কৃষি সময়
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

কারখানার বিষাক্ত বর্জ্যে নষ্ট হচ্ছে ফসল

টাঙ্গাইল সংবাদদাতাঃ 
টাঙ্গইলে অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে অসংখ্যা রাইস মিল ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে একদিকে যেমন মানহীন চাল ও খাদ্য উৎপাদন হচ্ছে। তেমনি তার নির্গত বর্জ্যের কারনে বিপুল পরিমাণ কৃষি জমি ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রকাশ্য এমন কর্মকান্ড চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  নীরব রয়েছে। 

জানা যায়,টাঙ্গাইলে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কৃষি জমিতে গড়ে উঠেছে চালকল সহ একাধিক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের  নির্গত রাসায়নিক বর্জ্যে হুমকির মুখে পড়েছে বিস্তীর্ণ কৃষিজমি। অথচ এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই নেই কোনো বৈধ লাইসেন্স কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। খাদ্য উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার কথা থাকলেও বাস্তব চিত্র নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

স্থানীয়দের অভিযোগ, প্রগতি এগ্রো ফুড, স্বদেশ অটোমেটিক রাইস মিল ও কালিহাতী এগ্রো ফুড নামক প্রতিষ্ঠানের বর্জ্য ও দূষিত পানি জমিতে গিয়ে মিশছে। এতে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে। কোনো কোনো জমিতে ধানের গাছ পুড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোরই নেই প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র, বর্জ্য পরিশোধনের কার্যকর ব্যবস্থা। ফলে শিল্পকারখানার দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি ও পরিবেশ। 

স্থানীয় কৃষক আনিসুর রহমান জানান, কারখানার রাসায়নিক বর্জ্য ও দূষিত পানির কারণে জমিতে ধানের ফলন হচ্ছে না। যেটুকু ফসল উৎপাদিত হয়েছে, তারও বড় একটি অংশ নষ্ট হয়ে গেছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি লোকসান গুনতে হচ্ছে তাদের। অথচ ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনো ক্ষতিপূরণ দিচ্ছেন না কারখানার মালিকরা।

আরেক কৃষক বেল্লাল হোসেন বলেন, এসব কারখানার অধিকাংশ লাইসেন্স নেই। পরিবেশ অধিদপ্তরে মৌখিক জানানো হলেও কোন পদক্ষেপ নিচ্ছেন না। কৃষকদের ক্ষতিপূরণও দিচ্ছেন না কারখানার মালিকরা।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহমুদা বিন্তে লতিফ বলেন, কারখানা থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক বর্জ্য ও কালো ধোঁয়ার কারণে ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এসব বর্জ্যে থাকা সিসা, ক্যাডমিয়াম, পারদসহ বিভিন্ন ভারী ধাতু মাটিতে মিশে মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট করে। ফলে মাটিতে উপকারী অণুজীবের কার্যকারিতা কমে যায়, গাছের শিকড়ের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এবং গাছ প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে না। এতে ফসলের ফলন কমে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে গাছ মারা যায়। পাশাপাশি কালো ধোঁয়ার বিষাক্ত উপাদান বাতাস ও পানির মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়ছে। এসব রাসায়নিক দূষিত পানি ও খাদ্যশস্যের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এভাবে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও মারাত্মক হুমকির মুখে পড়ছে।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জহিরুল ইসলাম বলেন, অভিযুক্ত কয়েকটি কারখানার বিষয়ে আমি অবগত আছি। এর আগে একটি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। অন্য প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় লাউয়ের বাম্পার ফলন

1

ভেষজ উদ্ভিদে দুই গ্রামের কোটি টাকার বাণিজ্য

2

গাকৃবি ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

3

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

4

খাল খননে ফিরল কৃষির সুদিন

5

জয়পুরহাটের আলু চাষীরা ব্যাপক ক্ষতির মুখে

6

হাত বদলেই ১০ টাকার ফুলকপি ৬০ টাকা

7

পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

সুন্দরী গাছ কার্বন শোষণের ক্ষমতা হারিয়েছে

10

গাইবান্ধায় জলবায়ু সহনশীল প্রকল্পের যাত্রা

11

আলু তুলছে না কৃষক ঃ বিপাকে হিমাগার মালিকরা

12

পাহাড়ে সম্ভাবনা দেখাচ্ছে লেমন গ্রাস

13

কৃষিপণ্যে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে চায় সরকার-কৃষ

14

দুই ঘন্টার মাছ বাজারে লাখ টাকার বেচাকেনা

15

সাতক্ষীরায় ৮২০ কেজি চিংড়ি মাছ জব্দ

16

দুইযুগ ধরে তালবীজ লাগান আজাদ

17

যুগের পর যুগ যেখানে যুগলজীবনের শুরু

18

১২ বিঘা জমির পটলগাছ কেটে দিল দুর্বৃত্তরা

19

মাছ সংকটে শুঁটকি চাতাল ফাঁকা

20