এই উদ্যোক্তা। তিনি ৩শ’টাকা পিছ ৬মাস বয়সি ৭শ’হাঁস কিনে উন্মুক্ত জলাশয়ে পালন শুরু করেন। এতে তার বিনিয়োগ হয় ২ লাখ ১০ হাজার টাকা।  

সারাদিন বিলের উন্মুক্ত জলাশয়ে হাঁসগুলো চড়ে বেড়ায়। বিলে তারা শামুক, মাছ, পোকা-মাকড় ইত্যাদি খেয়ে থাকে। রাতে খামারে ধান ও হাঁসের ফিড খাওয়ানো হয়।

এই খামারে এখন প্রতিদিন পাঁচ শ’হাঁস ডিম দিচ্ছে। যা ১৫ টাকা পিছ হিসাবে স্থানীয় বাজারে বিক্রি করা হয়। আর খামারে প্রতিদিন শ্রমিক সহ খাবার খরচ বাদেও লাভ হচ্ছে ৫ হাজার ৪শ’ টাকা। 
হাঁস খামারের উদ্যোক্তা শাহিন জানান,এখন এই খামারটি আমার ভাগ্য ঘুরিয়ে দিয়েছে। প্রতিদিন ভাল টাকা আয় করছি। নিজের সংসারের অভাব দুর করে সঞ্চয় করছি। আগামীতে খামারটি বড় করার চিন্তা আছে। আমি বলতে চাই কেউ বেকার বসে না থেকে সাহস করে শুরু করুন। এক সময় আপনিও সফল হবেন। 

নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম জানান, বিলে উন্মুক্ত জলাশয়ে প্রাকৃতিকভাবে পর্যাপ্ত খাদ্য পাওয়া যায়। হাঁসের প্রচুর খাদ্যের প্রয়োজন হয়। উন্মুক্ত জলাশয়ে যেহেতু পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্যের সংস্থান হয় সেহেতু এই পদ্ধতিতে হাঁস পালনে খরচ কম হয় এবং সেই কারণে লাভজনক।  এছাড়াও হাঁসে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। মুরগির তুলনায় অপ্রচলিত হলেও হাঁসের মাংস ও ডিমের চাহিদা পর্যাপ্ত।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

1

যমুনার চরাঞ্চলে চাষাবাদে কৃষকদের সচ্ছলতা

2

সমন্বিত মাছ সবজি চাষে সাফল্য

3

রফতানিমুখী বাণিজ্যিক কৃষি : উন্নয়ন এবং চ্যালেঞ্জ

4

সাভারে ঘোড়া জবাই করে রেস্তোরাঁয় মাংস বিক্রি

5

কাঞ্চনপেয়ারা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

6

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই : পরিবেশমন্ত

7

খাবার সংকটে লোকালয়ে বানরের হানা

8

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

9

৩৭শ’ কুমির নিয়ে বিপাকে ভালুকার খামার

10

বিশ্বের দামি মরিচ চাষ হচ্ছে কুমিল্লায়

11

সমুদ্রে ওভারফিশিংয়ের ঝুঁকি বেড়েছে

12

কাজে আসছে না কোটি টাকার ডাস্টবিন

13

খেজুরের বিচি থেকে কফি তৈরি

14

তরমুজ চাষে খোরশেদের ভাগ্য বদল

15

ভিমরুলের কামড়ে প্রাণ গেল নানি-নাতনির

16

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

17

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

18

কুমিল্লায় হাসপাতাল ঘরবাড়ীতে পানি

19

রক্তদহ বিলের জলবদ্ধতা কৃষকের গলার কাঁটা

20