কৃষি সময়
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষকের খরাসহনশীল জাতের ধান উদ্ভাবন

রাজশাহী সংবাদদাতাঃ 
রাজশাহীর তানোর উপজেলায় খরাসহনশীল নতুন জাতের নতুন ধান উদ্ভাবন করেছেন নুর মোহাম্মদ নামে এক কৃষক। দীর্ঘ সাত বছরের গবেষণা ও প্রচেষ্টায় দেশি ধানের বিভিন্ন জাতের সংকরায়নের মাধ্যমে তিনি উদ্ভাবন করেছেন এই ধান। বরেন্দ্র অঞ্চলের খরা ও পানির সংকট, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এলাকায় কম পানিতে এ ধান উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া পূর্ব মাঠে নুর মোহাম্মদের পরীক্ষামূলক ধানক্ষেতে অনুষ্ঠিত হয় মাঠ দিবস। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ) ও নুর মোহাম্মদ কৃষি পরিসেবা যৌথভাবে এ আয়োজন করে।

১৫ শতাংশ জমিতে চাষ করা নতুন জাতের ধান সরেজমিন পর্যবেক্ষণ করেন কৃষাণ-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা ও বারসিকের প্রতিনিধিরা। এ সময় ধানটির বৈশিষ্ট্য, চাষপদ্ধতি, রোগবালাই, পোকামাকড়ের আক্রমণ ও সম্ভাব্য ফলন নিয়ে আলোচনা হয়। পরে অংশগ্রহণকারীরা নিজেরাও ধান কাটায় অংশ নেন।

নতুন জাতের ধানটির জীবনকাল ১১৫ থেকে ১২০ দিন। নুর মোহাম্মদের পরীক্ষামূলক পর্যবেক্ষণ অনুযায়ী, ৩৩ শতাংশের এক বিঘা জমিতে এর সম্ভাব্য ফলন ২১-২২ মণ। ধানটিতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও তুলনামূলক কম দেখা গেছে। এবার চাষে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করেননি তিনি। দেননি কৃত্রিম সেচও।

 প্রাকৃতিকভাবে পাওয়া পানিতেই ধানটি উৎপাদন করেছেন।
তানোর উপজেলার তাতিয়াপাড়া গ্রামের কৃষক নির্মল চন্দ্র শুরু থেকেই নুর মোহাম্মদের গবেষণার সঙ্গে যুক্ত। তার পর্যবেক্ষণে, ধানটি খরা সহ্য করতে সক্ষম। এবার তিনি পাঁচ কেজি বীজ সংগ্রহ করেছেন। আগামী মৌসুমে নিজের জমিতে ধানটির চাষ করতে চান। তার আশা, নতুন জাতটি সফল হলে খরাপ্রবণ এলাকার কৃষকরা উপকৃত হবেন।

স্থানীয় কৃষি বিভাগের কর্মকতারা বলছেন,জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নামছে। এ পরিস্থিতিতে কম পানিতে উৎপাদন করা যায়, এমন ফসলের জাত উদ্ভাবন সময়ের দাবি। নুর মোহাম্মদের গবেষণা এ অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিষয়টি নিয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

উদ্ভাবক নুর মোহাম্মদের দাবি, নতুন জাতের ধানটি কম পানিতে উৎপাদন করা সম্ভব। পরীক্ষামূলক চাষে ব্যবহার করতে হয়নি কোনো রাসায়নিক সার ও কীটনাশক। এমনকি দিতে হয়নি কৃত্রিম সেচও। প্রাথমিক পর্যবেক্ষণে বিঘাপ্রতি ফলনের সম্ভাবনা পাওয়া গেছে ২১-২২ মণ। খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে তার এ উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে।

বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম বলেন, নুর মোহাম্মদের উদ্যোগ কৃষক নেতৃত্বাধীন গবেষণা ও উদ্ভাবনের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। প্রাতিষ্ঠানিক কৃষিশিক্ষা ছাড়াই নিজের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও দীর্ঘ প্রচেষ্টায় তিনি ধানের নতুন জাত উদ্ভাবনের চেষ্টা করছেন। এর আগে নুর-১ ও নুর-২ নামে আরও দুটি ধানের জাত উদ্ভাবন করেছেন তিনি। এবার তার গবেষণায় যুক্ত হয়েছে খরাসহনশীল নতুন জাত।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত কোটি টাকার ফুল বাণিজ্যর আশা

1

অভয়নগরে খিরা-শসা যাচ্ছে সারা দেশে

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

পেকুয়ায় পানের ভাল ফলনেও চাষিদের হাহাকার

4

জি-৯ কলা চাষে কৃষিতে নতুন সম্ভাবনা

5

১৫ জুলাই সব বিদ্যালয়ে বৃক্ষরোপন

6

সাড়ে ৫ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

7

ভেড়া পালনে আশিকের সাফল্য

8

কাজ না হওয়ায় ফেরত গেল খাল খননের ২ কোটি ৪৮ লাখ টাকা

9

উৎপাদনকেন্দ্রিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটাতে হব

10

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

11

কৃষি সম্প্রসারণ অধিদফতরে ৩,১২৮ পদে নিয়োগের প্রস্তাব জনপ্রশাস

12

খাদ্য আইনে ১ সপ্তাহে ২৭ লাখ টাকা জরিমানা

13

হাঁসের খামারে করে স্বাবলম্বী পল্লব

14

হাঁসের খামারে রহিমার ভাগ্য বদল

15

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

16

নওগাঁর চাষীদের অসময়ের আমে বাজিমাত

17

উৎপাদন বাড়লেও সংকট কাটছে না চা-শিল্পে

18

বরেন্দ্র অঞ্চলে কমলা চাষে নতুন সম্ভাবনা

19

রাবার ড্যামের ছিদ্রে ঝুঁকিতে চাষাবাদ

20