কৃষি সময়
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাওরের ফসলি জমি ফেটে চৌচির

সুনামগঞ্জ সংবাদদাতাঃ 
সুনামগঞ্জের হাওরাঞ্চলের শত শত একর ফসলি জমি চৌচির (ফেটে) হয়ে গেছে। চাষাবাদের শুরুতেই পানি সংকট দেখা দেওয়ায় বোরো ধানের বীজতলা তৈরির শুকিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন লাখো কৃষক। বর্ষার শেষ সময়ে ও হেমন্তে বৃষ্টিপাত কম হওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি জলবায়ু গবেষক, জেলা পানি উন্নয়ন বোর্ড ও জেলা কৃষি বিভাগের।

কৃষকরা জানান, হাওরে জনবসতি স্থাপনের শুরু থেকেই বোরো চাষাবাদ প্রকৃতিনির্ভর (হাওরের খাল-বিল ও জলাশয়ে জমে থাকা) পানির মাধ্যমে হয়ে আসছে। কিন্তু এ বছর হাওরে পানি নেই। অসময়ে হাওর ও নদীর পানি নেমে যাওয়ায় দূর থেকে সেচপাম্পের মাধ্যমে পানি আনতে হচ্ছে। এতে একদিকে যেমন কৃষকদের চাষাবাদের খরচ বাড়ছে, অন্যদিকে হাওরে এমন পরিবেশ অব্যাহত থাকলে বোরো ধানের উৎপাদন কমতে পারে।

জানা যায়,সুনামগঞ্জের ছোট-বড় ১৩০টি হাওরে রয়েছে দুই লাখ ২৩ হাজার ৫১০ হেক্টরের বেশি বোরো জমি। এসব জমি থেকে প্রতি বছর প্রায় ১৪ লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হয়। জেলায় কৃষিকাজের সঙ্গে জড়িত রয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। বোরো ফসলের ভান্ডার হিসেবে খ্যাত হাওরে পানি সংকটে এখন বিরুপ প্রভাব দেখা দিয়েছে। 

সুনামগঞ্জ সদর উপজেলার খরচার হাওরপাড়ের জগাইরগাঁও গ্রামের কৃষক আবুল বরকত বলেন, হাওরে এমন অবস্থা আগে কখনও দেখেননি তারা। হাওরে চাষাবাদ করতে হয় প্রকৃতিনির্ভর পানির মাধ্যমে। কিন্তু এ বছর হাওর থেকে অনেক আগেই পানি নেমে গেছে। বৃষ্টি না হলে বোরো ধান চাষাবাদ করা কঠিন হবে। বীজতলা ও জমি শুকিয়ে চৌচির হয়ে গেছে। সেখানে ঘাস উঠেছে এবং গরু-ছাগল চরানো হচ্ছে।

তাহিরপুর উপজেলার শনির হাওরপাড়ের মধ্যতাহিরপুর গ্রামের কৃষক বুরহান উদ্দিন বলেন, গত ৬৩ বছরে হাওরে প্রকৃতির এমন পরিবর্তন দেখেননি তিনি। গত বৈশাখে অতিবৃষ্টির পানিতে ধান তলিয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপর ধানের সঠিক মূল্যও পাননি তারা। এ বছর বীজতলা তৈরির আগেই বোরো জমি শুকিয়ে গেছে। চলতি বোরো মৌসুমে বোরো চাষিদের পাম্পের মাধ্যমে সহযোগিতা করা প্রয়োজন। তা না হলে এ বছর কৃষকদের ভোগান্তিতে পড়তে হবে। হাওরে এমন পরিবেশ থাকলে ধানের উৎপাদন কমতে পারে।

হাওর এলাকার জলবায়ু গবেষক সালেহীন চৌধুরী শুভ বলেন, সুপার এল নিনোর প্রভাব পড়েছে এশিয়ায়। আশ্বিন ও কার্তিক মাসে বৃষ্টি কম হয়েছে। এতে নদীর পানির স্তর নিচে থাকায় হাওরে পানি দ্রুত নেমে যাচ্ছে। সুপার এল নিনোর প্রভাবে আগামী শীতের পরপরই আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাষাবাদের পানি সংরক্ষণের জন্য হাওর এলাকার খাল-বিল ও জলাশয় খননের দাবি জানান| 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, হাওরে বোরো চাষাবাদ প্রকৃতিগত পানির ওপর নির্ভরশীল। বর্ষার শেষে বৃষ্টিপাত না হওয়ায় হাওরে পানির পরিমাণ তুলনামূলক কম। পাশাপাশি এল নিনোর প্রভাবে তাপমাত্রা বেশি হওয়ায় পানি দ্রুত নেমে যাচ্ছে। অন্য বছরের মতো হাওরে পানি না থাকায় কৃষকরা চাষাবাদে বাধাগ্রস্ত হচ্ছেন। পানির কাছাকাছি বীজতলা তৈরির জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংস জব্দ

1

খাল খনন না হওয়ায় ফেরত গেল ১ কোটি ৭৩ লাখ টাকা

2

পৌরবর্জ্যে নষ্ট লেমুঝিড়ির ফসলি জমি জীববৈচিত্র্য

3

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর প্রশিক্ষণ শুরু

4

৫৫ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন

5

খেজুরের বিচি থেকে কফি তৈরি

6

১৫ জুলাই সব বিদ্যালয়ে বৃক্ষরোপন

7

নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি

8

সাঙ্গু নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার

9

১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার

10

মানুষ প্রকৃতির মালিক নয়, এর অবিচ্ছেদ্য অংশ : রিজওয়ানা হাসান

11

পার্চিং পদ্ধতিতে মিলছে সুফলতা

12

শব্দদূষণ নিয়ন্ত্রণে হার্ড লাইনে পরিবেশ অধিদপ্তর

13

রংপুরের পালিচড়া সবজির মোকাম জমজমাট

14

দিনাজপুরে উটপাখির বাণিজ্যিক খামার

15

গরুর খামারে স্বাবলম্বী তৌহিদুল

16

বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে জামের রস

17

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

18

ভাসমান বেডে চাষাবাদ করে লাভবান হচ্ছে কৃষকরা

19

চায়না দুয়ারি জাল জব্দ

20