কৃষি সময়
প্রকাশ : Nov 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

নীলফামারীর বাজারে উঠেছে আগাম আলু

নীলফামারী সংবাদদাতাঃ 
নীলফামারীর কিশোরগঞ্জের বাজারে উঠেছে কৃষকদের আগাম চাষাবাদ করা নতুন জাতের আলু। ৫৫ থেকে ৬০ দিনে ফলনযোগ্য ‘সেভেন’ জাতের এই আগাম আলুর ভাল ফলন পেয়েছে কৃষকরা। বাজারে চড়া দাম থাকায় ভাল লাভের আশা তাদের। 

কিশোরগঞ্জের বিভিন্ন গ্রামের মাঠে মৌসুমের শুরুতে আগাম আলু তোলা ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক-শ্রমিকরা। সমতল জনপদের কৃষকেরা গত বছরের লোকসানের বোঝা কমাতে ও দ্বিগুণ লাভের আশায় বড় ধরনের ঝুঁকি নিয়ে আশ্বিন মাসের শুরুতে বেলে-দোআঁশ মাটিতে এ চাষাবাদ করেছিলেন। সেভেন জাতের এ আলু ৫৫ থেকে ৬০ দিনেই তোলা যাচ্ছে। আগে তোলার কারনে জমি থেকেই এই আলু ৫২ টাকা কেজি দওে পাঅইকারি বিক্রি করছেন চাষীরা। 

উপজেলার রনচণ্ডী ইউনিয়নের কুটিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, কৃষক আব্দুল হাই ও দুলু মিয়া অসংখ্য নারী শ্রমিককে সঙ্গে নিয়ে আগাম আলু তুলছেন। ক্ষেতের মাঠেই নতুন আলু ৫২ টাকা কেজি দরে বিক্রি করছেন তাঁরা। দূরদূরান্ত থেকে ছুটে আসা মৌসুমি ব্যবসায়ীরা এ দামে আলু কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সরবরাহ করছেন।

এ কৃষক বলেন,৪ বিঘা জমিতে ঝুঁকি নিয়ে আলু বুনেছিলাম। ইতোমধ্যে ৩০ শতক জমির আলু তুলে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি করে অনেক টাকা লাভবান হয়েছি। গতবার ৪ বিঘা জমির আগাম আলুতে ১ লাখ টাকার মতো লোকসান গুনতে হয়েছে। 

অপর কৃষক দুলু মিয়া জানান, ৫ বিঘা আগাম আলুর মধ্যে আড়াই বিঘা জমির আলু তুলছেন তিনি। ৫২ টাকা কেজি দরে মৌসুমি ব্যবসায়ী শাহাজাহান আলী ও রফিকের নিকট মাঠে বসেই তা বিক্রি করেছেন। আড়াই বিঘা জমির আলু তেমন ভালো ফলন ও রঙ না হওয়ায় ১ হাজার ৫০০ কেজি আলুর আশা করছেন তিনি। ওই দামে বিক্রি করে ৭৩ হাজার টাকা পাবেন এবং খরচ বাদ দিয়ে ২৩ হাজার টাকা লাভের আশা করছেন। অথচ অন্য বছরে আড়াই বিঘা জমির আলু চড়া দামে বিক্রি করে খরচ বাদ দিয়ে দ্বিগুণ টাকা মুনাফা হয়েছিল।

দরপতনের আশঙ্কা থাকলেও কৃষকদের বিশ্বাস, নতুন আলুর ভালো দাম পেলে আগের ক্ষতি কিছুটা পুষিয়ে যাবে। তাই চাষিরা আশ্বিন মাসের শুরুতে অতি ঝুঁকি নিয়ে আলু রোপণ করেছিলেন। রোপণের ৫৫ থেকে ৬০ দিন পর নতুন আলু উঠতে শুরু করেছে। চলতি সপ্তাহে বিভিন্ন দিগন্তভরা মাঠে মাঠে আগাম জাতের আলু তোলার মহোৎসব শুরু হবে।
তবে পুরোনো আলুর দরপতনে নতুন আলুর দাম নিয়ে শঙ্কায় আছেন তাঁরা। দু-একদিনের মধ্যে অন্য চাষিরাও আলু তোলার প্রস্তুতি নিয়েছেন। ভালো বাজারদর পেলে খরচ বাদে দ্বিগুণ লাভবান হবেন, এমন প্রত্যাশায় বুক বেঁধেছেন তাঁরা।

কিশোলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, ‘চলতি বছর ৪ হাজার ১০০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে ঐতিহ্যবাহী আগাম আলু তোলা শুরু হয়েছে। কৃষকরা প্রতি কেজি আলু ৫২ থেকে ৬২ টাকা দরে বিক্রি করছেন। অন্যান্য বছরের ন্যায় এ বছরও কৃষকরা আগাম আলুর ভালো ফলন ও দাম পেয়ে লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিডের দাম বৃদ্ধিতে চাপে খামারিরা

1

কৃষিসহ উৎপাদনশীল খাতে ৪১ হাজার কোটি টাকার তহবিল চুক্তি

2

শ্বেতশুভ্র ২শÕবছরের দুধের বাজার

3

কাজিপুরে শত কোটি টাকার কম্বল বেচাকেনা

4

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প

5

টেকনাফে শসার বাম্পার ফলন

6

বাগান সৃজনের নামে কাটা হচ্ছে গাছ

7

ঠাকুরগাঁওয়ের চাষিরা ফুলকপি চাষে লোকসানে

8

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত নেবার আহ্বা

9

ভূট্রা বীজের বেশি দামে বাড়ছে উৎপাদন খরচ

10

সিরাজগঞ্জের কাজিপুরে চড়া মাছের বাজার

11

পোল্ট্রি,ডেইরি,হিমাগার খাতে ৬০ হাজার কোটি টাকার ঋণ দেবে ব্যা

12

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজ

13

আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ৫ শ’ কৃষক

14

পটিয়ায় ভেসে গেছে ১৪শ’পুকুরের মাছ

15

নরসিংদীর কাকরোল চাহিদা মেটাচ্ছে সারা দেশে

16

নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ জরিমানা

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

শিবির থেকে ৯ নেতার বিদায়

19

শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা

20